
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সেনাবাহিনী-পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সুমন মোল্লা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার মোসলেম মোল্লার ছেলে। তিনি নবাবগঞ্জের একটি বাজারে আসবাবের ব্যবসা করতেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, রাতে ওই এলাকায় সড়কে সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট চলাকালে সুমন মোটরসাইকেল চালিয়ে সড়ক দিয়ে যাচ্ছিলেন। চেকপোস্ট দেখে তিনি মোটরসাইকেল নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খান। তিনি গুরুতর আহত হন ও তাঁর মোটরসাইকেলটি সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ওই ব্যক্তিকে ধাওয়া দেওয়া হয়েছিল কি না জানতে চাইলে ওসি বলেন, ‘তাঁকে কেন ধাওয়া দেওয়া হবে বলেন তো। সেখানে তো সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট বসানো হয়েছিল। তিনি চেকপোস্ট দেখে দ্রুত পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েছেন। তাঁকে ধাওয়া দেওয়া হয়নি।’
ওসি আরও জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে লাশ আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
২ ঘণ্টা আগে