
ঢাকা-বান্দুরা আঞ্চলিক প্রধান সড়কে যাত্রীবাহী বাসে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক বাসযাত্রীর কাছ থেকে ৪৭ লাখ টাকা ও তিন ভরি সোনা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানের মরিচা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের একজনকে আটক করে বেদম পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর এই তথ্য জানিয়েছেন।
ভুক্তভোগী ব্যক্তি রামপ্রসাদ ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকার বান্দুরা বাজারের রামপ্রসাদ অলংকার বিতানের স্বত্বাধিকারী।
ব্যবসায়ী রামপ্রসাদ সাংবাদিকদের বলেন, গতকাল বুধবার বিকেলে ঢাকার তাঁতী বাজারে স্বর্ণ বিক্রি করে ব্যাগে ৪৭ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে নবকলি পরিবহনের একটি বাসে বান্দুরা আসছিলেন তিনি। পথে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন এসে বাস থামিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে আমাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। আমার কাছে থাকা টাকা ও স্বর্ণের ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় জনতা একজনকে ধরে ফেলে।
রামপ্রসাদ আরও বলেন, আটক ব্যক্তিকে বেদম পিটুনি দিয়ে বান্দুরা বাজারে নিয়ে সন্ধ্যায় পুলিশে সোপর্দ করা হয়। তবে এখনো আটক ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
নবাবগঞ্জ থানার পরিদর্শক মো. আজগর বলেন, এ ঘটনায় জনতা একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। চিকিৎসার জন্য তাঁকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে খবর নিয়ে দেখছি।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে