
নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি
সকল লেখা

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা বলেন, চার বছর আগে লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানা বন্ধ হয়ে যায়। এরপর বেপজা কর্তৃপক্ষ সেই কারখানা দুটির একটি বিক্রি করে দেয়। কিন্তু তারা শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করেনি।

আশুলিয়ায় সংঘর্ষে শ্রমিক নিহত: যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায় পুলিশের মামলা
আশুলিয়ায় শ্রমিক নিহত, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিল্প পুলিশ-১ এর উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ মিয়া বাদী হয়ে গতকাল সোমবার রাতে এ মামলা করেন।

সাভার-আশুলিয়ায় বেশির ভাগ কারখানা চালু, বন্ধ ১৭টি
ঢাকার আশুলিয়ায় আজ রোববার প্রায় সব কারখানাই খোলা ছিল। এসব কারখানার শ্রমিকেরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ করছেন। তবে নানা কারণে ১৭টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল।

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১০ কারখানা
ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুই কারখানার শ্রমিকেরা। এর জেরে আশপাশের ২০-২২টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করেন তাঁরা।

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে এখনো বন্ধ ২২ কারখানা
ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে আজ বৃহস্পতিবার ২২টি কারখানা বন্ধ ছিল।

আশুলিয়ায় শিল্পাঞ্চলের পরিস্থিতির উন্নতি, আজ ২০ কারখানায় কাজ বন্ধ
ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। আজ রোববার অধিকাংশ পোশাক কারখানা চালু রয়েছে। ছুটি ঘোষণা করা দুটিসহ মোট ২০টিতে কাজ বন্ধ আছে।

আশুলিয়ায় ৪৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ক্রমাগত অসন্তোষের মুখে আজ বুধবার থেকে ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলের ৪৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে । এ ছাড়া আরও ২৫টি কারখানা ছুটি ঘোষণা করে দেওয়া হয় আজ।

পরিস্থিতি স্বাভাবিক হলেও বন্ধ সাভার-আশুলিয়ার ৪০ কারখানা
সাভার-আশুলিয়ার বেশির ভাগ শিল্প কারখানায় আজ কার্যক্রম চালু রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে শিল্পাঞ্চলে। তবে নানা কারণে এই এলাকার ৪০টি কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

স্বাভাবিক হচ্ছে সাভার–আশুলিয়া শিল্পাঞ্চল, নতুন করে ১৫ কারখানা ছুটি
অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। আজ শনিবার প্রায় সব পোশাক কারখানাই খুলে দেওয়া হয়েছে। তবে কয়েকটি কারখানার ভেতরে শ্রমিকেরা হাজিরা বোনাস বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধ, টিফিন বিল বৃদ্ধিসহ নানা দাবি জানাতে থাকেন। বিষয়টি জানাজানি হওয়ার পর আশপাশের ১৫টি কারখানা ছুটি ঘোষণা করে

বাড়তি ভাড়া নিয়ে বিতণ্ডা, আশুলিয়ায় যাত্রীদের পিটুনিতে বাসচালক ও সুপারভাইজার নিহত
বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে মারধরের শিকার হয়ে একটি বাসের চালক ও সুপারভাইজারের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় মারধরের ঘটনা ঘটে। পরে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপি
