রাজধানীর কদমতলিতে একটি ভবনের কার্নিশ থেকে পড়ে মো. সেলিম (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চুরি করার উদ্দেশে তিনি ওই ভবনে উঠেছিলেন বলে জানা গেছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কদমতলি থানার উত্তর মুরাদপুর জিন্না মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত সেলিম কুমিল্লা জেলার তিতাস থানার কদমতলা এলাকার প্রয়াত আব্দুল হালিমের ছেলে।
কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, মৃত সেলিম একজন চোর, ছিনতাইকারী ও বখাটে প্রকৃতির ছিলেন। পরিবারের সঙ্গে তিনি উত্তর মুরাদপুর এলাকাতে থাকতেন।
এসআই আরও জানান, আজ ভোরে উত্তর মুরাদপুর এলাকায় সাত্তার মিয়ার বাড়ির কার্নিশ বেয়ে ওঠার সময় ছিটকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
১১ মিনিট আগে
আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
২৪ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
২৯ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩৫ মিনিট আগে