Ajker Patrika
Add

­যশোর প্রতিনিধি

­যশোর প্রতিনিধি

সকল লেখা
অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার ঘটনায় দুজনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সমু চৌধুরী নিজেই বাদী হয়ে মামলাটি করেন। এতে তাঁর প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন ও গ্যারেজমালিক হৃদয় হোসেনকে আসামি করা হয়েছে। মামলার পর রাতেই জাহাঙ্গীর হোসেনকে (৩৬) আটক করে পুলিশ।

২ দিন আগে
পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। এ ঘটনায় তাঁর মাথা ফেটে গেছে। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন।

৩ দিন আগে
জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

যোগ্যতা থাকুক বা না থাকুক, সব জায়গায় সরকারি দলের নেতা-কর্মীদের বসিয়ে দেওয়া হচ্ছে। এমনকি বিএনপির লোক ছাড়া কেউ সারের ডিলারশিপও পাচ্ছে না। যারা জনগণের কাছে ওয়াদা দিয়ে ভঙ্গ করে, তারা বিরোধী দলের আন্দোলনের প্রয়োজনীয়তা বুঝবে না।

৫ দিন আগে
যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরেকজন

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরেকজন

যশোর সদর উপজেলায় করিমন চুরির সন্দেহে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মনিরুজ্জামান নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া বিল্লাল হোসেন নামে আরও একজন খালে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ রয়েছেন।

৫ দিন আগে
‘কলিজার পাখিটা চলে গেছে, এখন আর কিছু বলব না’—নিহত তাজমিনের মায়ের আহাজারি

‘কলিজার পাখিটা চলে গেছে, এখন আর কিছু বলব না’—নিহত তাজমিনের মায়ের আহাজারি

কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ আজ শুক্রবার যশোরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার মা-বাবা। তাঁদের কণ্ঠে বারবার ফিরে এসেছে মেয়েকে হারানোর অসহায়তা। এ ঘটনায় হত্যা মামলায় সিএনজিচালিত....

৭ দিন আগে
যশোরের ভবদহ: তিন মাস ধরে পানিবন্দী ২০০ গ্রামের লাখো মানুষ

যশোরের ভবদহ: তিন মাস ধরে পানিবন্দী ২০০ গ্রামের লাখো মানুষ

বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।

১৫ দিন আগে
ভৈরব নদে গোসলে নেমে ৪ বছরের শিশু নিখোঁজ

ভৈরব নদে গোসলে নেমে ৪ বছরের শিশু নিখোঁজ

আজ দুপুর সাড়ে ১২টার দিকে ৬ বছর বয়সী বড় ভাই বায়েজিদের সঙ্গে নদে গোসল করতে নামে শিশু জুনায়েদ। সে সময় ভৈরব নদে প্রবল স্রোত ছিল। জুনায়েদ সাঁতার না জানায় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বড় ভাই বায়েজিদ চিৎকার শুরু করে। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ....

১৬ দিন আগে
বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি, দেশে যৌথভাবে দশম

বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি, দেশে যৌথভাবে দশম

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ আবারও দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আজ বুধবার টাইমস হায়ার এডুকেশন তাদের নিজস্ব ওয়েবসাইটে এ র‍্যা

১৬ দিন আগে
যশোরে স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগ, ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা

যশোরে স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগ, ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা

যশোরে স্কুলছাত্রী শিপ্রা ঘোষকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগে ইসকনের আট সদস্যের নামে মামলা হয়েছে। আজ রোববার নিহত শিপ্রার ভাই সদর উপজেলার চাঁচড়া রাজবাড়ি এলাকার পাপন কুমার ঘোষ এ মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি না, প্রতিবেদনসহ আদালতে জমা দেওয়ার

১৯ দিন আগে
যশোরে জাল নথি তৈরি ও অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

যশোরে জাল নথি তৈরি ও অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

যশোরে জাল নথি তৈরির অভিযোগে একটি অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে এসআরবি-৬ (পূর্বনাম র‍্যাব)। আজ রোববার দুপুরে শহরের রেলবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়।

১৯ দিন আগে
রেলক্রসিংয়ে ইজিবাইকে ট্রেনের ধাক্কা, নিহত ২

রেলক্রসিংয়ে ইজিবাইকে ট্রেনের ধাক্কা, নিহত ২

ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনটি যশোরের দিকে যাচ্ছিল। ট্রেনটি কৃষ্ণবাটি এলাকায় পৌঁছালে রেলক্রসিংয়ে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দুই যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

২০ দিন আগে
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে সুফল মিলবে দেশেও: জ্বালানি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে সুফল মিলবে দেশেও: জ্বালানি প্রতিমন্ত্রী

বঙ্গোপসাগরে বৈরি আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে কিছুটা বিলম্ব হওয়ায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম ছিল। তবে আজ (শুক্রবার) সকাল ৭টা ১৮ মিনিট থেকে খালাস কার্যক্রম শুরু হয়েছে...

২১ দিন আগে
যশোরে ভ্যানচালক হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের, আটক ২

যশোরে ভ্যানচালক হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি পুলিশের, আটক ২

যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদ থেকে ইখলাস (২৯) নামের অটোভ্যানচালকের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। ভ্যান ছিনতাই করতেই চেতনানাশক খাইয়ে হত্যা করে মরদেহ নদে ফেলে দেওয়া হয়েছিল বলে তাঁরা স্বীকারোক্তি দিয়েছেন।

২২ দিন আগে
ক্ষুধার তাড়নায় মিষ্টি কেড়ে খেয়েছিলেন নুর, গণপিটুনির পর আদালতে জরিমানা দিয়ে মুক্তি

ক্ষুধার তাড়নায় মিষ্টি কেড়ে খেয়েছিলেন নুর, গণপিটুনির পর আদালতে জরিমানা দিয়ে মুক্তি

পেটে ক্ষুধার তাড়না, পকেটে খাবার কেনার টাকা নেই। হঠাৎ এক ব্যক্তির হাতে খাবারের প্যাকেট দেখে কেড়ে নেন নুর মোহাম্মদ। ভাত ভেবে নেওয়া প্যাকেটটি খুলে দেখেন, ভেতরে মিষ্টি। ক্ষুধা নিবারণে তৎক্ষণাৎ কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন তিনি। কিন্তু মিষ্টি হজম হওয়ার আগেই স্থানীয় লোকজন তাঁকে ধরে ফেলেন। গণপিটুনির পর তাঁকে..

২৩ দিন আগে
বাঁওড়ের মাছ বিক্রির অর্থ আত্মসাৎ, সাবেক ব্যবস্থাপকের ২০ বছরের কারাদণ্ড

বাঁওড়ের মাছ বিক্রির অর্থ আত্মসাৎ, সাবেক ব্যবস্থাপকের ২০ বছরের কারাদণ্ড

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাঁওড়ের মাছ বিক্রির সরকারি অর্থ আত্মসাতের মামলায় সাবেক বাঁওড় ব্যবস্থাপক মোল্যা নুরুল আবছারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ১৯ লাখ ৮৭ হাজার ৬৬৩ টাকা জরিমানা করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।

২৫ দিন আগে
যশোরে ফেনসিডিলের মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে ফেনসিডিলের মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ফেনসিডিলের মামলায় যশোরের শার্শায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে যশোরের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার পাকশিয়া শিমুলতলা গ্রামের বাবু

১৭ সেপ্টেম্বর ২০২৬