
আশিকুর রিমেল
আশিকুর রিমেল
সকল লেখা

ছাই বেচে কিস্তির বোঝা টানছেন জেসমিন
রাজধানী শহরের উত্তর অংশে অর্থাৎ রামপুরা, বনশ্রী, আফতাবনগর এলাকার অলিগলিতে সকাল সকালই দেখা মিলবে জেসমিন আক্তারের। মাথায় বস্তা নিয়ে ছাই-ছাই-ছা...বলে ডাকতে শোনা যাবে চল্লিশোর্ধ্ব এই নারীকে।

‘এলাকার ভাষাত কতা কওয়ার শান্তিই আলাদা বাহে’
রাজধানীতে দেশের নানা প্রান্তের মানুষের বাস। এই শহরের অলিগলিতে চলতে কানে পড়ে একেক অঞ্চলের ভাষার স্বর। ভাষার মাস, তাই ভাষা নিয়ে ভাবনাটা চলছিল বেশ কয়েক দিন ধরেই। মনে পড়ছিল গ্রামে ফেলে আসা মায়ের মুখের ভাষা। শৈশব, কৈশোরের সব স্মৃতি যে ভাষায় গাঁথা, হাজার কাজের মাঝে ফুরসত মিললেই সে ভাষায় একটু কথা বলার জন্য

সবজি বেচেই ২ সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন রেহানার
বাল্যবিবাহ হয়েছিল কুমিল্লার দেবীদ্বারের রেহানা বেগমের। ওই বয়সেই একে একে তিন সন্তানের জন্ম দিয়েছেন তিনি। একমাত্র মেয়ের বিয়েও দিয়েছেন নিজের বয়সেই। এর মধ্যে স্বামী পক্ষাঘাতে আক্রান্ত হলে আকাশ ভেঙে পড়ার মতো করে পুরো সংসার ও স্বামীর চিকিৎসার ভার ওঠে তাঁর কাঁধে। তাতে দমে যাননি ৩৬ বছর বয়সী রেহানা, জীবনের ল

‘রেহানা মরিয়ম নূর’ দেখার আগে ভাবুন
তারপর ভাবুন একটা সিনেমা আপনার সামনে, অথবা আপনি তার সামনে। আর তার নাম—‘রেহানা মরিয়ম নূর’। আপনি যদি ভেবে থাকেন অনেক আলোচনা-সমালোচনা শুনেছি এই সিনেমা নিয়ে; যাই দেখে আসি, তাহলে আপনি ফেঁসেছেন। শুধু তারাই নন, যারা সিনেমাটি খুব বুঝতে যাবেন, তারা তো বটেই এমনকি নিছক বিনোদনের জন্য যারা যাবেন, তারাও বিরক্ত হওয়

‘রাইতে ঢাকায় চলতে সাহস লাগে, ক্ষমতা লাগে’
কয়েক মাস আগে লকডাউনে রাতের রামপুরা ব্রিজে ঘটে যাওয়া একটি ঘটনার বর্ণনা দিচ্ছিলেন সিরাজগঞ্জের সানি হোসেন (৪৫)। বলছিলেন, ‘যেই হোক না ক্যা, রাইতে ঢাকা শহরে চলাফেরা করার জন্যে সাহস লাগে, ক্ষমতা লাগে।’

‘সামসারা’, বুদ্ধের দর্শনে জীবনের দ্বন্দ্ব চিত্রিত যে সিনেমায়
চলচ্চিত্রটি বুদ্ধের ব্যক্তিগত জীবন ও দর্শনের দ্বিধাদ্বন্দ্বের আরও একটি প্রতিনিধিত্ব। এই পৃথিবীতে একটি পরিবার ও একটি শিশুর সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা জীবন এবং আধ্যাত্মিক সাধনায় আত্মোৎসর্গের তীব্র বাসনাক্রান্ত এক ব্যক্তির দ্বিধাবিভক্ত অস্তিত্ব। এটি এমন এক দ্বিধা যার কোনো সুস্পষ্ট বা চূড়ান্ত সমাধান জ

কাসেমের ফোনের অপেক্ষায় ছিলেন সোহাগী
যুবক বয়স থেকেই বাস চালাতেন আবুল কাসেম মোল্লা। স্বপ্ন ছিল একদিন নিজের একটা বাস হবে, সেই বাস চালাবেন তিনি নিজেই। পরিবারের অভাব অনটন থাকবে না। সচ্ছলতায় জীবন কাটাবেন স্ত্রী সন্তান নিয়ে। দেড় বছর আগে ঋণ করে কিনেও ফেলেছিলেন তিনি। অকস্মাৎ বিস্ফোরণ শেষ করে দিল সব

বাবার জন্য ছোট্ট নূহার অপেক্ষা আর ফুরাবে না
রোববার রাতে বাসায় ফিরে না আসায় নোমানের সন্ধান করা হয়। রাতভর হাসপাতাল থেকে হাসপাতালে খোঁজা হয় তাকে। পরিবারের পাশাপাশি তার বন্ধু ও সহকর্মীরাও খুঁজতে থাকে। আজ সোমবার সকালে টিভিতে খবর দেখে রমনা থানায় গিয়ে খোঁজ পাওয়া যায় তাঁর

'বাজেট বিল্ডিং অলা গুলার জন্যে হামার জন্যে নাই'
একবারও পাইনেই। কিচ্ছু দেয় নেই। মেম্বরেরা সউগ খায়া ফেলায়।' বলেই হাসলেন রংপুরের আলম মিয়া। ষাটোর্ধ্ব বয়সের এই ব্যক্তি নিজের বয়স কতো হলো তাও বলতে জানেন না। জানেন না বাজেট কি! বাজেট তার কাছে শুধুই এলাকার মেম্বারের দেওয়া সরকারি সাহায্যের নাম। যা তিনি পান না। জীবন চালাতে তাই ভিক্ষা করছেন ঢাকার রাস্তায় রাস্

‘মানুষ হয়া মানুষ টানি’
বাশার মিয়া নিজের কপালকেই দুষছেন এখন। লালমনিরহাটে পরিবার–পরিজন রেখে এই খটমটো ঢাকা শহরের অলি–গলিতে রিকশার প্যাডেল দিতে দিতে মনে খেদও জমে ওঠে। কিন্তু এই তাবৎ খেদকে চাপা দিয়ে প্যাডেল চেপে যান তিনি। নিজের ও সন্তানদের স্বপ্ন তাঁকে থামতে মানা করে। সামনেই ঈদ
