
আনওয়ার হুসাইন
আনওয়ার হুসাইন
সকল লেখা

মুখের কথার মূল্য ও ওয়াদা রক্ষার গুরুত্ব
মানুষের মুখের একটি কথার মূল্য কত? পৃথিবীর ইতিহাসে যত সফল সম্পর্ক ও সভ্যতা গড়ে উঠেছে, তার মূলে ছিল একটি অদৃশ্য শক্তি—বিশ্বাস। আর এই বিশ্বাসের প্রধান ভিত্তি হলো ওয়াদা রক্ষা। মানুষের মুখের কথার মূল্য থাকলে সমাজে মামলা-মোকদ্দমা কমে, ব্যবসায় সততা আসে এবং পরিবারে প্রশান্তি বাড়ে।

রমজান আসন্ন: তাকওয়ার পথে যাত্রা শুরু হোক আজই
রমজান কেবল একটি পবিত্র মাসের নাম নয়; এটি মানুষের জীবন পুনর্গঠনের এক ঐশী কর্মশালা। এই মাস আসে মানুষকে ভেতর থেকে বদলে দেওয়ার জন্য, প্রবৃত্তির দাসত্ব ভেঙে আল্লাহর গোলামিতে প্রবেশ করানোর জন্য। কিন্তু বাস্তবতা হলো, অনেকেই রমজানের জন্য অপেক্ষা করেন, অথচ প্রস্তুতি নেন না।

ইনসাফ—রাজনৈতিক নৈতিকতার মেরুদণ্ড
একটি রাষ্ট্রের প্রকৃত পরিচয় তার সংবিধানে নয়, বরং সেই সংবিধানের ন্যায়সংগত প্রয়োগের ওপর নির্ভর করে। ইতিহাস সাক্ষী দেয়—বিপুল সম্পদ, আধুনিক প্রযুক্তি কিংবা শক্তিশালী সামরিক বাহিনী কোনো রাষ্ট্রকে টিকিয়ে রাখতে পারে না, যদি সেখানে ইনসাফ বা ন্যায়বিচার অনুপস্থিত থাকে।

মানবতার সর্বশ্রেষ্ঠ উপহার মহানবী (সা.)
মরুভূমির তপ্ত বুকে হঠাৎ যেমন ঝরে যায় নির্মল বৃষ্টি, যেমন ঘন অন্ধকারের বুক চিরে উদিত হয় প্রথম প্রভাত; তেমনি মানবসভ্যতার অন্তহীন অবক্ষয়ের যুগে তিনি এসেছিলেন আলোর দূত হয়ে। তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। যিনি পৃথিবীকে দিয়েছেন মুক্তির আলো, মানুষকে দিয়েছেন শান্তির দিশা, আর মানবতাকে দিয়েছেন
