
ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার হওয়া নবজাতকসহ স্বামী-স্ত্রীর লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত নাজমা বেগমের বড় বোন শাপলা ঘটনাস্থলে এসে তাঁদের পরিচয় নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আলমগীর হোসেন (৪০), তাঁর স্ত্রী নাজমা বেগম (৩৩) এবং তাঁদের সদ্য ভূমিষ্ঠ নবজাতক।
এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জামগড়া এলাকার ওই ভবনটির একটি কক্ষ কয়েক দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁরা ভাড়া নেন। কক্ষটির দরজা-জানালা সচরাচর বন্ধই থাকত। শুক্রবার রাতে কক্ষটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তাঁরা পুলিশে খবর দিলে আশুলিয়া থানা-পুলিশ গিয়ে কক্ষটির দরজা ভেঙে ভেতরে তিনজনের লাশ দেখতে পায়।
ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ছাড়া ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত নাজমা বেগমের বড় বোন শাপলা ঘটনাস্থলে এসে তাঁদের পরিচয় নিশ্চিত করেছেন। আলমগীরের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল। পারিপার্শ্বিক আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম রবি (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে...
৮ মিনিট আগে
দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জব্দ করা হয়েছে। বিমানে দায়িত্ব পালনরত এক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
নারায়ণগঞ্জে আব্দুল মান্নান নামে সদর নৌ থানা পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগর (মহিষখোলা) এবং বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে এসব কর্মসূচি পালিত হয়।
৩৩ মিনিট আগে