
মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা (যশোর)
মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা (যশোর)
সকল লেখা

শখে শেখা দরজির কাজেই শিল্পীর দিনবদল
জীবনসংগ্রামে ঘুরে দাঁড়ানো এক নারী শিল্পী বেগম। শখের বশে শেখা দরজির কাজে তাঁর সুদিন ফিরেছে। দূর হয়েছে ভাতের কষ্ট, গড়েছেন মাথা গোঁজার ঠাঁই। শিল্পী এখন নারীদের কাজের সুযোগ তৈরির জন্য দরজির কাজ শিখিয়ে চলেছেন।

গাছ লাগানোই নেশা কোমলের
‘আমাদের বাড়িতে আগে অনেক আমগাছ ছিল। নিজেরা তো আম খেতামই, প্রতিবেশীরাও খেত। ধীরে ধীরে সেই গাছ কমে গেছে। হঠাৎ একদিন মনে হলো, আমরা তো তবুও আম খেতে পারি, কিন্তু যাদের জায়গাজমি নেই, গাছ নেই, তারা তো খেতে পারছে না। এরপরই শুরু।’

ফুল চাষে বসন্ত এসেছে রেশমার সংসারে
বসন্ত আসছে। খেতে রংবেরঙের জারবেরা ফুল ফুটে দোল খাচ্ছে বাতাসে। সেই খেতের এক পাশ থেকে ফুল তুলছেন শুধু বসন্তে নয়, বারো মাস ফুল ফোটানোর কারিগর রেশমা খাতুন। এই ফুলের চাষ তাঁর সংসারে বসন্ত এনে দিয়েছে।

ঝিকরগাছায় আলু চাষ: বাম্পার ফলনেও লোকসান
যশোরের ঝিকরগাছায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও মুখে হাসি নেই কৃষকের। তাঁরা বলছেন, পাইকারি বাজারে আলুর দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়ছেন তাঁরা। বিঘাপ্রতি আলু চাষে ৫-৭ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।

টিস্যু কালচারে চারা উৎপাদন: গদখালীতে জারবেরায় বছরে কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা
ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালী অঞ্চলে জারবেরা চাষ নির্ভরশীল ছিল ভারত থেকে আমদানি করা চারার ওপর। উচ্চমূল্য, মান নিয়ে অনিশ্চয়তা এবং দীর্ঘ পরিবহন সময়; সব মিলিয়ে উৎপাদন খরচ বাড়ত, ঝুঁকিও থাকত।

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি
বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন সুচরিতা আক্তার উর্মি। অনেক আগে অনন্তের জগতে পাড়ি জমানো কৃষক বাবার ইচ্ছা ছিল, তাঁর মেয়ে যেন চিকিৎসক হয়। বাবার সেই ইচ্ছা পূরণ করতে সুচরিতা আক্তার উর্মি সুচিকিৎসক হতে চান।

কৃষিতে স্বপ্ন বুনছেন নিশিতা নাজনীন নীলা
ঘরের ভেতর সাজানো দৃষ্টিনন্দন নানা পুরস্কার। এর কোনোটিতে লেখা ইংরেজি, আবার কোনোটিতে হিন্দি। স্মারকের গায়ে ঝলমল করছে সোনালি অক্ষরে লেখা একটি নাম—নিশিতা নাজনীন নীলা। কৃষিতে সম্পৃক্ত থাকার অংশ হিসেবে নীলার হাতে উঠেছে এসব পুরস্কার।

আজ বিশ্ব শিক্ষক দিবস: ৪০ বছর শিক্ষকতার পর আজ ওষুধ কেনারও সামর্থ্য নেই তাঁর
জরাজীর্ণ বাড়ি ও ভিটার সাত শতক জমি ছাড়া আর কোনো সম্পদ নেই হাবিবুর রহমানের। পারিবারিক জীবনে তিন ছেলে ও এক মেয়ের জনক তিনি। একসময় ভালোভাবে চলছিল তাঁর সংসার। বড় ছেলে চাকরি করছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। কিন্তু তিনি অকালে চলে যান না ফেরার দেশে। আবারও শুরু হয় অভাবের জীবনযুদ্ধ।

রঘুনাথনগর মহাবিদ্যালয়: মফস্বলে নগরের বাতিঘর
মফস্বলে হলেও যেন নগরের বাতিঘর রঘুনাথনগর মহাবিদ্যালয়। উপজেলা শহর থেকে ৭ কিলোমিটার দূরে রঘুনাথনগর গ্রামে এর অবস্থান। শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মহাবিদ্যালয়টি উপজেলার সীমা পেরিয়ে, জেলা ও বিভাগীয় পর্যায়ে বহুবার রেকর্ড তৈরি করেছে।

মেধাবী নাফিসার অর্জন
ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী নাফিসা বিনতে হাসান। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও স্কাউটসে অসাধারণ পারদর্শিতা প্রদর্শন করছে সে। এই বয়সে তার অর্জনের ঝুলিতে পুরেছে কৃতিত্বের বেশ কয়েকটি সনদ।

বর্জ্য আর নিষিদ্ধ জালে ধুঁকছে কপোতাক্ষ
বর্জ্য, নিষিদ্ধ কারেন্ট, ভেসাল, চায়না দুয়ারি জালে ধুঁকছে কপোতাক্ষ নদ। অথচ, একসময় এই নদে ছিল স্বচ্ছ পানির স্রোতোধারা। ব্যবসায়িক কাজে নদের বুক চিরে সহজে পণ্য আনা-নেওয়া করতেন বণিকেরা। নৌকা ও স্টিমারে নিত্য যাতায়াত ছিল উপকূলের বাসিন্দাদের।

দেশসেরা মফস্বলের কৃষ্ণনগর মডেল বিদ্যালয়
যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে শতবর্ষ পূর্ণ হতে চলা এক সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশসেরা বিদ্যালয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। ১৯২৭ সালের ২৭ মার্চ মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের তীরে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় আজও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।

নানা গুণের রাইশা
রুবাইয়া জান্নাত রাইশা, যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মেধাবী এই শিক্ষার্থী শুধু পড়াশোনায় নয়; চিত্রাঙ্কন, রচনা লেখা, কবিতা আবৃত্তি ও হাতের লেখাতেও সমান পারদর্শী। তার ঝুলিতে রয়েছে শতাধিক পুরস্কার ও সনদ।

গদখালীতে মাতৃভাষা দিবসের হাটেও মন খারাপ ফুলচাষিদের
আগামীকাল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। প্রতি বছর দিবসটি ঘিরে ফুলের বাজার চাঙা হলেও এবার কাঙ্ক্ষিত বেচাকেনা না হওয়ায় চাষিরা হতাশা প্রকাশ করেছেন। ফুলের রাজধানীখ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী-পানিসারার চাষিরা ফুলের কাঙ্ক্ষিত মূল্য পাননি। গাঁদা ফুলের দাম বাড়লেও অন্যান্য ফুল আরও...

খুদে ফুটবলার শান্তার পায়ে জাদু আছে
ট্রফিটা বেশ বড়। হাতে ধরে রাখতে কষ্ট হচ্ছিল। একপর্যায়ে বললাম, ‘তোমার তো কষ্ট হচ্ছে ধরে রাখতে।’ পাশ থেকে ওর স্যার আশরাফুল ইসলাম খান হেসে বললেন, ‘ওর কোনো কষ্ট নেই।’ তা হয়তো ঠিক। কষ্ট থাকলে এত অর্জন সম্ভব হতো না। বলছিলাম একজন খুদে ফুটবলারের কথা। ১১ বছর বয়সী এই খুদে ফুটবলারের নাম শান্তা বিশ্বাস।

মাটির হাঁড়ির রান্নার সৌরভ ফুল মোড়ে
ফুল চাষের জন্য ফুল কানন নামে খ্যাত পানিসারা গ্রাম। এর প্রতিবেশী গ্রামের নাম হাঁড়িয়া। এ দুটি গ্রামের মিলন স্থানে গড়ে ওঠা পর্যটনস্থানটি ফুল মোড় নামে পরিচিত। এটি ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালীর কাছে। ফুল মোড়ে চোখ জুড়ানো ফুল দেখতে এসে দর্শনার্থীরা এখন মন জুড়ানো খাবারের স্বাদও নিতে পারছে।
