
নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
সকল লেখা

সৈয়দপুরে রেলের ৭০ একর জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে: রেলপথমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রনালয়ের মন্ত্রী শেখ মো. রবিউল আলম বলেছেন সৈয়দপুরে রেলের জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে। রেলওয়ের প্রায় ৬০ থেকে ৭০ একর জমি পৌরসভার দখলে রয়েছে। এ নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও পৌরসভার মধ্যে বিরোধ রয়েছে, যা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে।

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কারের মান নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী
পরিদর্শনকালে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদকে উদ্দেশ করে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘এখানে জানালার যেভাবে সংস্কার করা হচ্ছে, এর চেয়ে অনেক ভালো কাজ ছোটখাটো যেকোনো ওয়ার্কশপেও করা সম্ভব। আপনার নিজের বাড়ির জানালার সংস্কারকাজ হলে কি এভাবে অবহেলাভরে কাজ করতেন?’

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে সেই ৪৮ শিক্ষার্থী
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছে জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ।

বাংলাদেশে রেলওয়ের শুরু থেকেই যুক্তরাষ্ট্র যুক্ত: মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শন করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে প্রযুক্তিগত সেবা ও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে। সফর শেষে তাঁর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

সৈয়দপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ স্কুলছাত্রীর বাল্যবিবাহ
নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়েটি বন্ধ করা হয়।

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ব্যাংকসহ পুড়ল ২৫ প্রতিষ্ঠান
নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।

রেলের জমি দখল করে ভবন, সাবেক কাউন্সিলর-প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
নীলফামারীর সৈয়দপুর পৌর শহরের ব্যবসায়ী আলতাফ হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু ও পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।

এনসিপিকে শাপলা কলি দেওয়ায় নিরপেক্ষতা রাখতে পারছে না ইসি: শামীম হায়দার পাটোয়ারী
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা রাখতে পারছে না। এনসিপির দাবির মুখে শাপলা থেকে শাপলা কলি দিতে বাধ্য হলো। সেই এনসিপি ভোটের সময় জোর করে নির্বাচন আসনগুলোতে জিততে যাবে, তখন নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকতে পারে।

সৈয়দপুর-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু শিগগির
বিমানবন্দর ব্যবহারকারীদের জন্য সেবার মান উন্নয়ন ও যাত্রীদের অভিজ্ঞতা জানতে সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ গণশুনানির আয়োজন করেছে। আজ সোমবার বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে এ গণশুনানি হয়। এতে বিমানবন্দরে নিয়োজিত বিভিন্ন সংস্থা, অংশীজন ও যাত্রীরা অংশ নেন।

বিএনপির শ্রমিক দলে পদ পেলেন আওয়ামী লীগের ৫ নেতা
নীলফামারীর সৈয়দপুর উপজেলার জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার কমিটিতে পদ পেয়েছেন রেলওয়ে শ্রমিক লীগের পাঁচ নেতা। জানা গেছে, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রেলওয়ে কারখানার পাশে অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে জাতীয়তাবাদী ওপেন লাইন শাখার এস এস এ ই/ওয়ে সেকশন ইউনিটের ২৬ সদস্যের কমিটি গঠন

সৈয়দপুরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, খুনি গ্রেপ্তার
নীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় সংঘটিত একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে থানা-পুলিশ। গৃহপরিচারিকা ছামছুন নাহার (৬৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শামীম বেগকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং চুরি করে নিয়ে যাওয়া একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ল্যাপ

মব ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না: জাপা মহাসচিব
জাতীয় পার্টির (জাপা) নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, মব ভায়োলেন্স ও রাষ্ট্র একসঙ্গে থাকতে পারে না। মব সৃষ্টি ও প্রকাশ্যে যেভাবে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, তাতে মনে হচ্ছে না সরকার নির্বাচনের ব্যাপারে অনুকূল পরিবেশ সৃষ্টি করছে।

আগে পরিবেশ তৈরি, পরে নির্বাচন: শফিকুর রহমান
শফিকুর রহমান বলেছেন, ‘আগে পরিবেশ তৈরি করতে হবে, তারপর নির্বাচন। আর এই পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো উঠেছে। আমরা আশা করি, যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার করা যায়, তাহলে একটা ভালো নির্বাচন হবে। এখানে “যদি”র কোনো সুযোগ নেই।’

এনসিপির কর্মসূচি ব্যাহত করার ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম
প্রশাসন নির্বিকার। একটি গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী নতুন রাজনৈতিক দলের যদি এই অবস্থা হয়, তাহলে শহীদ, আহত ও তাঁদের পরিবারের নিরাপত্তা, এমনকি দেশের মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে—সে প্রশ্নও আমাদের মনে সৃষ্টি হচ্ছে।’

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
বুধবার ভোর সাতটার দিকে মাসুদ রানা ও নূর ইসলাম মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ শ্যামলী এনআর ট্রাভেলসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
