
হিজলা (বরিশাল) প্রতিনিধি
হিজলা (বরিশাল) প্রতিনিধি
সকল লেখা

কাজ শেষে আর বাড়ি ফেরা হলো না ৭৪ বছরের আব্দুল মালেকের
বরিশালের হিজলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল মালেক সিকদার (৭৪) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গোলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সিকদার উপজেলার মাসকাটা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নাদের আলী শিকদারের ছেলে। তিনি বরজে শ্রমিকের কাজ করতেন...

হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার গুদাম থেকে গরিবের ১ হাজার কম্বল জব্দ
বরিশালের হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন খান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতান কাজীর গুদাম থেকে প্রায় ১ হাজার কম্বল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে উপজেলার খুন্না বাজারের একটি গুদাম থেকে কম্বলগুলো জব্দ করেন।

পন্টুনে লঞ্চের ধাক্কায় মেঘনায় তলিয়ে নিখোঁজ নারীর লাশ উদ্ধার
বরিশালের হিজলা উপজেলায় লঞ্চের ধাক্কায় পন্টুন থেকে মেঘনায় পড়ে যাওয়া নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নারীর স্বজনরা নদীতে তল্লাশি করে গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করেন। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিজলা পুরাতন লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।

উদ্বোধনের ১ বছর পরও মেলেনি ঘর
গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে সারা দেশের মতো বরিশালের হিজলায় চার দফায় ঘর বিতরণ করা হয়েছে। চতুর্থ দফায় নির্মাণ করা আটটি ঘর গত বছরের ২২ মার্চ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এক বছরের বেশি সময় পরও এসব ঘরে উঠতে পারেনি সংশ্লিষ্ট পরিবারগুলো।

রক্তদানের সময় ছাত্রলীগ কর্মীর ওপর হামলা, দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭
বরিশালের হিজলায় এক আওয়ামী লীগ নেতাকে ‘অপমান’ করায় অপর নেতার কর্মীর ওপর হাসপাতালে রক্তদানের সময় হামলা হয়েছে। এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে উভয় গ্রুপের মোট ৭ জন গুরুতর আহত হয়েছেন।

হিজলায় শাম্মী ও পংকজ সমর্থকদের মারামারি, আহত ২
বরিশালের হিজলা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের ঈগল ও ড. শাম্মী আহমেদের নৌকা মার্কার কর্মীদের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে

ঈগল মার্কাই নৌকা, নৌকা মার্কাই ঈগল: এমপি পংকজ নাথ
পংকজ নাথ বলেন, ‘যখন নৌকা প্রতীকের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে এসেছি। তাই আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট চাই। ঈগল মার্কাই নৌকা, আর নৌকা মার্কাই ইগল।’ এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার সুযোগ করে দেওয়ার আহ্বান জান

অভয়াশ্রম থেকে মাছ ধরার অভিযোগে ২ জেলে কারাগারে
বরিশালের হিজলায় মেঘনা নদীর অভয়াশ্রম থেকে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৩ই এপ্রিল মেঘনা নদীতে অভিযান চালিয়ে হিজলা নৌ-পুলিশ তাঁদের আটক করেন।

মেঘনায় জেলেদের হামলায় ৪ পুলিশসহ আহত ১৬
বরিশালের হিজলায় মেঘনা নদীতে জেলেদের হামলায় নৌ পুলিশের পরিদর্শকসহ ১৬ জন আহত হয়েছেন। অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় পুলিশ অভিযানে গেলে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর সবুজ সরকারের মাছঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় হিজলা নৌ পুলিশের পরিদর্শক বি

মেঘনায় মাছ ধরতে গিয়ে হামলার শিকার বাবা-ছেলে
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাবা ও ছেলে। হামলায় গুরুতর আহত বাবা-ছেলেকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হিজলায় মেছো বাঘের ২টি বাচ্চা উদ্ধার
বরিশালের হিজলা উপজেলায় দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বোম্বে শহর নামক মেঘনা নদীর পাড়ের একটি দোকানের সামনে থেকে বাচ্চা দুটো উদ্ধার করা হয়।

নিখোঁজের ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার
বরিশালের হিজলা উপজেলায় নিখোঁজের ৩ দিন পর জেলে মো. হাবিবের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত হাবিব উপজেলার মেমানিয়া ইউনিয়নের আবদুল লতিফ তালুকদারের ছেলে...

পন্টুনে ওঠার সিঁড়ি বেহাল লঞ্চে উঠতে ভোগান্তি
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরদুর্গাপুর লঞ্চঘাটের টার্মিনালের পন্টুনে ওঠার সিঁড়ি বেহাল। এতে অনেক সময় শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা দুর্ঘটনার শিকার হন।

হিজলায় ইউপি চেয়ারম্যান ও ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মামলা
শত বছরের পুরোনো রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণকাজে বাধা দেওয়ায় জনপ্রতিনিধি ও ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্থানীয় এক বাসিন্দা। বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন সিদ্দিকুর রহমা

গৃহবধূর লাশ নিয়ে দুই পরিবারের টানাটানি, অবশেষে গেল স্বামীর বাড়ি
বরিশালের হিজলা উপজেলায় এক গৃহবধূর লাশ নিয়ে স্বামী ও বাবার বাড়ির লোকজনের মাঝে টানা হিঁচড়া এবং মারামারি ঘটনা ঘটেছে। আজ সোমবার সাড়ে ৫টার দিকে ময়নাতদন্ত শেষে আবার শুরু মারামারি। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। পরে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশের মধ্যস্থতায় দাফনের জন্য লাশ স্বামীর বাড়িতে পাঠানো হয়।

হিজলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
বরিশালের হিজলা উপজেলার বীজতলা ছাগল খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় কাঞ্চন রাড়ি (৬৫) নামে একজন মারা যান। এতে উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হন। গতকাল বুধবার সকাল ১১টায় হিজলা গৌরবদী ইউনিয়নের বিশর গ্রামে এ ঘটনা ঘটে।
