
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
সকল লেখা

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাগেরহাটের ফকিরহাটে কোহিনুর বেগম (২৩) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের বৈলতলী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি, বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
বাগেরহাটের ফকিরহাটে একটি বাড়িতে চেতনানাশক ওষুধ স্প্রে করে এক দম্পতিকে অচেতন করে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাফিজুর রহমান শিকারী (৭৭) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এসআই) মারা গেছেন। তাঁর স্ত্রী নুরজাহান বেগম রিনা (৬৮) অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়

স্বামীর ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
বাগেরহাটের ফকিরহাটে স্বামীর ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সালমা আক্তার (৩৩) নামের এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তাঁর স্বামী মো. জাহাঙ্গীর আলম নিজেই ভ্যানটি চালাচ্ছিলেন।

ফকিরহাটে ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা এলাকায় ভৈরব নদ থেকে মস্তকবিহীন এক অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি তিন থেকে চার দিন আগের বলে ধারণা পুলিশের। পরিচয় শনাক্তে নৌ পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও অপরাধ তদন্ত বিভাগকে জানানো হয়েছে।

ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের ১ সদস্যের কারাদণ্ড
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। পরে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ফকিরহাটে বিকল পিকআপের পাশে দাঁড়িয়ে থাকা চালক অন্য গাড়ির চাপায় নিহত
বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কে পিকআপ ভ্যান বিকল হওয়ার পর সহায়তার জন্য দাঁড়িয়ে থাকা মো. আফজাল হোসেন (২৭) অন্য একটি গাড়ির চাপায় নিহত হয়েছেন। নিহত আফজাল হোসেন বিকল হয়ে যাওয়া পিকআপের চালক ছিলেন।

বাগেরহাটের ফকিরহাট: মহিষ প্রজনন খামারেই নেই ভেটেরিনারি সার্জন
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।

বোনের দেওয়া কিডনিও অকার্যকর, ফের সংকটে মান্নাফের পরিবার
বাগেরহাটের ফকিরহাটে বোনের দেওয়া কিডনি প্রতিস্থাপনের পর আবারও কিডনি জটিলতায় ভুগছেন শেখ মান্নাফ হোসেন রানা (৩৩)। দুই বছরের মধ্যে কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ায় তিনি ব্যয়বহুল চিকিৎসার মুখোমুখি হয়েছেন। ভিটেমাটি ও জমিজমা বিক্রি করে চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যয় মিটিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে...

জাবি ছাত্রীকে যৌন হয়রানি ও মারধরের অভিযোগ, গ্রেপ্তার ২
সুন্দরবন ভ্রমণ শেষে ঢাকায় ফেরার পথে বাগেরহাটের ফকিরহাটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের কটূক্তি, যৌন হয়রানি ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় অপর এক সহপাঠীকে ঘুষি মেরে আহত করারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় করা মামলায় দুই আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

খেজুরের বিচি দিয়ে কফি তৈরি করে চমক পল্লিচিকিৎসকের
বাগেরহাট সদরে পল্লিচিকিৎসক হাওলাদার মোহাম্মদ আলী খেজুরের বিচি দিয়ে কফি তৈরি করে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছেন। যত্রতত্র পড়ে থাকা খেজুরের বিচিকে কাজে লাগিয়ে তিনি নতুন একটি সম্ভাবনাময় পণ্য তৈরির উদ্যোগ নিয়েছেন। আজ রোববার উপজেলার উৎকুল এলাকায় গিয়ে এই চিত্র দেখা যায়।

বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা নিহত
বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গফফার (৮২) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে তিনি ফকিরহাট ডাকবাংলার মোড় থেকে হেঁটে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। নিউচায়না ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

টানা বৃষ্টিতে ফকিরহাটে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, তিন দিনে শনাক্ত ১৬
টানা বৃষ্টির মধ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত ৪৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে গত তিন দিনেই শনাক্ত ১৬ জন। জুলাইয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এনসিপির ৬ এমপির সংখ্যা আগামী দিনে ১৬০ হবে: হাসনাত আবদুল্লাহ
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা বর্তমানে সংসদে ছয়জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করছি। আগামী দিনে সেই সংখ্যা ১৬০-এ

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত
খুলনা-ঢাকা মহাসড়কে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় মো. তৈয়ব আলী (৫৫) ওরফে তৈয়েব ঘটক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক পথচারী আহত হয়েছেন। রোববার সকাল ৬টার দিকে উপজেলার পালেরহাট বাজারসংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ফকিরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষক দলের নেতা নিহত
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ফকিরহাটে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘চাচা’ গ্রেপ্তার, আদালতে প্রেরণ
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোজাহিদ শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে আটক করা হয়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
