
প্রতিনিধি, নওগাঁ
প্রতিনিধি, নওগাঁ
সকল লেখা

নওগাঁয় পৌর মেয়রসহ বিএনপির ৩ নেতাকে কারাগারে প্রেরণ
নওগাঁয় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর একটি মামলায় পৌর মেয়রসহ জেলা বিএনপির ৩ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নওগাঁয় নদীতে নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নব দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার আত্রাই নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উ

নওগাঁয় রেড ক্রিসেন্টের সম্পাদক বহিষ্কার
নওগাঁয় মাদক মামলায় জড়িত থাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নওগাঁ ইউনিটের সাধারণ সম্পাদক নজমুল হক মন্টুকে বহিষ্কার করা হয়েছে। রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেড ক্রিসেন্ট সোসাইটির নওগাঁ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী (বকু) বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ
নওগাঁ থেকে ঢাকায় চোখের চিকিৎসা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন এচাহাক আলী (৪৪) নামের এক ব্যক্তি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার। হন্যে হয়ে খুঁজছে স্ত্রী-সন্তানেরা।

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় আরিফা খাতুন বন্যা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মহেশপুর এলাকার বামইল গ্রামের একটি শাখা সড়কে এই দুর্ঘটনা ঘটে। শিশুটি উপজেলার কাঁটাবাড়ি গ্রামের আনারুলের মেয়ে।

নওগাঁয় বিদ্যুতায়িত হয়ে ৭ মাসের শিশুর মৃত্যু
নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে শাহিন হোসেন নামের সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে নিতপুর চকবিষ্ণপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১
নওগাঁর পোরশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক ছাত্র আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরাইগাছি-আড্ডা সড়কের বারিন্দার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

জরুরি ওষুধ সরবরাহের ভ্যানে ১০০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২
নওগাঁয় গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) রাজশাহী ক্যাম্পের সদস্যরা। র্যাব বলছে, জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত লেখা সংবলিত একটি কাভার্ড ভ্যানে ১০০ কেজি গাঁজা নিয়ে কুমিল্লা থেকে নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল তাঁরা

বিধিনিষেধ শিথিলে প্রাণ ফিরেছে শহরে
বিধিনিষেধ শিথিল হওয়ায় নওগাঁ শহর ফিরেছে আগের রূপে। বড় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে খুচরা দোকানপাট, সবখানে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি বেড়েছে। সড়কে সব ধরনের যানবাহন আর গণপরিবহনও চলাচল শুরু করেছে। ফলে শহরের ভেতর কোথাও কোথাও যানজটেরও সৃষ্টি হয়েছে

নওগাঁয় কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত
নওগাঁয় করোনাভাইরাসে মৃত্যু এবং শনাক্তের সংখ্যা কমতে শুরু করেছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ১২৩ জনের।

দীর্ঘ প্রতীক্ষার পর আরটি-পিসিআর ল্যাব পেল নওগাঁবাসী
দীর্ঘ প্রতীক্ষার পর নওগাঁয় চালু হয়েছে আরটি-পিসিআর ল্যাব। ল্যাবটিতে প্রতিদিন ৯৪ থেকে ৯৯ জন লোকের করোনার নমুনা পরীক্ষা করা যাবে। তবে লোকবল ও কর্মঘণ্টা বাড়ানো গেলে আরও বেশি নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ল্যাবটি নওগাঁ মেডিকেল কলেজের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

নওগাঁয় করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ৩৭
নওগাঁয় গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন বদলগাছি এবং অপরজন সাপাহার উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২২ জন।

নওগাঁয় শিশু নির্যাতনকারী নৈশ্য প্রহরী আটক
নওগাঁর মহাদেবপুরে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই নৈশ প্রহরীকে আটক করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার শিকারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

নওগাঁয় হাত-পা বেঁধে ঘরে আটকে রেখে শিশু নির্যাতন
নওগাঁর মহাদেবপুরে এক শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে বাগাচারা এলাকায় নির্মাণাধীন একটি অটো গ্যাস ফিলিং স্টেশনের সাইট অফিসে এই ঘটনা ঘটে।

নওগাঁয় মসজিদে গাদাগাদি করে ঈদের জামাত অনুষ্ঠিত
নওগাঁর পাটিচড়া গ্রামে সরকারি নির্দেশনা মেনে মসজিদেই ঈদের নামাজ আদায় করা হয়েছে। তবে সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে একাধিক জামাত করার কথা থাকলেও তা মানা হয়নি। একটি মাত্র জামাতে গাদাগাদি করে ও স্বাস্থ্যবিধি না মেনে নামাজ আদায় করা হয়েছে। এতে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা করছেন এলাকাবাসীর

ট্রাকের চাপায় নওগাঁয় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নওগাঁর পোরশা উপজেলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার সরাইগাছি-আড্ডা সড়কের আদিবাসী খামার মোড়ে এ দুর্ঘটনা ঘটে
