
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
সকল লেখা

রাতের আঁধারে দেওয়া হয় বিষ, মারা গেল খামারির ৫ লাখ টাকার মাছ
নোয়াখালীর হাতিয়ায় রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে মেরে ফেলা হয় খামারির মাছ। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয় খামারির। আজ সোমবার সকালে উপজেলার জাহাজমারা সেন্টারবাজার-সংলগ্ন বিরবিরি গ্রামে এই ঘটনা ঘটে।

হাতিয়ায় অপরিকল্পিত খাল খননের অভিযোগ, ভাঙনের ঝুঁকিতে ঘরবাড়ি-রাস্তাঘাট
নোয়াখালীর হাতিয়ায় অপরিকল্পিতভাবে খাল খননের ফলে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। কোথাও রাস্তা ভেঙে পড়ছে কৃষিজমিতে। ঝুঁকিতে রয়েছে প্রায় চার কিলোমিটার লোনা পানির বেড়িবাঁধ। স্বাভাবিক জোয়ারেই প্লাবিত হচ্ছে ছয়-সাতটি গ্রাম। অপরিকল্পিত খাল খননের ফলে দীর্ঘ পাঁচ কিলোমিটার জনবসতিপূর্ণ এলাকায় মানুষের দুর্ভোগ...

মোবাইল ব্যবহার না করার অঙ্গীকার করলেন শিক্ষার্থী-অভিভাবকেরা
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাসেল ইকবাল বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকাও অপরিহার্য। সন্তানেরা কোথায় যায়, কী করে—সর্বোপরি তাদের চলাফেরার দিকে অভিভাবকদের গুরুত্বের সঙ্গে নজর রাখতে হবে।’

হাতিয়ার সাগুরিয়া বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে সাত ঘর
নোয়াখালীর হাতিয়া উপজেলার সাগুরিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হোটেল, গুদামঘর, বসতঘরসহ সাতটি ঘর পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার সাগুরিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাতিয়ায় মাঝ নদীর চরে আটকা ফেরি, দুর্ভোগে দুই শতাধিক যাত্রী
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাট রুটে চলাচলকারী ফেরি মহানন্দা মেঘনা নদীর মাঝ চরে আটকা পড়েছে। এতে ফেরিতে থাকা দুই শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে আটক ১
নোয়াখালীর হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে মো. তারিফ (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বন আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সপ্তম শ্রেণির ছাত্রীর উত্তরপত্র ভাইরাল, শিক্ষককে ‘বাবা’ সম্বোধন
নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর পরীক্ষার উত্তরপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শিক্ষার মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উত্তরপত্রে প্রশ্নের উত্তর না লিখে শিক্ষককে ‘বাবা’ সম্বোধন করে নম্বর দেওয়ার আবেদন জানানো হয়, যা নিয়ে সামাজিক

প্রতারণার ফাঁদে গরু ব্যবসায়ীরা, ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলেন অভিযুক্তরাই
স্বাভাবিকভাবে হাট থেকে ট্রাকবোঝাই করে গরু কিনে নেয় তারা। কয়েকটি হাটে তাদের লেনদেন ভালো দেখে কিছু টাকা বাকিতে গরু দেন ব্যাপারীর। এক দিন পর সেই বকেয়া টাকা পরিশোধও করে। সব শেষে মোটা অঙ্কের টাকা বাকিতে গরু নিয়ে গিয়ে টালবাহানা শুরু করে চক্রটি। অনেকটা প্রতারণার শিকার হয়েছেন নিশ্চিত হয়ে কৌশলে চক্রের দুই...

মাছ ধরায় নিষেধাজ্ঞা: বেকার লক্ষাধিক জেলে সংসারে অভাব-অনটন
সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে নোয়াখালীর হাতিয়ায় লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়েছেন। অনেকে সংসার চালাতে বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করছেন। তাঁরা বলছেন, সরকারি সহায়তার চাল অল্পসংখ্যক জেলে পেয়ে থাকেন। যেটুকু পান, তা দিয়েও সংসার চালানো কঠিন। আর জেলেদের বড় অংশ তাও পান না। বেকার জেলে পরিবারগুলো অভাব...

১৫ ঘণ্টা ধরে চরে আটকা এমভি সুগন্ধা, যাত্রীদের দুর্ভোগ
ঝড়ের কবলে চরে আটকা পড়েছে ঢাকা-হাতিয়া রুটে চালু করা এমভি সুগন্ধা লঞ্চ। জোয়ার এলেও নদীতে পানি কম থাকায় লঞ্চটি ভাসানো সম্ভব হয়নি। মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা) শতাধিক যাত্রী নিয়ে প্রায় ১৫ ঘণ্টা ধরে চরে আটকা রয়েছে লঞ্চটি।

দ্বীপ হাতিয়ার মানুষ আজ ভীত-সন্ত্রস্ত: হান্নান মাসউদ
হান্নান মাসউদ বলেন, ‘এই কয়দিনে পুরো হাতিয়ায় ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। মানুষের ওপর হামলা, ঘরবাড়ি পোড়ানো, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলাসহ নানা অপকর্ম করা হয়েছে। হাতিয়ার ইতিহাসে এমন তাণ্ডব আর কোনো নির্বাচনে কখনো চালানো হয়েছে বলে আমার জানা নেই।’

বিয়েবাড়িতে হুজুরকে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ, আহত ১১
নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে গ্রামের মসজিদের হুজুরকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক নারীসহ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার নলচিরা ইউনিয়নের লামছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে

আ.লীগ নেতাকে বাড়িতে লুকানোর সুযোগ দিয়ে বহিষ্কার হলেন তাঁতী দলের সভাপতি
নোয়াখালী হাতিয়ায় আওয়ামী লীগের এক নেতাকে নিজ বাড়িতে পালিয়ে থাকার সুযোগ করে দেওয়ার অভিযোগে বহিষ্কার হয়েছেন তাঁতি দলের সভাপতি। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা তাঁতি দলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

হাতিয়ায় কোস্ট গার্ডের ওপর হামলা, অবৈধ জালসহ ৩৩ জেলে আটক
নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে। এ সময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্টজালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।

আপত্তির কারণে ‘ফজলুল আজিম মাছঘাট’-এর নাম পরিবর্তন
দুই মাস আগে উদ্বোধন করা নোয়াখালী হাতিয়ায় ফজলুল আজিম মাছের ঘাটের নাম পরিবর্তন করা হয়েছে। আজ রোববার উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে নাম পরিবর্তনের এই ঘোষণা দেন ব্যবসায়ীরা।

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে গ্রেপ্তার ১
নোয়াখালী হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে মো: হানিফ (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বনবিভাগের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কোট হাজতে পাঠানো হয়।
