
দীর্ঘ প্রতীক্ষার পর নওগাঁয় চালু হয়েছে আরটি-পিসিআর ল্যাব। ল্যাবটিতে প্রতিদিন ৯৪ থেকে ৯৯ জন লোকের করোনার নমুনা পরীক্ষা করা যাবে। তবে লোকবল ও কর্মঘণ্টা বাড়ানো গেলে আরও বেশি নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ল্যাবটি নওগাঁ মেডিকেল কলেজের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
মঙ্গলবার বিকেলে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে এ ল্যাবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এবিএম আবু হানীফ প্রমুখ।
হাসপাতাল সূত্রে জানা যায়, ল্যাব না থাকায় এর আগে এখানে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হতো রাজশাহী, বগুড়াসহ অন্যান্য জেলার ল্যাবে। এভাবে নমুনা দিয়ে রিপোর্ট পেতে কমপক্ষে ৭-১০ দিন অপেক্ষা করতে হয়। এই ভোগান্তির কারণেও নমুনা সংগ্রহ কমে যাচ্ছিল। আজ সেই ভোগান্তির নিরসন হলো।
নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল বারী জানান, অনুমোদনের পর ল্যাবের গুরুত্বপূর্ণ অংশ বায়োসেপটিক ক্যাবিনেট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরবরাহ না করায় ল্যাব চালু করা যাচ্ছিল না। পরে সেটি মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নিজস্ব তহবিল থেকে কিনে দিয়েছেন। সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে ল্যাব স্থাপন করা হয়েছে। কর্মঘণ্টা বাড়ানো গেলে আরও বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।

উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন তাঁর ব্যক্তিগত কক্ষে বসে ঘুষের ওই টাকা নেন। ভাইরাল হওয়া ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভূমি কর্মকর্তা সরোয়ার তাঁর অফিসের একটি কক্ষের চৌকিতে বসে টাকা গুনে পকেটে রাখেন। পরে নিজের চেয়ারে গিয়ে বসে বলেন, ‘এক মাসের মধ্যে কাজ শেষ করে দেওয়া হবে।’
১ মিনিট আগে
সিরাজগঞ্জ শহরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের মুজিব সড়ক, বি এ কলেজ সড়ক ও ফজলুল হক সড়কে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
৪ মিনিট আগে
উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর নয়াপাড়া গ্রামের বাসিন্দা মাহামুদুল সরকারের মাধ্যমে গাড়িচালকের চাকরিতে পাঁচ লাখ টাকায় চুক্তিতে গত ১ জানুয়ারি সৌদি আরবে যান শাহাদৎ। দিনমজুর বাবা জামাল উদ্দীন গোয়ালের গরু-ছাগল বিক্রি ও ব্যাংক থেকে ঋণ নিয়ে ছেলেকে বিদেশে পাঠান। কিন্তু শাহাদৎকে চুক্তি মোতাবেক গাড়িচালকের
১০ মিনিট আগে
গেল শনিবার বেলা ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দুই ঘণ্টাব্যাপী পরিদর্শনে মন্ত্রী হাসপাতালে নানা অনিয়ম দেখতে পান। হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনের কক্ষ খুলে চক্ষু চরকগাছ হয় মন্ত্রী ও সরকারি আমলাদের।
১২ মিনিট আগে