Ajker Patrika

নওগাঁয় পৌর মেয়রসহ বিএনপির ৩ নেতাকে কারাগারে প্রেরণ

প্রতিনিধি, নওগাঁ
নওগাঁয় পৌর মেয়রসহ বিএনপির ৩ নেতাকে কারাগারে প্রেরণ

নওগাঁয় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর একটি মামলায় পৌর মেয়রসহ জেলা বিএনপির ৩ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আসামিরা হলেন, নওগাঁ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান। 

আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় এর আগে হাইকোর্ট থেকে তিন মাস মেয়াদের জামিন নিয়েছিলেন আসামিরা। সেই মেয়াদ শেষ হওয়ার পর নিম্ন আদালতে আসামিরা হাজির হয়ে আবারও জামিন আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক আশরাফুল ইসলাম আবেদন না মঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলা থেকে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৩০ মার্চ নওগাঁ সদর থানায় মামলা করা হয়। পৃথক দুই মামলায় ৫৭ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। 

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, ওই মামলার অন্য আসামিরা জামিনে আছেন। নজমুল হক সনি, জাহিদুল ইসলাম ধলু ও মিজানুর রহমানের জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছেন। 

প্রসঙ্গত, চলতি বছরের ৩০ মার্চ দুপুরে নওগাঁ শহরের কেডির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। হেফাজত কর্মী নিহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন বিক্ষোভ করছিল বিএনপি নেতা–কর্মীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষ বাঁধে। ওই ঘটনায় থানায় পৃথক দুটি মামলা করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত