
আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা
আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা
সকল লেখা

জেনারেল হাসপাতাল: হাসপাতালে ডেঙ্গু রোগীকে মশারি দেওয়া হচ্ছে না
গাইবান্ধা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও আলাদা ওয়ার্ডের ব্যবস্থা নেই। ফলে হাসপাতালটিতে ডেঙ্গু ও সাধারণ রোগীরা একসঙ্গে চিকিৎসা নিচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও স্বজনদের ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি বাড়ছে।

‘ডাক্তার নেই, ওষুধও নেই, আসি-ঘুরি যাই’
গাইবান্ধা যক্ষ্মা হাসপাতালে (বক্ষব্যাধি ক্লিনিক) দেড় যুগ ধরে প্রায় অর্ধেক পদই শূন্য। বর্তমানে হাসপাতালটিতে কোনো চিকিৎসক নেই। এ পরিস্থিতিতে দুই মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।

নদীগর্ভে ৮ স্কুল, পাঠদানে সংকট
গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।

গাইবান্ধায় তিস্তা-যমুনা-ব্রহ্মপুত্রের তাণ্ডবে বিলীন ৮টি প্রাথমিক বিদ্যালয়, ঝুঁকিতে আরও ৬টি
গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভয়াবহ ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান। ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আরও কয়েকটি বিদ্যালয় রয়েছে ভাঙনের ঝুঁকিতে। ভবন হারিয়ে কোথাও খোলা আকাশের নিচে, আবার কোথাও ছাপড়ার নিচে চলছে শিশুদের পাঠদান। এতে

টিআর-কাবিখা-কাবিটা প্রকল্প: মিলেমিশে অর্ধেকের বেশি অর্থ লুটপাট
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গিদারী ইউনিয়নের ‘কিশামত ফলিয়া ফারাজি পাড়া জামে মসজিদ মেরামত’ প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকার মধ্যে মসজিদ কমিটি পেয়েছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।

গাইবান্ধা: ২ সপ্তাহ আগে ধান কেনা বন্ধ, কৃষকের ক্ষোভ
গাইবান্ধায় ধান-চাল সংগ্রহ অভিযানের শেষ সময় ৩১ আগস্ট। এখনো দুই সপ্তাহ সময় বাকি আছে। তারপরও জেলায় ধান সংগ্রহ অভিযান বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। ফলে পাইকারদের কাছে কম দামে ধান বিক্রি করতে গিয়ে ক্ষোভ জানান কৃষকেরা।

দখল-দূষণে প্রাণ যায় আলাই নদের
গাইবান্ধা আলাই নদে গত কয়েক বছরে দখল-দূষণ বাড়ায় হুমকিতে পড়েছে নাব্যতা। এতে নষ্ট হচ্ছে নদের পানি ও জীববৈচিত্র্য। সব মিলিয়ে এখন প্রাণ যায় যায় অবস্থা আলাই নদের।

পলাশবাড়ীর কালীবাড়ী হাট: ক্রেতাশূন্য চামড়ার মোকাম
ঈদুল আজহার এক সপ্তাহ পার হলেও চামড়ার হাটে ক্রেতার দেখা নেই। মৌসুমি ব্যবসায়ীরা বিক্রির আশায় পশুর চামড়া নিয়ে দিনভর বসে থেকে হতাশ হয়ে পড়ছেন। চামড়ার ব্যবসায় বড় লোকসানের মুখে পড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

কালবৈশাখীর তাণ্ডবে গাইবান্ধায় বিধ্বস্ত বাড়ি-ঘর, বিদ্যুৎহীন লক্ষাধিক পরিবার
গাইবান্ধার সুন্দরগঞ্জ ও ফুলছড়িতে কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৮০ হাজার গ্রাহক। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করছে প্রশাসন।

গাইবান্ধায় ধান নিয়ে হতাশ কৃষক, লোকসানের আশঙ্কা
এ বছর চড়া দামে জ্বালানি তেল, সার ও বীজ কিনে ফসল আবাদ করেছেন কৃষকেরা। দফায় দফায় ডিজেল সংকটের মুখে পড়েছেন। হাড়ভাঙা পরিশ্রম করে ফসল ঘরে তোলার আগেই বৃষ্টিতে সব তছনছ হয়ে গেছে।

গাইবান্ধায় জলাতঙ্ক টিকার সংকট, ৩ রোগীর মৃত্যুর দায় নিচ্ছেন না কেউ
গাইবান্ধায় জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার একমাত্র জেনারেল হাসপাতাল থেকে এই রোগের ভ্যাকসিন/টিকা সরবরাহ করা হলেও তা নিয়মিত নয়। যাঁরা দায়িত্বে থাকেন, তাঁরা টাকা ছাড়া দিতে চান না বলে অভিযোগ উঠেছে। দূরদূরান্ত থেকে রোগীদের হাসপাতালে এসে চরম ভোগান্তি পোহাতে হয়। এরই মধ্যে ৭২ ঘণ্টার ব

রংপুর চিনিকল: নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ
গাইবান্ধার রংপুর চিনিকলটি আধুনিকায়নের কথা বলে আখমাড়াই বন্ধ ঘোষণা করা হয়। প্রায় ছয় বছর আখমাড়াই বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মিলের কোটি কোটি টাকার সম্পদ। এদিকে মানবেতর জীবনযাপন করছেন মিলের শ্রমিক-কর্মচারীরা। আর দুর্ভোগে পড়েছেন হাজারো আখচাষি।

টানা বৃষ্টিতে গাইবান্ধায় পানিতে ডুবছে বোরো ধান, শ্রমিকসংকটে বিপাকে কৃষক
হরিণাবাড়ী গ্রামের কৃষক মিন্টু মিয়া বলেন, ‘এবার ধানের ফলন ভালো হওয়ার আশা ছিল। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। প্রায় ৪০ শতক জমির ধান পানিতে লুটিয়ে পড়েছে। আগে এক বিঘা জমির ধান কাটতে তিন-চার হাজার টাকা লাগত, এখন লাগছে সাত-আট হাজার টাকা। টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না।

শহরে থাকেন শিক্ষকেরা, চরে অনিয়মিত পাঠদান
ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা নদীর অববাহিকায় অবস্থিত গাইবান্ধা আদতে একটি চরাঞ্চলবেষ্টিত এলাকা। ছোট-বড় মিলে এ জেলায় চর রয়েছে ১৬৫টি। এসব চরাঞ্চলের জনগোষ্ঠীর কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে সরকারিভাবে গড়ে উঠেছে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু যাতায়াতে ভোগান্তি বলে অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষকেরা চরের...

শিক্ষক থাকেন শহরে, চরাঞ্চলে প্রাথমিক শিক্ষাব্যবস্থা বেহাল
যাতায়াতে ভোগান্তি বলে অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষকেরা চরের বিদ্যালয়গুলোতে পাঠদানের জন্য যেতে চান না। চরে না থেকে তাঁরা থাকেন জেলা শহরে। অনেক শিক্ষক আবার বিদ্যালয়ে না গিয়ে বদল (প্রক্সি) শিক্ষক দিয়ে দায়িত্ব পালন করেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জ: ইটভাটার ধোঁয়ায় ২০০ বিঘা জমির ধান নষ্ট
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা এলাকায় একটি ইটভাটার চিমনি থেকে বের হওয়া ধোঁয়ায় প্রায় ২০০ বিঘা জমির ধান নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই কারণে ভাটাসংলগ্ন এলাকায় গাছ থেকে ছোট ছোট আম ঝরে যাচ্ছে বলেও জানা গেছে।
