Ajker Patrika
Add

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় প্রতিনিধি

সকল লেখা
‘দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় থাকবেন বিএনপির ১০ হাজার স্বেচ্ছাসেবী’

‘দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় থাকবেন বিএনপির ১০ হাজার স্বেচ্ছাসেবী’

পঞ্চগড়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ হাজার কর্মী স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কেউ অনৈক্য সৃষ্টি বা ষড়যন্ত্রের চেষ্টা করলে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে...

৩ ঘণ্টা আগে
সিম বিক্রির আড়ালে অ্যাকাউন্ট খুলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, আটক ৩

সিম বিক্রির আড়ালে অ্যাকাউন্ট খুলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, আটক ৩

পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদীঘি ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় মাত্র ১০ টাকায় সিম বিক্রির আড়ালে জাতীয় পরিচয়পত্রের তথ্য ও আঙুলের ছাপ নিয়ে গোপনে নগদ অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠেছে।

১০ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে প্রেমের জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

পঞ্চগড়ে প্রেমের জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

পঞ্চগড়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সদর উপজেলার শিংরোড প্রধানপাড়া গ্রামে আলম হক (৩০) নামে ওই যুবকের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী মৌসুমী আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, স্থানীয় বাবুল নামের প্রেমিকের পরামর্শে আলমকে বিষ খাইয়েছে

০৭ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে ভারতে পাঠানোর পরিকল্পনা, পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি

অবৈধভাবে ভারতে পাঠানোর পরিকল্পনা, পঞ্চগড় সীমান্তে আটক ২ রোহিঙ্গা দম্পতি

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে দুই রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার টিটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

০১ সেপ্টেম্বর ২০২৬
ডিলারেরা যথাযথ সার বিতরণ না করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডিলারেরা যথাযথ সার বিতরণ না করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়সহ সারা দেশে পর্যাপ্ত সার সরবরাহ ও মজুত রয়েছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষকের কাছে সঠিকভাবে সার পৌঁছাতে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। ডিলারদের একটি অংশ যথাযথভাবে সার বিতরণ না করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

২৯ আগস্ট ২০২৬
পঞ্চগড়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মিথ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি

পঞ্চগড়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মিথ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি

পঞ্চগড়ে এক নারীর দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। ডিএনএ রিপোর্ট ও মামলার নথি পর্যালোচনা করে আদালত মামলাটি খারিজ, আসামিদের অব্যাহতি এবং বাদীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৭ ধারায় মামলা করার অনুমতি দিয়েছেন।

২৩ আগস্ট ২০২৬
শুধু অর্থায়নই নয়, প্রতিবন্ধীদের আশ্রয়কেন্দ্র নির্মাণে শ্রম দিলেন ডাচ স্বেচ্ছাসেবীরা

শুধু অর্থায়নই নয়, প্রতিবন্ধীদের আশ্রয়কেন্দ্র নির্মাণে শ্রম দিলেন ডাচ স্বেচ্ছাসেবীরা

হাজার হাজার কিলোমিটার দূরের দেশ নেদারল্যান্ডস। ভিন্ন ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রা সত্ত্বেও মানবতার টানে বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে ছুটে এসেছেন একদল বিদেশি নাগরিক। প্রতিবন্ধীদের জন্য একটি স্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে তোলার মহৎ উদ্দেশ্যে স্থানীয় মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে...

৩০ জুলাই ২০২৬
শিবিরের মিডিয়া সেলের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর এআই-নির্মিত ভুয়া ছবি ছড়ানোর অভিযোগ বিএনপির

শিবিরের মিডিয়া সেলের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর এআই-নির্মিত ভুয়া ছবি ছড়ানোর অভিযোগ বিএনপির

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের মিডিয়া সেলের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পঞ্চগড় জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

২৯ জুলাই ২০২৬
ইনডাকশন চুলায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

ইনডাকশন চুলায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে ইনডাকশন চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার শহিমের স্ত্রী। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে...

২৪ জুলাই ২০২৬
হাসপাতালের বেডে শিশুকে ধর্ষণচেষ্টা, রোগী আটক

হাসপাতালের বেডে শিশুকে ধর্ষণচেষ্টা, রোগী আটক

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক রোগীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। তবে ১৬ জুলাই ভোরে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

২১ জুলাই ২০২৬
পঞ্চগড়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

পঞ্চগড়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. আমিনুল ইসলাম (৪৫) নামের অভিযুক্ত ব্যক্তিকে সোমবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

১৪ জুলাই ২০২৬
মা-বাবার চোখের সামনে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ৮ বছরের শিশু নিহত

মা-বাবার চোখের সামনে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ৮ বছরের শিশু নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় মা-বাবার চোখের সামনেই ট্রাক্টরের নিচে চাপা পড়ে খুশি রানী (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা কুকিল চন্দ্র ও মা সুরমা রানী। বুধবার রাত ৮টার দিকে জেলার ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

০২ জুলাই ২০২৬
পঞ্চগড়ে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা

পঞ্চগড়ে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা

পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকায় তিনটি দোকান থেকে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে টুনিরহাট বাজারের দোকানদার মাহবুব আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। জালগুলোর বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

২২ জুন ২০২৬
পঞ্চগড় সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে সেই ১০ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

পঞ্চগড় সীমান্তে ফ্লাডলাইট বন্ধ করে সেই ১০ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাত পর্যন্ত ওই ১০ জনকে সীমান্ত এলাকায় দেখা যায়। পরে হঠাৎ ভারতীয় সীমান্তের ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর আলো জ্বালানো হলে সেখানে আর কাউকে দেখা যায়নি।

০৮ জুন ২০২৬
পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টায় আটকে থাকা ১০ জনের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তারা ভারতের উত্তর ২৪ পরগনার বাসিন্দা এবং সবার ভারতীয় আধার কার্ড রয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের একাধিক পতাকা বৈঠক হলেও সমাধান হয়নি।

০৭ জুন ২০২৬
আবারও পুশ ইনের চেষ্টা ঘিরে বিজিবি-বিএসএফের উত্তেজনা, ৬০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন

আবারও পুশ ইনের চেষ্টা ঘিরে বিজিবি-বিএসএফের উত্তেজনা, ৬০ ঘণ্টা ধরে জিরো লাইনে ১০ জন

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টায় আটকে পড়া ১০ জন নারী-পুরুষ ও শিশু ৬০ ঘণ্টার বেশি সময় ধরে জিরো লাইনে অবস্থান করছে। এদিকে রোববার দুপুর ১২টার দিকে আবারও ভারতের অংশের শূন্যরেখা থেকে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

০৭ জুন ২০২৬