
আনিসুল হক জুয়েল, দিনাজপুর
আনিসুল হক জুয়েল, দিনাজপুর
সকল লেখা

ধানের মাঠে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা
স্কুলের শিক্ষার্থী বলতে আমরা বুঝি স্কুলে যাওয়া এবং বইয়ের জগতে ডুবে থাকা। তবে আমাদের পাঠশালা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা স্কুলের গণ্ডি পেরিয়ে গ্রামীণ পরিবেশে ধান চাষ, কৃষি ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা নিয়েছে। তারা পরিদর্শন করেছে কৃষি প্রযুক্তি গ্রাম।

দিনাজপুর: গম-ভুট্টা গবেষণায় অনন্য বিডব্লিউএমআরআই
দেশে গম ও ভুট্টার চাষ বাড়াতে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই) দেশব্যাপী কৃষকদের মধ্যে বাংলাদেশের বর্তমান পরিবর্তনশীল আবহাওয়ায় সহনশীল, দেশজুড়ে আবাদযোগ্য এবং ভালো ফলন হবে এ রকম নতুন নতুন গম ও ভুট্টার জাত উদ্ভাবন করে চলেছে।

গবেষণায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে হাবিপ্রবি
উত্তরবঙ্গের সীমান্তঘেঁষা দিনাজপুরে দাঁড়িয়ে আছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। জ্ঞান, গবেষণা ও প্রযুক্তি শিক্ষায় এটি উত্তরাঞ্চলের এক অনন্য বিদ্যাপীঠ। দিনাজপুর শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে, ৮৫ একরজুড়ে ছায়াঘেরা ও শান্ত পরিবেশে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়।

হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা
লিচুর রাজ্য খ্যাত দিনাজপুরে জমে উঠেছে বেচাকেনা। জেলা শহরের কালীতলায় লিচুর প্রধান বাজারে ভোর থেকে মধ্যরাত অবধি চলছে বেচাকেনা। পাইকারেরা লিচু কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। কৃষি বিভাগ জানিয়েছে, দিনাজপুরে প্রায় ১ হাজার কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধ হাবিপ্রবির নেপালি শিক্ষার্থীরা
বাংলাদেশের রূপ দেখে মুগ্ধ হলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ২১ ব্যাচের সি সেকশনের নেপালি শিক্ষার্থীরা। অনুষদ আয়োজিত এই দেশ ভ্রমণের সুযোগ পেয়ে তাঁরা অনেক খুশি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বাংলাদেশ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর!

হাবিপ্রবিতে শাস্তি পাচ্ছেন ছাত্রলীগের ১০২ জন
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাস্তি পাচ্ছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এসব হামলার তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশ করা ১০২...

দেশসেরা সুব্রত খাজাঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়
ছোট একটি গ্রাম কুশলপুর। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। সেই গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়—সুব্রত খাজাঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অজপাড়াগাঁয়ের স্কুলটি এবার দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি...

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ
দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার কয়েক হাজার হেক্টর জমিতে সেচ সুবিধার লক্ষ্যে দুটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০১ সালে চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদীতে সাঁইতাড়া এলাকায় একটি এবং অন্যটি ২০১৩ সালে আত্রাই নদে মোহনপুর এলাকায় নির্মাণ করে। সম্প্রতি মোহনপুর রাবার...

দিনাজপুরে ‘বৃষ্টির মতো’ ঝরছে কুয়াশা, হাড়কাঁপানো শীতে নাকাল জনজীবন
কথায় আছে-‘মাঘের শীতে বাঘেও কাঁপে’। প্রচলিত সেই বাক্য যেন বাস্তব হয়ে দেখা দিল উত্তরের জেলা দিনাজপুরে। মাঘের শুরু থেকেই শীতের দাপট তীব্র হতে শুরু করেছে এই অঞ্চলে। বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডায় নাকাল জনজীবন। আজ বৃহস্পতিবার দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস...

সারে ‘ফুলেছেন’ বিএডিসির যুগ্ম পরিচালক শওকত
২০২৩ সালের ২২ জানুয়ারি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দিনাজপুর অঞ্চলের যুগ্ম পরিচালক (সার) পদে যোগদান করেন শওকত আলী। অভিযোগ উঠছে, অল্প এই সময়েই নীতিমালা ভঙ্গ করে ডিলারদের হয়রানি ও নানা অনিয়মের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এ বিষয়ে ভুক্তভোগী সার ডিলাররা গত ২ নভেম্বর বিএডিসির...
