
রাসেল মাহমুদ, ঢাকা
রাসেল মাহমুদ, ঢাকা
সকল লেখা

রাজধানীতে যান চলাচল: ক্যামেরার আতঙ্কে সড়কে শৃঙ্খলা
রাজধানীর সড়কপথের সবচেয়ে ব্যস্ত মোড়গুলোর একটি কারওয়ান বাজার। গত ২৪ মে বেলা ১টার দিকে দেখা গেল মোড়ের প্রতিটি প্রান্তেই শত শত যানবাহন। এ প্রতিবেদক ফার্মগেট থেকে বাংলামোটর অভিমুখী সড়ক থেকে দেখলেন, ট্রাফিক সিগন্যালে লালবাতি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে নির্ধারিত দাগের আগেই থেমে গেল সামনের গাড়িগুলো।

রাজধানীর ফুটপাত: ভাগাভাগিতে বাদ পুরোনো হকার
রাজধানীর গুলিস্তানের মসজিদ মার্কেটের সামনের ফুটপাতে কাপড়ের পসরা সাজিয়েছেন আতিকুর রহমান সুজন। দখলমুক্ত ফুটপাতে আবার হকার বসার সুযোগে তিনিও দোকান সাজিয়েছেন। কথা বলে জানা গেল, হকারিতে তিনি নতুন, সাত দিন ধরে শুরু করেছেন। এর আগে পাঁচ বছর মুদিদোকানে কাজ করেছেন।

‘আমার মেয়ে যে চিৎকার দিতেছে, বুঝতে পারি নাই’
‘রান্নাঘর থেকে শব্দ শুনছি। মনে করছি, পাশের ফ্ল্যাটের বাচ্চা চিৎকার দেয়। আমার মেয়ে যে চিৎকার দিতেছে, আমি সেটা বুঝতে পারি নাই। মনে করেছি, ওর সাথে বড় মেয়ে গেছে, আমার মেয়ে চিৎকার দিবো কেমনে?’ কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়েন রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশুটির মা।

ঢাকায় ঘাটতি ২ হাজার পুলিশ
আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারসহ শীর্ষ কর্মকর্তাদের কেউ বিদেশে, কেউবা আত্মগোপনে চলে যান। পরে অন্তর্বর্তী সরকার ডিএমপির শীর্ষ পদ পূরণের চেষ্টা করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও ডিএমপি সেই জনবলের ঘাটতি কাটিয়ে উঠতে পারেনি।

‘সাবেক’ স্ত্রীর মামলায় উপসচিবের বিরুদ্ধে অভিযোগপত্র
যৌতুক ও নির্যাতনের অভিযোগে ‘সাবেক’ স্ত্রীর করা মামলায় অভিযুক্ত হয়েছেন মো. ছানাউল্ল্যাহ (৪৩) নামের এক বিচারক। গত ৩০ এপ্রিল তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ।

তেজগাঁও শিল্প এলাকা: হাজারো অটোরিকশার অবৈধ চার্জের কারবার
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও আশপাশের এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে অটোরিকশা চার্জিংয়ের অসংখ্য পয়েন্ট। সড়কের পাশে কিংবা গলিতে বসানো এসব চার্জিং স্পটে প্রতিদিন ভিড় করে শত শত অটোরিকশা। এলাকায় নির্দিষ্টসংখ্যক বৈধ চার্জিং পয়েন্ট থাকলেও তার আড়ালে বহু জায়গায় নির্বিঘ্নে চলছে অবৈধ চার্জ দেওয়ার কাজ।

হারিয়ে গেছে কারওয়ান বাজারের পরিচিত সড়ক
রাজধানীর কারওয়ান বাজারের একটি ব্যস্ত সড়ক এখন আর যেন সড়ক নেই। দোকানিদের দখলে সেটি পরিণত হয়েছে অস্থায়ী বাজারে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে বিকল্প পথে চাপ বেড়েছে। কষ্টকর হয়ে উঠেছে পথচারীদের নিত্য চলাচল।

পিবিআইয়ের তদন্ত: আদালতে করা মামলার ৬৩% আসামিই নির্দোষ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে হত্যা, হামলা ও সহিংসতার অভিযোগে আদালতে করা মামলাগুলোতে আসামি করা ব্যক্তিদের বড় অংশই তদন্তে নির্দোষ প্রমাণিত হচ্ছেন। এ পর্যন্ত তদন্ত শেষ হওয়া ৮২টি মামলার প্রায় ৬৩ শতাংশ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

বেতন-বোনাস বকেয়ার শঙ্কা ২৬৬ কারখানায়
ঈদুল ফিতর সামনে রেখে তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের ১ হাজারের বেশি শিল্পকারখানার শ্রমিক-কর্মচারীর বেতন-বোনাস বকেয়া পড়ার আশঙ্কা রয়েছে। একে কেন্দ্র করে কারখানাগুলোতে যাতে অস্থিরতা তৈরি না হয়, সে জন্য আগে থেকে তৎপর রয়েছে গোয়েন্দারা। যেসব কারখানায় বেতন-বোনাস বকেয়া থাকার আশঙ্কা রয়েছে, সেসব প্রতিষ্ঠানের...

ত্রয়োদশ সংসদ নির্বাচন: তীব্র প্রতিদ্বন্দ্বিতার ৮৪ আসনে সহিংসতার শঙ্কায় পুলিশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে অন্তত ৮৪টিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এ কারণে এসব আসনে ১২ ফেব্রুয়ারি ভোটের দিনে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা রয়েছে। পুলিশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আট নির্বাচনে নিহত অন্তত ৬৪৭ জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। রাজনৈতিক দলগুলোর সংঘাত-সহিংসতায় এর মধ্যেই হতাহতের ঘটনা ঘটেছে। এক গবেষণায় দেখা গেছে, এর আগের শেষ আটটি সংসদ নির্বাচনে সহিংসতায় নিহত হয়েছে অন্তত ৬৪৭ জন।

পুলিশের নজরদারিতে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...

নির্বাচনী দায়িত্ব: যানবাহন ও মনোবলে ঘাটতি নিয়ে মাঠে নামছে পুলিশ
যানবাহন সংকট ও মনোবলের ঘাটতি নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে নামছে পুলিশ। সূত্র বলেছে, গত অর্থবছরে পুলিশ বাহিনীর জন্য চার শতাধিক যানবাহন কেনা হলেও এখনো বিভিন্ন ধরনের ৬ হাজারের বেশি যানবাহন, নৌযান এবং অন্যান্য লজিস্টিক ঘাটতি রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর হারানো মনোবল এখনো পুরোপুরি ফিরে পায়

২,০০০ পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান
১৭ বছরের বেশি সময় পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য তাঁর নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত
‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতির জন্য সারা দেশে নতুন করে দুই হাজারের বেশি আবেদন পড়েছে। বিতর্ক এড়াতে এসব আবেদনের ব্যাপারে গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মুক্তিযুদ্ধবিষয়ক...

আইনশৃঙ্খলা পরিস্থিতি: প্রতিদিন খুন হচ্ছে ১১ জন
দেশে চলতি বছরের প্রথম ১০ মাসে খুন হয়েছে ৩ হাজার ২৩০ জন। সেই হিসাবে প্রতিদিন খুন হচ্ছে প্রায় ১১ জন। সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকায় এবং কম বরিশাল বিভাগে। পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের খুনোখুনির এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় ২৬ শতাংশ বেশি; যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির...
