
হিমেল চাকমা, রাঙামাটি
হিমেল চাকমা, রাঙামাটি
সকল লেখা

ভরা যৌবনে রাঙামাটির প্রকৃতি
সবুজ পাহাড়ের মাথার ওপর শরতের মেঘের খেলা দেখতে রাঙামাটির বিকল্প তেমন নেই। সবুজ বৃক্ষ, লতা, গুল্মে ভরে উঠেছে এখানকার উঁচু-নিচু সব পাহাড়। যেদিকে চোখ যায়, দেখা মিলছে সবুজের সমারোহ। কাপ্তাই হ্রদ ক্রিস্টাল রঙের পানিতে টইটম্বুর। হ্রদের মাঝে ছোট ছোট দ্বীপ।

অভিমানে অস্ট্রেলিয়া পাড়ি, বিসিএস পুলিশে যোগ দেবেন না শোভন চাকমা
শোভন চাকমা বলেন, ‘আমার বাবা জেএসএস রাজনীতি করেন। এটা ছিল আমার অপরাধ। অথচ আওয়ামী লীগ সরকার জেএসএসের সঙ্গে সমঝোতায় এসে পার্বত্য চুক্তি করেছিল। চুক্তিমতে রাষ্ট্রীয় সুবিধা পেলে আমার পাওয়ার কথা। সেখানে আমাকে বঞ্চিত করা হলো।’

শখে লাগানো গাছে ধরেছে রাম্বুটান
২০১৮ সালে শখের বশে বাড়ির আঙিনায় দুটি রাম্বুটান ফলের চারা লাগিয়েছিলেন রাঙামাটির মগবান ইউনিয়নের হ্যাপী চাকমা (৪৫)। গত বছর থেকে সেই গাছে ফল ধরতে শুরু করেছে। আর এ বছর ফলে নুয়ে পড়েছে গাছের ডাল। একটি গাছে ফল ধরেছে প্রায় এক মণ, যার স্থানীয় বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। ফল ধরার দ্বিতীয় বছরের মাথায় কোনো পর

যৌবন ফিরেছে পাহাড়ে
শ্রাবণ মাস। চলছে বর্ষার দ্বিতীয় পর্ব। সামনে শরৎ। প্রতিনিয়ত বদলে যাচ্ছে পাহাড়ের প্রকৃতি। বৃষ্টিস্নাত মায়াবী সবুজ পাহাড় এখন যেন যৌবন ফিরে পেয়েছে। কাপ্তাই হ্রদ পানিতে টইটম্বুর। মাঝদুপুরে নীল আকাশে ভেসে যাচ্ছে মেঘের ভেলা। পাহাড়ি বনের দিকে পা বাড়ালে কানে ভেসে আসে ঝরনার শব্দ। নাতিশীতোষ্ণ পরিবেশে পাহাড়ে যা

ড্রাগনে রঙিন রাঙামাটির বিকাশ দের ছাদবাগান
ছাদে শখের বসে ড্রাগনের চারা লাগিয়ে সফলতা পেয়েছেন রাঙামাটি শহরের তবলছড়ির বিকাশ দে। তবলছড়ি বাজারের পেট্রলপাম্প এলাকায় অবস্থিত মা এন্টারপ্রাইজের ছাদের ওপর ১৬টি ড্রামে ড্রাগনের চারা রোপণ করেন গত বছর। প্রতিটি ড্রামে এ বছর ফলন এসেছে। ড্রাগনের আকারও হয়েছে বেশ বড়। একেকটি ড্রাগন ফলের ওজন হয়েছে ৪০০ থেকে ৬০০ গ

এনটিআরসিএ জটিলতায় শিক্ষক-সংকটে পাহাড়
রাঙামাটির কাপ্তাই উচ্চবিদ্যালয়ে গণিত শিক্ষকের পদ খালি তিন বছর ধরে। চার বছর ধরে খালি ব্যবসায় শিক্ষা বিষয়ে শিক্ষকের পদটি। নেই ভৌতবিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি শিক্ষকও। কিন্তু প্রতিষ্ঠানটিতে কোনো শিক্ষকও যোগ দিচ্ছেন না। এতে ভুগছে শিক্ষার্থীরা।

রাঙামাটির বরকলে তিন মাসে ৫ মৃত্যু: চারজনের স্বাভাবিক, একজনের অপচিকিৎসায়
রাঙামাটির বরকলের চান্দবী ঘাটে তিন মাসে পাঁচজনের মৃত্যু অজ্ঞাত কোনো রোগে হয়নি। কবিরাজের অপচিকিৎসায় একজনের এবং স্বাভাবিক মৃত্যু হয়েছে চারজনের। বরকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মংক্যছিং সাগর এ তথ্য জানিয়েছেন।

পাহাড়ে মিশ্র ফলের বাগান করে তাক লাগিয়েছেন নীলকান্ত চাকমা
যত দূর চোখ যাবে উঁচু উঁচু পাহাড়। এসব পাহাড়ে রয়েছে সেগুন বাগান। এর মধ্যে ১৬ একর জায়গায় রোপণ করা হয়েছে আম, লিচু, বারোমাসি কাঁঠাল, ড্রাগন, মাল্টা, কমলা, কাজু বাদাম, কফিসহ নানান গাছ। পাহাড়ে এমন মিশ্র ফল গাছ রোপণ করে তাক লাগিয়ে দিয়েছেন নীলকান্ত চাকমা।

রাঙামাটিতে রাবার কারখানার বর্জ্যে ৩০০০ মানুষ বিপাকে
রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি এলাকার ফুরমোন পাহাড় থেকে নেমে এসেছে ছড়াটি। সাপছড়ি, মানিকছড়ি, দেপ্পোয়াছড়ি মুখ, গাত্তছড়া, আমছড়ি, কার্বোপাড়া, রংঙ্গ্যাছড়ি, ওগেয়াছড়ি, আদর্শ গ্রাম, আজাছড়ি মারমাপাড়া হয়ে কাপ্তাই হ্রদে মিশেছে এটি। শুষ্ক মৌসুমে এ ছড়ার পানির ওপর নির্ভর করে এসব গ্রামের প্রায় তিন হাজার মানুষ।

ভালোবাসার মৌসুমে লাভ লক পয়েন্টে
ভালোবাসার রাজধানী হিসেবে খ্যাত ফ্রান্সের প্যারিস। সেই শহরের সেন নদীর ওপর দুটি সেতু রয়েছে। কোনো এক অজানা কারণে সেতু দুটির ওপর দাঁড়িয়ে অসংখ্য প্রেমিক যুগল এসে চিরদিন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন এবং একটি করে তালা আটকিয়ে চাবিটি নদীতে ফেলে দিয়ে যান।

কাপ্তাই হ্রদে কমেছে বড় জাতের মাছ
কাপ্তাই হ্রদে কমে আসছে কার্পসহ দেশীয় বড় জাতের মাছ আহরণ। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব আদায় হওয়া মাছের মাত্র ৮ টন ছিল বড় মাছ। অথচ ২০২২-২৩ অর্থবছরে হ্রদ থেকে কার্প জাতীয়সহ অন্য বড় মাছের পরিমাণ ছিল ৪৮ টন। মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলছে, এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে কাপ্তাই হ্রদের মাছ আরও কমে

১০ বছরেও হয়নি রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস
প্রতিষ্ঠার ১০ বছরেও স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতাল। অস্থায়ী ভবনে কোনো রকমে চালানো হচ্ছে শিক্ষা কার্যক্রম। মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণতা না পাওয়ায় প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রাঙামাটির মানুষ।

মানিকছড়ির রাবার কারখানার বর্জ্যে নষ্ট হচ্ছে খেত-খামার
ফুরোমোন পাহাড়ের বুক চিরে নেমে আসা মানিকছড়ি ছড়ার ওপর এক সময় নির্ভর করত আশপাশের মানুষ। সুপেয় পানি পানসহ দৈনন্দিন ধোয়া-মোছার কাজ ও জমিতে সেচ দেওয়া হতো এ ছড়ার পানি দিয়ে। স্বচ্ছ জলাধারার ছড়াটি দূষণে এখন অস্তিত্ব সংকটে।

লংগদুতে পাহাড় কেটে আওয়ামী লীগের ৩ নেতার ইটভাটা
তিন দিকে বয়ে গেছে স্বচ্ছ জলের ছড়া। মাঝখানে ছোট পাহাড়। সেই পাহাড়ে চোখ পড়েছে ক্ষমতাসীন দলের তিন নেতার। সুন্দর পাহাড়টির মাটি কেটে সেখানে ইটভাটা গড়ে তুলেছেন তাঁরা। এতে পাহাড় তো ধ্বংস হয়েছেই, এখন ইটভাটার জন্য জ্বালানি কাঠ জোগাড় করতে উজাড় করা হচ্ছে বনের গাছ।

চুক্তির ২৬ বছরেও শান্তি অধরা পার্বত্য চট্টগ্রামে, ছড়াছড়ি শুধু অবকাঠামোর
পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদিত হয়। কিন্তু গত ২৬ বছরেও নিষ্পত্তি হয়নি ভূমির বিরোধ। যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন হলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন অধরাই রয়ে গেছে।

দিনদুপুরে কাঠ পাচার, জানে না বন বিভাগ
রাঙামাটিতে সক্রিয় হয়ে উঠেছে জ্বালানি কাঠ পাচারে জড়িত চোরাকারবারিরা। কাঠ পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে রাঙামাটির মানিকছড়ি উপজেলার আমছড়ি-মানিকছড়ি ইটসলিং সড়কটি। প্রতিদিন দিনদুপুরে এ রুটে দিয়ে পাচার হচ্ছে জ্বালানি কাঠ।
