
নাটোর (লালপুর) প্রতিনিধি
নাটোর (লালপুর) প্রতিনিধি
সকল লেখা

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার
নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে।

নাটোরে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৪ জন গ্রেপ্তার
নাটোরের লালপুরে অনলাইন জুয়া, বেটিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিংয়ের অভিযোগে পৃথক দুটি অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অনলাইন জুয়া ও প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

রাজমিস্ত্রি থেকে ‘হ্যাকিং-সম্রাট’, দলে আছেন পুলিশ সদস্যও
পুলিশের দাবি, সময়ের সঙ্গে হ্যাকিং ও ডিজিটাল প্রতারণায় জড়িয়ে পড়েন ওহিদুল। বিলমাড়িয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ধারে নতুন একটি বাড়িতে তিনি হ্যাকিং ও মাদক ব্যবসার কার্যক্রম চালাতেন বলে অভিযোগ রয়েছে। হ্যাকিংয়ের মাধ্যমে তিনি দুটি বাড়ি করেছেন বলেও স্থানীয়ভাবে...

পদ্মার চরে ‘ট্রে’ পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে সবজির চারা
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মার চরে পলিশেড হাউসে আধুনিক প্রযুক্তিতে ‘ট্রে’ পদ্ধতিতে উন্নতমানের বিভিন্ন প্রজাতির সবজির চারা উৎপাদন করা হচ্ছে। বছরব্যাপী উৎপাদিত এসব চারার মধ্যে রয়েছে ফুলকপি, টমেটো, বেগুন, মরিচসহ বিভিন্ন উচ্চমূল্যের সবজি...

নাটোরে ‘কুত্তা গাড়ির’ সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে কৃষিশ্রমিক নিহত
নাটোরের লালপুরে অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত কুত্তা গাড়ির ত্রিমুখী সংঘর্ষে মো. ইয়ারুল ইসলাম (৩০) নামের এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে...

নতুন কুঁড়ি স্পোর্টস: ম্যান অব দ্য টুর্নামেন্ট লালপুরের ফারিহা মনি
দেশজুড়ে সাড়া জাগানো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন নাটোরের লালপুর উপজেলার কিশোরী ফুটবলার জান্নাতুল ফেরদৌস ফারিহা ওরফে ফারিহা মনি। মাঠে তার দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে দর্শক ও সংশ্লিষ্টদের।

একসঙ্গে তিন লাশের খাটিয়া, কাঁদছে পরিবার
‘ও বেটা, একবার ডাকো বেটা। ওরে আমার মানিক বেটা, ওরে আমার কাইলি বেটা, আমাকে দেখপি (দেখবে) কেরে বেটা’ বলে বিলাপ করে কাঁদছিলেন ট্রাকচাপায় নিহত দিনমজুর বাবুল আলীর মা। তাঁর সেই কান্না শুনে আশপাশের মানুষের চোখ ভিজে যায়।

আমরা এক দুঃসময় পার করে আরেক চ্যালেঞ্জে আছি: ফারজানা শারমীন পুতুল
প্রতিমন্ত্রী বলেন, ‘তেলের বাজারে অস্থিরতা কতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায়, সে চেষ্টা আমাদের চলছে। শুধু তেল না, প্রত্যেকটা সেক্টরে আমরা সমন্বয় করার চেষ্টা করছি। বিরোধী দলের লোকেরাও বিষয়গুলো আশা করি বুঝবে। আমরা সবাই মিলে একটি ভালো বাংলাদেশ গড়তে চাই, জনগণের জন্য কাজ করতে চাই।’

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’
আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট। রাত সাড়ে ১০টার পরে ফোন দেবে বলেছিল কিন্তু দেয়নি। নেটে পাইছি, কিন্তু ফোন ধরেনি। বলেছিল আধা ঘণ্টা রেস্ট নিয়া ডিউটিতে যাওয়ার আগে ফোন ব্যাক করবে। সেই আধা ঘণ্টা আর শেষ হচ্ছে না।

পাখি শিকারে বাধা দেওয়ায় যুবককে গুলি
নাটোরের লালপুরে পাখি শিকারে বাধা দেওয়ায় রিপন কাজী (৩৫) নামে এক যুবককে গুলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাখি শিকারি তিন যুবককে আটক করা হয়েছে।

নাটোরের লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নাটোরের লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছন। এ ঘটনায় নুর আলম (২২) ও অজ্ঞাত (৫৫) এক নারী আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার লালপুর ইউনিয়নের চিনিবটতলা মোড়ে ও বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর নামক স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে।

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে নানি-নাতির মৃত্যু
নাটোরের লালপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে নানি ও নাতির মৃত্যু হয়েছে। আজ রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শাশুড়ি আটক
নাটোরের লালপুরে নিলা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

ছাত্রদল নেতাসহ ইমো হ্যাকার চক্রের তিন সদস্য আটক
নাটোরের লালপুরে ‘ইমো হ্যাকার’ ও ‘ব্যাংক রিসিট’ প্রতারক চক্রের সদস্য লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে ও নাটোর জেলা ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক এস এম শাহরিয়ার পারভেজ পল্লবসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।

বাঘায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: হাসপাতালে স্ত্রী-মেয়ে, শান্তর দাফন সম্পন্ন
রাজশাহীর বাঘায় যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত জাহেদুল ইসলাম শান্তর (২৭) দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় বেড়িলাবাড়ি ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লালপুরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট, আহত ৩
নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতদল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আইনজীবীসহ তিনজন।
