
সবুর শুভ, চট্টগ্রাম
সবুর শুভ, চট্টগ্রাম
সকল লেখা

ছোলার বাজারে রোজার টেনশন
রোজা শুরু হবে আগামী মার্চের প্রথম সপ্তাহে। হাতে সময় আছে প্রায় চার মাস। অথচ এখনই বাড়তে শুরু করেছে ছোলার দাম। ইফতারির অতি প্রয়োজনীয় এ পণ্যের বর্তমান পরিস্থিতি দেখে ভোক্তাদের মধ্যে জেঁকে বসেছে ‘রোজার টেনশন’।

হাজার কোটি টাকার অবৈধ চালান, ঘুষের বিনিময়ে ওলটপালট অভিযোগপত্র
২০২০ ও ২০২১ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে সিগারেটের ১৩টি অবৈধ ব্যান্ডরোলের চালান আসে। টাকার অঙ্কে এসব চালানের মূল্য হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে কেবল দুটি চালানের ঘটনায় মামলা হয়। দুই চালানের একটির আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজ এবং অপরটি বাপ্পু এন্টারপ্রাইজ। এসব চালান জব্দের ঘটনায় বন্দর থা

সমবায় সমিতির কোটি টাকা আ.লীগের দুই নেতার পকেটে
চট্টগ্রাম নগরীর চৌধুরী নগর বহুমুখী সমবায় সমিতি থেকে ৪৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকা খরচ করা হয় হাইকোর্টে দুটি মামলায় লড়ার জন্য। আর সমিতির দখলে থাকা জায়গার নামজারি খতিয়ান তৈরির জন্য খরচ করা হয় আরও ৭০ লাখ টাকা। কিন্তু এখনো জমির নামজারি হয়নি। আর হাইকোর্টের মামলায়ও হেরে গেছে সমিতি।

চট্টগ্রাম ওয়াসা: দুই মাসে ১৪ কোটি ৪৬ লাখ টাকা কম আদায়
চট্টগ্রাম ওয়াসার গ্রাহকদের মধ্যে পানির বিল পরিশোধে অনেকটা অনীহা দেখা দিয়েছে। গত জুন মাসের তুলনায় জুলাই-আগস্ট মিলে কম আদায় হয়েছে ১৪ কোটি ৪৬ লাখ। এ পরিস্থিতি থেকে উত্তরণে সংশ্লিষ্টদের নিয়ে দ্রুত সভা করার কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম।

মাদ্রাসার অধ্যক্ষকে উলঙ্গ করে পেটানোর হুমকি বিএনপি নেতার, পরদিন হামলা
চট্টগ্রামের হাটহাজারীতে নাঙ্গলমোড়া শামসুল উলুম ডিগ্রি (ফাজিল) মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন নিয়ে অধ্যক্ষ ও বিএনপি নেতার দ্বন্দ্বের জেরে অধ্যক্ষের ওপর হামলা হয়েছে। হামলাকারীরা হুমকি দেওয়া বিএনপি নেতা সালাউদ্দিন আলীর অনুসারী বলে অভিযোগ উঠেছে।

মডেল স্কুলের জসিমের ‘মডেল দুর্নীতি’
চট্টগ্রামের ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের বয়স ১১২ বছর। এটি ২০১৮ সালে সরকারি হয়। ২০২৩ সালের মার্চের পর গত ১৮ মাসের হিসাব-কিতাবে এই বিদ্যালয়কে ‘দুর্নীতি ও অনিয়মের মডেল’ বানিয়েছেন সেখানকার শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন। যাতায়াত বিলের নামে তছরুপ করেন আড়াই লাখ টাকা। বিদ্যালয় ফান্ডের টাকা বাগিয়

ফটিকছড়িতে মডেল স্কুলের জসিমের ‘মডেল দুর্নীতি’
চট্টগ্রামের ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের বয়স ১১২ বছর। এটি ২০১৮ সালে সরকারি হয়। ২০২৩ সালের মার্চের পর গত ১৮ মাসের হিসাব-কিতাবে এই বিদ্যালয়কে ‘দুর্নীতি ও অনিয়মের মডেল’ বানিয়েছেন সেখানকার শিক্ষক মোহাম্মদ জসিম

৪ কিলোমিটারেই সাত বছর পার
চট্টগ্রাম নগরীর যানজট নিরসন, জলাবদ্ধতার সমাধান ও পর্যটন খাতকে এগিয়ে নিতে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে সড়ক নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়কটি মাত্র সাড়ে ৮ কিলোমিটারের।

ব্যবস্থাপনার অভাবে থামছে না পাহাড় ধস
পাহাড়ের বুক চিরে নির্মিত বায়েজিদ লিংক রোড। চট্টগ্রামে মাত্র ছয় কিলোমিটারের এই রাস্তা নির্মাণে নকশা বদল হয়েছে দুবার, ব্যয় বেড়েছে বহুগুণ। ২৮ বছর ধরে নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রকল্পের নির্মাণকাজ শেষ হয়েছে ঠিকই; তবে এখনো আটকে আছে পাহাড় ব্যবস্থাপনা। এ কারণে বর্ষা মৌসুম এলেই সড়কে ধসে পড়ছে পাহাড়। সর্বশেষ গত

চট্টগ্রাম বিএনপির বিতর্কিত কাণ্ডে বাড়ছে অস্বস্তি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর চট্টগ্রামের রাজনীতিতে পটপরিবর্তন এসেছে। দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা আত্মগোপনে চলে গেছেন। এই সুযোগে তাঁদের দখলে থাকা বিভিন্ন হাটবাজার, ঘাট ও প্রতিষ্ঠানে বিএনপির নেতা-কর্মী ও অনুসারীরা দখলে নিচ্ছেন

৩ চেয়ারম্যানের পরিবারের অপেক্ষার যেন শেষ নেই
স্ত্রী সোলতানা পারভীন। ছেলে ফটোসাংবাদিক আজিম অনন ও আবি আল আধিকে নিয়ে সাজানো সংসার ছিল চট্টগ্রামের বিএনপির নেতা ও ফটিকছড়ির লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এ এস এম শহিদুল আলম সিরাজের।

ঘেরা দিয়ে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে বহুতল ভবন
রঙিন টিন দিয়ে বেশ উঁচু ও বড় বেষ্টনী। বাড়তি নিরাপত্তাব্যবস্থা, ওপরে বাঁশ দিয়ে ত্রিপল সাঁটানো। এর ভেতর চলছে পাহাড় কাটার যজ্ঞ। এভাবেই ক্ষতবিক্ষত হচ্ছে চট্টগ্রাম নগরীর আসকার দীঘির পাড় এলাকার রিমা কমিউনিটি সেন্টারের বিপরীতের একটি পাহাড়।

মৃত্যুর দুই বছর পর মামলার আসামি, গ্রেপ্তার পরোয়ানাও জারি
মামলা হয় গত বছরের ২৩ মে। এতে ২০২১ সালের ১৪ জানুয়ারি মারা যাওয়া এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনেও ওই ব্যক্তিকে জীবিত হিসেবে উল্লেখ করে অভিযুক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এমনকি আদালত থেকে মৃত ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। চট্টগ্রামে ঘটেছে এ ঘটনা।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত মৃত ব্যক্তি
চট্টগ্রাম আদালতে দায়ের হওয়া একটি নালিশি মামলায় আসামি করা হয় এক মৃত ব্যক্তিকে। এরপর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর তদন্ত প্রতিবেদনেও জীবিত হিসেবে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। এর প্রেক্ষিতে আদালত থেকে ওই মৃত ব্যক্তির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার কর

সাড়ে ৪ পাউন্ডের দুই কেক নিয়ে অপেক্ষায় নাবিক নুরুদ্দিনের স্ত্রী
সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার ঠিক ১ মাস ১দিন পর এমভি আবদুল্লাহর নাবিক মো. নুরুদ্দিন ফিরছেন চট্টগ্রামে। তাঁর সঙ্গে ফিরছেন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের আরও ২২ নাবিক।

দুবাইয়ে কেনাকাটা করছেন আবদুল্লাহর নাবিকেরা, দেশে ফিরবেন মে মাসের মাঝামাঝি
সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের জেটিতে থাকা এমভি আবদুল্লাহ থেকে কয়লা খালাস কার্যক্রম চলার ফাঁকে নাবিকেরা কেনাকাটা সেরে নিচ্ছেন দুবাইয়ের অভিজাত বিপণি কেন্দ্রগুলোয়। আজমান সিটি সেন্টারে গতকাল শুক্রবার বিকেলে জাহাজের চিফ অফিসার মোহাম্মদ আতিক উল্লাহ খানসহ কয়েকজন নাবিক কেনাকাটা সারেন।
