
মোহাম্মদ আসাদুজ্জামান, গাজীপুর
মোহাম্মদ আসাদুজ্জামান, গাজীপুর
সকল লেখা

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম
গাজীপুর জেলা ও মহানগরী এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে প্রভাব পড়েছে উৎপাদনে। বিশেষ করে পোশাকশিল্পসংশ্লিষ্ট কারখানাগুলোতে উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এমন অবস্থায় ভবিষ্যতে শ্রমিকদের বেতন, ব্যাংকের সুদ ইত্যাদি পরিশোধ করে কারখানা চালু রাখতে পারবেন কি না...

এক যুগে ৩ মেয়রের আসা-যাওয়া, দুর্ভোগ কমেনি গাজীপুর নগরবাসীর
স্বপ্নভঙ্গের এক নগরীর নাম গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর তিনজন নির্বাচিত মেয়রের কেউই তাঁদের মেয়াদ পূর্ণ করতে পারেননি।

যে স্টেশনে ট্রেন থামে কিন্তু যাত্রী ওঠে না
জয়দেবপুর রেলওয়ে জংশন অতিক্রমের পর ভালোই ছুটছিল ট্রেনটি। ৩০-৪০ মিনিট এভাবে চলার পর হঠাৎ গতি কমতে শুরু করল। কৌতূহলী যাত্রীরা জানালা দিয়ে উঁকিঝুঁকি মারতে লাগল। এত দ্রুত তো বঙ্গবন্ধু সেতুর কাছে চলে আসার কথা না! তাহলে কি কিছু হলো? এসব চিন্তার মধ্যেই ট্রেনটি দাঁড়িয়ে গেল নয়নাভিরাম একটি স্টেশনের ৩ নম্বর লাই

দখলদারদের পেটে গাজীপুরের বনাঞ্চল
গাজীপুর সদর উপজেলার মণিপুর এলাকায় সিরামিকস পণ্যের বিশাল এক কারখানা গড়েছেন কোরিয়ার নাগরিক সেন চিংহু। সান পাওয়ার সিরামিকস লিমিটেড নামের এই কারখানার পুরোটাই গড়ে উঠেছে সংরক্ষিত বনভূমিতে।

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা, আতঙ্ক কাটেনি মানুষের
গাজীপুরের কালিয়াকৈরের শ্রমিক কলোনির অগ্নিকাণ্ডে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও এখনো স্বাভাবিক হতে পারেননি ওই এলাকার বাসিন্দারা। স্বজন ও প্রতিবেশী হারানোর বেদনা, অগ্নিকাণ্ডের আতঙ্ক এখনো তাদের তাড়া করে ফিরছে।

গাজীপুরে নৌকার বিরুদ্ধে জাহাঙ্গীরের ট্রাকের জোট
রাজধানীর লাগোয়া গাজীপুর আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনেই জিতেছে দলটি। এবার বিএনপি না থাকলেও নিজ দলের স্বতন্ত্র প্রার্থীরাই নৌকা প্রতীকের প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বী। বিশেষ করে তিনটি আসনে ট্রাকের শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়েছে নৌকা। ওই তিন আসনেই

গাজীপুর-৪: এমপি হতে তাজ পরিবারে লড়াই
গাজীপুর-৪ আসনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তাজ পরিবারের (তাজউদ্দীন আহমদ) মধ্যে সব শেষ প্রতিযোগিতা হয়েছিল ২০০১ সালে। তাজউদ্দীনের ভাই আফসার উদ্দিন আহমদ ও ছেলে তানজিম আহমদ সোহেল তাজের মনোনয়ন পাওয়ার চেষ্টা তখন স্থানীয়দের কাছে ‘চাচা-ভাতিজার লড়াই’ হিসেবে পরিচিতি পায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আ

বিআরটি প্রকল্প: বিশেষ বাস চলাচল অক্টোবরেই
ঢাকার সঙ্গে গাজীপুরের সড়ক যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে চলমান বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ৯১ শতাংশ কাজ শেষ হয়েছে। সেপ্টেম্বর নাগাদ পুরো প্রকল্পের কাজ শেষ হবে। অক্টোবরেই শুরু হবে বিশেষ বাস চলাচল।

গাজীপুর-৩: সুযোগের আশায় একাধিক প্রার্থী
জয়-পরাজয়ের হিসাব মেলালে ২০০৮ সালের পর গাজীপুর-৩ আসন আওয়ামী লীগের হাতছাড়া হয়নি। বিপরীতে সুবিধা করতে পারেনি বিএনপি। তবে আসন্ন নির্বাচন ঘিরে দুটি দলই বেশ তৎপর। দলের মনোনয়ন চান একাধিক প্রার্থী। সাংগঠনিক তৎপরতা না থাকলেও প্রার্থী দিতে চায় জাতীয় পার্টি

মাঠে আ.লীগ, আলোচনায় বিএনপি
তফসিল ঘোষণার পর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মাঠে নেমেছেন আওয়ামী লীগসহ অন্য দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা। তবে ক্ষমতাসীন দলে মনোনয়ন কে পাচ্ছেন, সেদিকেই এখন সবার নজর। সিটি নির্বাচনে বিএনপি শেষ মুহূর্তে অংশ নেয় কি না, তা নিয়েও কৌতূহলী অনেকে। ফুটপাতের চায়ের আড্ডা থেকে অফিসপাড়া—সবখানেই এখন সিটি নির্বাচ

ফেলনা প্লাস্টিকে হবে সড়ক
গাজীপুরে ফেলে দেওয়া প্লাস্টিক ও টাইলস ব্যবহার করে টেকসই সড়ক নির্মাণের পরীক্ষামূলক কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এর সম্ভাব্যতা যাচাই করতে ইতিমধ্যে ১০০ মিটার সড়ক নির্মাণ করেছে তারা। নির্মিত সড়ক আগামী এক বছর পর্যবেক্ষণ করা হবে। পরিবেশদূষণ রোধ ও নির্মাণ ব্যয় কমানোর লক্ষ্যে এই

রেললাইনের নিচের মাটি দেবে ঝুঁকিপূর্ণ চলাচল
গাজীপুর মহানগরীর জয়দেবপুর লেভেল ক্রসিংয়ে রেললাইনের নিচের মাটি দেবে গেছে। রেল ও অন্য যানবাহন চলাচলের সময় ঝাঁকুনির সৃষ্টি হয়। যানবাহন আটকে এখানে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। এ ছাড়া দেবে যাওয়া অংশে জমে থাকা পানি ছিটকে অনেক সময় পথচারীদের শরীরে লাগছে।

ভাওয়াল শালবনের হারানো চিত্র ফেরানোর চেষ্টা
রাজধানী ঢাকা থেকে মাত্র ৪০ কিলোমিটার উত্তরে গাজীপুর জেলার ভাওয়াল শালবন। দেড় দশক আগেও এ বনে দেশীয় বিভিন্ন প্রজাতির বৃক্ষ দেখা যেত। কালের বিবর্তনে ঘনবসতিপূর্ণ জেলায় পরিণত হয়েছে গাজীপুর। একদিকে বেড়েছে শিল্পকারখানা, অন্যদিকে দূষণ। ভাওয়াল বন থেকে আশঙ্কাজনকভাবে হারিয়ে গেছে দেশীয় বিভিন্ন জাতের বৃক্ষ। হারিয়

অভিযানে শৃঙ্খলা মহাসড়কে
গাজীপুর মহানগর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল। অবৈধ যানবাহন বন্ধে অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন। এতে সড়কে আগের তুলনায় যানজট কমেছে; ফিরেছে শৃঙ্খলা। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন স্বল্প দূরত্বের যাত্রীরা।

দালালের দৌরাত্ম্য কমেনি
গাজীপুরে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে। নতুন পাসপোর্ট, ভুল সংশোধন বা নবায়ন করতে এসে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ নাগরিক। তাঁদের অভিযোগ

জন্মনিবন্ধন সনদ নিতে ভোগান্তি
গাজীপুরে ডিজিটাল জন্মনিবন্ধন সনদ তৈরি ও সংশোধন করতে আসা নাগরিকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। নামমাত্র সরকারি ফি দিয়ে এসব সেবা দেওয়ার বিধান থাকলেও নানা অজুহাতে অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ
