
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
সকল লেখা

হারমোনিয়ামে লুকিয়ে অস্ত্র পাচার: ৩ পিস্তল ও ৪১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে হারমোনিয়ামের ভেতরে লুকিয়ে অভিনব উপায়ে অস্ত্র পাচারের সময় তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড তাজা গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র বিক্রির নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকাসহ তিনজন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি স্মার্টফোনও জব্দ করা হ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: সুলতান সালাউদ্দিন টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পর্যায়ক্রমে সবাই ফ্যামিলি কার্ড পাবেন। এ কার্ড বিতরণে কেউ অনিয়ম করার চেষ্টা করলে তা আমাদের জানাবেন। অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
গত ১৭ বছরে মওলানা ভাসানী ও বেগম আলেমা খাতুন ভাসানীর স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানগুলো যথাযথ গুরুত্ব পায়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠানগুলোকে সুদৃষ্টি দেওয়া তো দূরের কথা, অচল অবস্থায় নিয়ে রাখা হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত সরকার...

মধুপুরে হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের ৫৩ হেক্টর ফলের বাগান
টাঙ্গাইলের মধুপুরে আজ বুধবার দুপুরের আকস্মিক ঝড় ও বৃষ্টিতে ৫৩ হেক্টর কলা-পেঁপেবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে ২৭ হেক্টর কলা ও ২৬ হেক্টর পেঁপেবাগানের ক্ষতি হয়েছে। আনারস ও সবজিখেতের ক্ষয়ক্ষতির তথ্যও সংগ্রহ করা হচ্ছে।

গৃহকর্তার ওপর ক্ষোভে তাঁর শতবর্ষী মাকে হত্যা: যুবকের মৃত্যুদণ্ড
কাজে অবহেলার অভিযোগে গালিগালাজ করায় গৃহকর্তার ওপর ক্ষুব্ধ হয়ে তাঁর শতবর্ষী মা আহাতন বেওয়াকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন মো. বাদল ওরফে বাবু (২৫)। আজ মঙ্গলবার ২০১৯ সালে ঘটা টাঙ্গাইলের এ ঘটনায় আদালত বাদলের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: সালাউদ্দিন টুকু
‘আইনশৃঙ্খলা নিয়ে আমরা কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায়, মাদককে কীভাবে সমাজ থেকে দূর করা যায়—এসব বিষয়ে কাজ চলছে। সবাই যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকে এবং কোনোভাবেই মাদকের সঙ্গে যুক্ত না হয়, সে জন্য খেলাধুলাসহ বিভিন্ন সচেতনতামূলক...

মধুপুরে চোর সন্দেহে শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ১
টাঙ্গাইলের মধুপুরে চোর সন্দেহে জিহাদ নামের আট বছরের এক শিশুকে খুঁটি ও চৌকির পায়ার সঙ্গে বেঁধে মারধরের অভিযোগে মফেজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে বিপুল পরিমাণ সরকারি ওষুধ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের টয়লেট ও পরিত্যক্ত ভবনে বিপুল ওষুধ অরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু নইম মোহাম্মদ সোহেলকে ওএসডি করা হয়েছে। আইনি প্রক্রিয়া ও তদন্ত সাপেক্ষে ঘটনার পেছনে জড়িত মূল কারিগর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি

৫০ হাজার টাকা চুরির অভিযোগ এনে শিশুকে নির্যাতন
টাঙ্গাইলের মধুপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগ এনে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জিহাদকে পিটুনি ও গভীর রাত পর্যন্ত খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ উঠেছে ব্যবসায়ী মফেজ উদ্দিনের বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেব: সুলতান সালাউদ্দিন টুকু
টাঙ্গাইলে বিএনপির সমাবেশে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিরোধ করা হবে। রাজপথে বিশৃঙ্খলা করে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, সাব-ঠিকাদার গ্রেপ্তার
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগে করা মামলায় সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলা: সানিয়াত খান বাপ্পাসহ ৩ জনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে ফারুক হত্যা মামলায় সানিয়াত খান বাপ্পাসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

পরিত্যক্ত পেট্রলপাম্পের সামনে থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
টাঙ্গাইল সদর উপজেলার দরূন এলাকায় পরিত্যক্ত একটি পেট্রলপাম্পের সামনে থেকে সাবেক ইউপি সদস্য ছোরমান রেজার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

নামাজে যাওয়ার পথে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচা শহীদুল ইসলাম মণ্ডলকে (৬২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই ফুফাতো ভাই মৃত আমজাদ আলীর ছেলে ইউসুফ আলী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানি গ্রামে এ ঘটনা ঘটে।

ভাঙারি ব্যবসায়ীর বাড়ি থেকে ১ টন বিনা মূল্যের পাঠ্যবই উদ্ধার
টাঙ্গাইলের মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনা মূল্যের বিতরণযোগ্য প্রায় এক টন পাঠ্যবই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভাঙারি ব্যবসায়ী ইব্রাহীম হোসেনকে আটক করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

তরুণীকে উত্যক্তের অভিযোগে যুবকের কারাদণ্ড
টাঙ্গাইলের বাসাইলে এক তরুণীকে উত্যক্তের অভিযোগে মারুফ মিয়া (২৪) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে অর্থদণ্ডও দেওয়া হয়। আজ বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ড দেন।
