
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
সকল লেখা

নবাবগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে বাবা-ছেলে নিহত
ঢাকার নবাবগঞ্জে এক গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে বাবা ও ছেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার হাড়ভাঙা সেতুর ঢালে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকার নবাবগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যক্তি রকির দোকানে কিছু কলা রেখেছিলেন। সকালে তিনি সেই কলা নিতে এসে দোকান ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও রকির কোনো সাড়া না পেয়ে তাঁর সন্দেহ হয়।

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় নার্স নিহত
নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিতা হালদার (৪৭) ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। বাড়ি বরিশাল জেলা....

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার নবাবগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ফুলমতি নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের উত্তর বালুখণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) শামসুদ্দোহা খন্দকারের কাছে বাড়ির চার নারী গৃহকর্মী গতকাল শনিবার তাঁদের বকেয়া বেতন চান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে তাঁদের হত্যার হুমকি দেন। মদ পান করে অসৌজন্যমূলক আচরণ করেন। আতঙ্কে গৃহকর্মীদের একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

পুলিশের অভিযানের পর ধঞ্চেখেতে মিলল যুবদল নেতার লাশ
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যুবদলের সাবেক সাধারণ সম্পাদকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৬ জুলাই) ভোরে তাঁকে গ্রেপ্তার করতে মৃধাকান্দায় তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁকে না পেয়ে ফিরে যায় তারা। পরে নিজ বাড়ির পাশের ধঞ্চেখেত থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে...

নবাবগঞ্জে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পিকআপ ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার টিকরপুর এলাকার নির্মাণাধীন আইটি পার্কের সামনের আঞ্চলিক প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জে ভাতিজাকে কুপিয়ে হত্যা
ঢাকার নবাবগঞ্জে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ওই গ্রামের শেখ রমিজের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে রফিকুল ইসলাম (৪৫) তাঁর বাড়ির সীমানায় গাছ লাগাতে যান। এ সময় তাঁর আপন চাচা সেখানে গিয়ে তাঁকে গাছ লাগাতে বাধা দেন।

নবাবগঞ্জের ইছামতি নদীতে বারণী স্নান
ঢাকার নবাবগঞ্জের আগলা তীর্থস্নান ঘাটের ইছামতি নদীতে সনাতন ধর্মীয় আচার বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে ‘মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি নক্ষত্র যোগে’ আগলা তীর্থস্নান ঘাটে দূরদূরান্ত থেকে পুণ্যার্থীদের আগমন ঘটে।

নবাবগঞ্জে টিভি সাংবাদিককে কুপিয়ে জখম
ঢাকার নবাবগঞ্জে সাংবাদিক নাজমুল হোসেন ওরফে অন্তরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাহুতহাটি ছোট সেতুতে এ ঘটনা ঘটে।
