
আজাদুর রহমান চন্দন
আজাদুর রহমান চন্দন
সকল লেখা

কালি লেপন ছবিতে নাকি জাতির ললাটে
জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী ঘিরে কর্মসূচি; ধানমন্ডি ৩২ নম্বরের সামনে মব সৃষ্টি করে রিকশাচালক, হকার, নারী, সাংবাদিকসহ নানাজনকে হেনস্তা-মারধর; রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নিজে হামলার শিকার হওয়ার দাবি তুলে প্রতিপক্ষকে...

কোনো কথার ‘অর্থ কোনো খুঁজে নাহি পাই রে’
চব্বিশের ৫ আগস্ট-পরবর্তী কথিত নতুন বাংলাদেশের নামে যে ‘আইয়ামে জাহেলিয়া’র সূচনা হয়েছিল, সে কাসুন্দি আর নাইবা ঘাঁটলাম। কিন্তু মুক্তিযুদ্ধ ও বাঙালিয়ানাবিরোধী সেই ধারা থেকে পরিত্রাণ পাওয়ার আশায় বিএনপিকে পছন্দ না করা অনেক নাগরিকও যে বিগত সাধারণ নির্বাচনে দলটিকে ব্যাপক হারে ভোট দিয়ে জিতিয়েছেন...

শাঁখের করাত ও সাইফুল্লাহ সাজার খোয়াব
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান—মুসলিমপ্রধান এই তিন দেশ মিলে গত মাসের প্রথম সপ্তাহে একটি প্রতিরক্ষা জোট গড়েছে। সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা জোরদার করা এবং কোনো একটি সদস্যরাষ্ট্রের ওপর হামলাকে সব সদস্যরাষ্ট্রের ওপর হামলা হিসেবে...

সংস্কৃতির বহমানতায় বাধা টিকবে তো
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান রীতিমতো পণ্ড করে দিয়েছে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরা। ১৮ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইনস মাঠের ড্রিল শেডে অনুষ্ঠান চলাকালে মাদ্রাসার একদল শিক্ষার্থী তাতে বাধা দেয়। এর জের ধরে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষও বাধে।

কিছু বোমা উদ্ধারেই কি কাটবে বৈশ্বিক উদ্বেগ
আল-কায়েদা ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) বাংলাদেশে সক্রিয় সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সংস্থার ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদাসংক্রান্ত অ্যানালিটিক্যাল সাপোর্ট...

লোহা দিয়ে লোহা কাটার অব্যর্থ কৌশল
লোহিতসাগর দিয়ে জ্বালানি রপ্তানি করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে বাংলাদেশসহ ১৩টি দেশ নিয়ে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। গত ৩০ জুলাই সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই জোটের লক্ষ্য লোহিতসাগর...

বিশ্বকে আবার ভূতের ভয়, বামপন্থার ভূত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বের বিভিন্ন দেশকে বামপন্থী সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এ ধরনের উগ্রবাদ এখন সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ছে। তাই এটি মোকাবিলায় বিভিন্ন দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সমন্বিত পদক্ষে...

প্রকৃতির প্রতিশোধ থেকে কি রেয়াত মেলে
অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে গ্রেট ব্রিটেনে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন আর বস্ত্রশিল্পে নতুন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যে শিল্পবিপ্লবের সূচনা, সেটি মানুষের হস্তচালিত উৎপাদনব্যবস্থাকে যন্ত্রভিত্তিক ও বৃহদায়তন কারখানায় রূপান্তরিত করে। এই রূপান্তরে যুগান্তকারী পরিবর্তন আনে বিশ্ব অর্থনীতি...

রিকনসিলিয়েশনের পথ কি রুদ্ধই থাকবে
অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় ঐক্য ও সংহতি গড়ে তোলার জন্য ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’ (সত্য ও পুনর্মিলন) কমিশন গঠন করার প্রয়োজনীয়তার আলোচনা ওঠার পরপরই তা ধামাচাপা পড়ে যায়। যদিও যিনি কথাটি প্রথম পেড়েছিলেন, তাঁকে ওই সরকারের অত্যন্ত প্রভাবশালী একজন হিসেবেই গণ্য করা হয় এখনো।

সহজ সমাধান তবু উপেক্ষিতই থাকবে
সাধারণত জাতীয় সংসদে বাজেট উত্থাপন সামনে রেখে প্রতিবছরই জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা দেখা দেয় সাধারণ মানুষের মনে। তবে এবার একটি আশঙ্কা আগেই বাস্তব হয়ে চেপে বসেছে মানুষের ঘাড়ে। ৩ জুন বিদ্যুতের নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

দঙ্গলবাজির ব্যাক ফায়ার না ফ্রেন্ডলি ফায়ার
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়ার পর নাসীরুদ্দীন মামলা করতে গেলে থানার সামনে বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক বিক্ষোভের ঘটনা সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করে।

আত্মবিনাশী উন্নয়নে হাওরের সর্বনাশ
দেশের মোট চাল উৎপাদনের অর্ধেকের বেশি (৫৫-৬০ শতাংশ) আসে বোরো মৌসুমে। এর মধ্যে সাতটি হাওরবেষ্টিত জেলায় উৎপাদিত হয় প্রায় ২০ শতাংশ। কিন্তু এবার উৎপাদন মৌসুমে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় কৃষকের আহাজারির শেষ নেই। কারণ, চৈত্র মাসের শেষ দিক থেকে টানা বৃষ্টি আর বৈশাখে উজান থেকে...

সহজ সমাধানে নজর ফিরবে কবে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নগ্ন আগ্রাসনের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাস এমনকি কোথাও কোথাও জ্বালানি স্থাপনায় তেহরানের ড্রোন ও মিসাইল হামলা এবং শেষে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি রুদ্ধ করে দেওয়ায় জ্বালানির আমদানিনির্ভর দেশগুলো...

সাতসকালেই কোন দুর্দিনের পূর্বাভাস
ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের পথচলার ইতি টেনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে নতুন নির্বাচিত সরকারও দুই মাসে পা রাখতে যাচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছিল।

দাহকাল উতরানো কতটা সহজ
কোভিড-১৯ মহামারির ধকল কাটিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও যখন অর্থনীতিকে চাঙা করার চেষ্টা করছিল, ঠিক তখনই শুরু হয় ইউক্রেন যুদ্ধ। বিশ্বের নামীদামি সব সংবাদমাধ্যমসহ সাধারণ মানুষ একে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বললেও কার্যত এটি রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর যুদ্ধ।

সাম্রাজ্যবাদী থাবায় বিপন্ন ছোট রাষ্ট্র
আলোচনা চলা অবস্থায় সাফল্যের আভাসের মধ্যে কোনো উসকানি ছাড়াই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সামরিক আগ্রাসনের ৯ দিন পেরিয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথম দিনের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাঁর নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, সশস্ত্র বাহিনীর প্রধান...
