
সৈয়দ ঋয়াদ, ঢাকা
সৈয়দ ঋয়াদ, ঢাকা
সকল লেখা

আপত্তি ও কাটছাঁটে আটকে আছে নদী কমিশন আইন
দেশের নদ-নদীর সুরক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশনকে কার্যকর ক্ষমতা দিতে দীর্ঘ এক দশক আগে নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। তার চার বছর পর ২০২০ সালে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আইনের খসড়া তৈরির পর আন্তমন্ত্রণালয় সভা ও দফায় দফায় পর্যালোচনার পরও তা চূড়ান্ত হয়নি।

আসিফ মাহমুদ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাবসহ বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক
চিঠিতে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা বন্ধ, সুপ্ত ও চলমান হিসাবের তথ্য দিতে বলা হয়েছে। একই সঙ্গে ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে দুদক
দুদক সূত্র জানায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার-বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এসব অভিযোগের তথ্য-উপাত্ত যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও নথিপত্রের বিষয়ে অনুসন্ধান চলছে।

বিসিবির প্রকল্প: অনিয়মের প্রাথমিক প্রমাণ তদন্তের সুপারিশ দুদকের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিশেষ করে তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাই লিগ, বিপিএলের টিকিট বিক্রি এবং মুজিব বর্ষ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচিতে ব্যয়ের ক্ষেত্রে অসংগতির অভিযোগে খতিয়ে দেখার সুপারিশ করা হয়েছে।

আইন সংশোধনের পরই দুদকে নতুন কমিশন
দুর্নীতি দমন ও প্রতিরোধে গঠিত দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় আড়াই মাস ধরে চেয়ারম্যান ও কমিশনারহীন। ফলে দুদকের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায়ও শিগগির নতুন কমিশন নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে না। দুদক আইনে সংশোধনী আনার পর নতুন কমিশন গঠন করা হবে।

প্রথম রিটার্নেই ২ কোটি টাকার ঘোষণা এপিএসের গাড়িচালক ভাইয়ের
একসময় ভাড়ায় গাড়ি চালাতেন রিয়াজুল ইসলাম। মাস শেষে যা আয় হতো, তা দিয়েই চলত সংসার। কিন্তু মাত্র আট মাসে বদলে গেছে তাঁর জীবনের হিসাব-নিকাশ। এখন তিনি দুটি গাড়ির মালিক, ব্যাংকে রয়েছে মোটা অঙ্কের আমানত, কোটি টাকার ব্যবসায়িক মূলধন। সব মিলিয়ে প্রায় দুই কোটির সম্পদের ঘোষণা দিয়েছেন আয়কর নথিতে।

ডিএসসিসিতে ব্যাটারিচালিত রিকশায় রাষ্ট্রের ক্ষতি হাজার কোটি টাকা
রাজধানী ঢাকায় ঠিক কী পরিমাণ ব্যাটারিচালিত অটোরিকশা চলে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই। তবে ধারণা করা হচ্ছে, এখন ঢাকায় ১৮ লাখের বেশি রিকশা রয়েছে। এর মধ্যে ৬ লাখের বেশি ব্যাটারিচালিত। এসব রিকশা চলাচলে কিংবা ব্যাটারি রিচার্জে ঠিক করা নেই কোনো নীতিমালা।

৬০ টাকার ‘উমেদারের’ রাজধানীতেই জমিদারি
পদ তাঁর ‘উমেদার’। দৈনিক মজুরি ৬০ টাকা। রাজধানীর মোহাম্মদপুর সাবরেজিস্ট্রি অফিসের অস্থায়ী এই পদে চাকরি করা ব্যক্তির ‘নুন আনতে পান্তা ফুরানোর’ কথা। তবে আব্দুস সোবহানের গল্পটা ভিন্ন। এই মজুরিতে ১০ বছর চাকরি করা সোবহান ও তাঁর পরিবার

স্বাধীন দুদকে আধিপত্য প্রশাসন ক্যাডারের
দুর্নীতি দমন ব্যুরো থেকে ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) হওয়ার পর ২০ বছরে ছয়জন চেয়ারম্যান পেয়েছে দুদক। প্রথমজন বিচারপতি, দ্বিতীয়জন সাবেক সেনাপ্রধান, পরবর্তী চার চেয়ারম্যানই সাবেক আমলা অর্থাৎ প্রশাসন ক্যাডারের।

লাশ পোড়ানোর ‘নির্দেশদাতা’ এএসপি কাফী পাসপোর্ট পান এক দিনেই!
সরকার পতনের পর সরকারি পাসপোর্টধারী এএসপি কাফী মিথ্যা তথ্য দিয়ে ও পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের ‘ম্যানেজ করে’ এক দিনেই সাধারণ পাসপোর্ট সংগ্রহ করেন। সেই পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়ার চেষ্টাকালে গত ২ সেপ্টেম্বর তাঁকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে চাকরি থেকে সাময়ি

টিআর-কাবিখার টাকাও আত্মসাৎ করতেন শম্ভু
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র চন্দ্র দেবনাথের (শম্ভু) দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক এই এমপির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির মাধ্যমে ৫০০ কোটি টাকা অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের নতুন তালিকায় দেড় শ মন্ত্রী-এমপি
আওয়ামী লীগ সরকারের পতনের পর আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তেও পালাবদল হতে যাচ্ছে। গত ১০ দিনেই সাবেক ৫৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজিজ, সোহায়েল, জিয়ার দুর্নীতির অনুসন্ধান শুরু
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েল এবং জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একজন ঊর্ধ্বতন কর্

দুদকের অনুসন্ধানে ফিরেছে গতি
একটি অভিযোগের অনুসন্ধান শেষ করতে ২০ বছর লেগেছে। আবার দীর্ঘ সময় পর অভিযোগ প্রমাণের পরও দোষীদের কয়েক দফা দায়মুক্তি দেওয়া হয়েছে, এমন নজিরও আছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। কচ্ছপের গতিতে চলা সেই দুদক যেন ঘোড়ার ওপর সওয়ার হয়েছে। গত এক সপ্তাহে অর্ধশতাধিক মন্ত্রী, এমপি ও ব্যবসায়ী দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধা

ওয়াসার সেই তাকসিম এখন দুদকের জালে
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিদেশযাত্রা ঠেকানোর নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত এই চিঠি গতকাল সোমবার ইমিগ্রেশন পুলিশকে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাকসিমের নিয়োগসংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে স্থানীয় সরকার সচি

অফিস করছেন না দুদক চেয়ারম্যান-কমিশনাররা, সরকার চাইলে পদত্যাগে রাজি
সরকারের পতনের পর থেকে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উচ্চ পদের রদবদল থেমে নেই। কেউ আবার স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সেই তালিকাও বেশ বড়। গুঞ্জন উঠেছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, দুই কমিশনার মো. জহুরুল হক ও মোছা. আছিয়া খাতুন স্বপদ থেকে পদত্যাগের সিদ্
