Ajker Patrika
Add

কাজী শামিম আহমেদ, খুলনা

কাজী শামিম আহমেদ, খুলনা

সকল লেখা
খুলনায় বাহাদুরের ‘বাহাদুরি’

খুলনায় বাহাদুরের ‘বাহাদুরি’

জমি দখল, সরকারি খাল দখল, বালুমহাল দখল, চাঁদাবাজি, কমিশন-বাণিজ্য করে হয়েছেন কোটিপতি। এরপরও পেশিশক্তি ও অর্থের জোরে বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্যসচিব পদ বাগিয়ে নিয়েছেন। এত সব অভিযোগ খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্যসচিব বাহাদুর মুন্সীর বিরুদ্ধে।

৩ ঘণ্টা আগে
খুলনার রূপসা ও দিঘলিয়া: দুই খুনের ঘটনায় গ্রেপ্তার নেই, নিরাপত্তা শঙ্কা

খুলনার রূপসা ও দিঘলিয়া: দুই খুনের ঘটনায় গ্রেপ্তার নেই, নিরাপত্তা শঙ্কা

খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

১২ দিন আগে
খুলনা ওয়াসা: দুর্নীতিগ্রস্ত প্রকৌশলীকে ২৬০০ কোটির প্রকল্প

খুলনা ওয়াসা: দুর্নীতিগ্রস্ত প্রকৌশলীকে ২৬০০ কোটির প্রকল্প

ভবন নির্মাণে দুর্নীতি প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে পেতে হয় নির্বাহী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে অবনতি। অনিয়মের কারণে চার বছর পদোন্নতি স্থগিত থাকে। কর্মস্থলে সময়মতো না আসা, সহকর্মীদের সঙ্গে বাজে আচরণের জন্য দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশ। তদবির বাণিজ্যে অতিষ্ঠ হয়ে খুলনা মহানগর বিএনপির নেতারা...

১৯ সেপ্টেম্বর ২০২৬
খুলনা মহানগর: ডেঙ্গুতে সাত দিনে মৃত্যু ৫, রেড জোন ৪ ওয়ার্ড

খুলনা মহানগর: ডেঙ্গুতে সাত দিনে মৃত্যু ৫, রেড জোন ৪ ওয়ার্ড

খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।

২০ আগস্ট ২০২৬
‘শেখ বাড়ি’ এখন পোকামাকড় ও সাপের বসতি

‘শেখ বাড়ি’ এখন পোকামাকড় ও সাপের বসতি

খুলনা নগরের প্রাণকেন্দ্র শের-ই-বাংলা রোডে ছোট একটি ‘প্রাসাদ’। এটি ‘শেখ বাড়ি’ নামেই পরিচিত। বিগত ১৬ বছর ধরে এই বাড়ি থেকে খুলনার রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, ঠিকাদারি, নিয়োগ, বদলি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হতো। এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা প্রয়াত শেখ আবু নাসেরের বাড়ি।

০২ আগস্ট ২০২৬
খুলনার হাই-টেক পার্ক: সময় বাড়ে প্রকল্পে, অপেক্ষাও বাড়ে

খুলনার হাই-টেক পার্ক: সময় বাড়ে প্রকল্পে, অপেক্ষাও বাড়ে

প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ তৈরির স্বপ্ন নিয়ে শুরু হওয়া খুলনার হাই-টেক পার্ক এখনো বাস্তবায়নের অপেক্ষায়। অনুমোদনের প্রায় ৯ বছর পরও শেষ হয়নি নির্মাণকাজ। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানো হচ্ছে। বর্তমানে কাজের অগ্রগতি ৪৫ শতাংশ।

১৫ জুলাই ২০২৬
ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত হচ্ছে বাঘিনীটি, নজরদারিতে ২০ ক্যামেরা

ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত হচ্ছে বাঘিনীটি, নজরদারিতে ২০ ক্যামেরা

শিকারির ফাঁদ থেকে উদ্ধার হয়ে ছয় মাস চিকিৎসা শেষে সুস্থ হওয়া একটি বাঘিনীকে আগামী রোববার ১২ জুলাই সুন্দরবনের আন্ধারমানিক বনাঞ্চলে অবমুক্ত করা হবে। বাঘিনীর গতিবিধি পর্যবেক্ষণে ৮ কিলোমিটার এলাকায় ২০টি ক্যামেরা বসানো হচ্ছে। এ জন্য চিকিৎসক, বাঘ বিশেষজ্ঞ ও বন কর্মকর্তাদের সমন্বয়ে চারটি দল গঠন করা হয়েছে।

০৯ জুলাই ২০২৬
তেরখাদার আনন্দনগর গ্রামে হোগলাপাটির অর্থনৈতিক সুবাতাস

তেরখাদার আনন্দনগর গ্রামে হোগলাপাটির অর্থনৈতিক সুবাতাস

খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের আনন্দনগর গ্রামের শতাধিক পরিবারের জীবিকার প্রধান অবলম্বনে পরিণত হয়েছে হোগলাপাটি। পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে প্রতিদিন এখানকার শত শত পাটি বিভিন্ন অঞ্চলের বাজারে পৌঁছে যাচ্ছে। ফলে এ শিল্পকে ঘিরে গড়ে উঠেছে একটি বিস্তৃত বিপণন ব্যবস্থা।

০২ জুলাই ২০২৬
খুলনায় বিশেষ যৌথ অভিযান: আগাম তথ্য ফাঁসে আগেই গা ঢাকা শীর্ষ সন্ত্রাসীদের

খুলনায় বিশেষ যৌথ অভিযান: আগাম তথ্য ফাঁসে আগেই গা ঢাকা শীর্ষ সন্ত্রাসীদের

খুলনায় সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে খুলনা মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে চলছে বিশেষ যৌথ অভিযান। অভিযানের গত চার দিনে ১৮৪ জন অপরাধী আটক হলেও শীর্ষ সন্ত্রাসীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

০৭ জুন ২০২৬
তালিকাভুক্ত অপরাধী ধরতে যৌথ অভিযান

তালিকাভুক্ত অপরাধী ধরতে যৌথ অভিযান

খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু হয়েছে। সম্প্রতি পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পৃথকভাবে তৈরি করা খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধীদের তালিকা তৈরি করে। এসব অপরাধীকে গ্রেপ্তারে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)...

০৪ জুন ২০২৬
খুলনার ৮ উপজেলা: বছরজুড়েই জলাবদ্ধতা, ক্ষতি শতকোটি টাকার

খুলনার ৮ উপজেলা: বছরজুড়েই জলাবদ্ধতা, ক্ষতি শতকোটি টাকার

খুলনায় প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট নানা কারণে সারা বছরই স্থায়ী-অস্থায়ী জলাবদ্ধতার শিকার হচ্ছে ফসলের খেত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক জরিপে এই জলাবদ্ধতার পেছনে ১৫টি কারণ উঠে এসেছে। ওই প্রতিবেদনে জেলার আটটি উপজেলায় বছরে ১০ হাজার হেক্টর আবাদি জমি জলাবদ্ধতার কবলে পড়ে বলে উল্লেখ করা হয়।

১৯ মে ২০২৬
চামড়ার মোকামে মন্দার ছায়া

চামড়ার মোকামে মন্দার ছায়া

কোরবানির চামড়ার বাজার আগের মতো এবারও বহুমুখী সংকটে আবর্তিত হচ্ছে। বাজারে লবণের মূল্যবৃদ্ধি, ট্যানারি পর্যায়ে বকেয়া অর্থ, ব্যাংকঋণের সংকট, মহাজনের ঋণে উচ্চ সুদ এবং সরকারের নির্ধারিত দামের বাস্তব প্রয়োগ নিয়ে সংশয় তৈরি হয়েছে।

১৮ মে ২০২৬
‘আমার আর কেউ থাকল না, আল্লাহ তুমি আমাকেও নিয়ে যাও’

‘আমার আর কেউ থাকল না, আল্লাহ তুমি আমাকেও নিয়ে যাও’

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছিলেন সালাম মোড়ল। খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের সালামের মেয়ে মারজিয়া আক্তার মিতুর সঙ্গেই বিয়ে হয়েছিল মোংলার আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বিরের সঙ্গে। সড়ক দুর্ঘটনায় তার ২ মেয়ে মারজিয়া আক্তার মিতু এবং লামিয়া মারা গেছে।

১২ মার্চ ২০২৬
খুলনার ৪৭৫ অপরাধীর তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

খুলনার ৪৭৫ অপরাধীর তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

খুলনা নগরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত ৪৭৫ জনের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকায় ২৮ চাঁদাবাজ, ৪৭ সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারির নাম রয়েছে। সূত্র জানিয়েছে, ঈদের পর তাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে।

১২ মার্চ ২০২৬
খুলনার ঈদ বাজার: অভিজাত মার্কেটের চেয়ে ফুটপাতে বিক্রি বেশি

খুলনার ঈদ বাজার: অভিজাত মার্কেটের চেয়ে ফুটপাতে বিক্রি বেশি

দেখতে দেখতে পার হলো ১৮ রমজান। ঈদ সামনে রেখে জমে উঠেছে খুলনার পোশাকবাজার। প্রতিটি মার্কেটে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা। কম দামে পোশাক কিনতে অনেকে ছুটছেন ফুটপাথের দোকানে। অভিজাত শপিং মার্কেটের দোকানগুলোতেও বিক্রি কম নয়। বিক্রি বেড়েছে ১৪ রমজান থেকে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস

০৯ মার্চ ২০২৬
খুলনার ‘নিয়ন্ত্রণ’ সাত সন্ত্রাসী বাহিনীর হাতে

খুলনার ‘নিয়ন্ত্রণ’ সাত সন্ত্রাসী বাহিনীর হাতে

গত চার দিনে খুলনায় তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। এগুলোর মধ্যে খুলনা মহানগরীতে দুটি এবং জেলায় একটি হত্যাকাণ্ড ঘটে। এলাকার আধিপত্য বিস্তার, মাদক বেচাকেনা, চাঁদাবাজি ও চরমপন্থী সম্পৃক্ততায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, এসবের পেছনে রয়েছে সাতটি সন্ত্রাসী বাহিনী।

০৩ মার্চ ২০২৬