
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
সকল লেখা

হালুয়াঘাট সীমান্তে শিশুদের দিয়ে ভারতীয় গরু চোরাচালান
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৬টি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল। আজ সোমবার বিকেলে উপজেলার উত্তর পলাশতলা মোড় এলাকা থেকে এসব গরু জব্দ করা হয়।

বিদ্যালয়ের অফিসে শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ প্রধান শিক্ষকের স্বামীর বিরুদ্ধে
ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে এক সহকারী শিক্ষককে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামী ছাদরুল আলমের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ছাদরুল আলম দাবি করেছেন, তাঁকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।

চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে ইজিবাইকের চালকদের বিক্ষোভ
ময়মনসিংহের হালুয়াঘাটে ইজিবাইক চালকদের কাছ থেকে চাঁদা আদায় ও ‘সিরিয়াল প্রথা’র নামে হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ সোমবার দুপুরে উপজেলার ধারা এলাকার আশ্রমপাড়া ও ধুরাইল বাজারসংলগ্ন ধারা-ধুরাইল-নালিতাবাড়ী সড়কে প্রায় দুই ঘণ্টা এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

নলকূপ বসানোর স্থানে ‘প্রাকৃতিক গ্যাস’ পাওয়ার দাবি
ময়মনসিংহের হালুয়াঘাটে গভীর নলকূপ স্থাপনের পর পাইপের পাশ দিয়ে মাটির নিচ থেকে বুদ্বুদ ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ওই স্থান থেকে বের হওয়া গ্যাসে দেশলাই জ্বালিয়ে আগুন জ্বলতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। তবে এটি প্রাকৃতিক গ্যাস নাকি মিথেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হালুয়াঘাটে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত যাচ্ছে ১ কোটি ৩৮ লাখ টাকা
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সাড়ে আট কিলোমিটার খাল পুনঃখননকাজ শেষে বরাদ্দের বেঁচে যাওয়া প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ ও প্রকল্প বাস

হালুয়াঘাটে তুলার গুদামে আগুন, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতির দাবি
ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের হাদিসের মোড় এলাকায় ‘হাসান কটন রিফাইনিং মিলস’-এ অগ্নিকাণ্ডে একটি তুলার গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও মালিকের দাবি, দুটি মেশিনসহ অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রথম মাসের সম্মানীর টাকা দিয়ে অসহায় বৃদ্ধার ঘর করে দিলেন এমপি
‘ভিক্ষা করে এই রিনা রিছিল আমাকে ৭০ টাকা দিয়েছিলেন নির্বাচন পরিচালনার জন্য। তাঁর সেই নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ আমার হৃদয়কে স্পর্শ করেছিল। আমার প্রথম মাসের প্রাপ্য সম্মানীর পুরো টাকা দিয়ে ঘরটি তৈরি করে দিয়েছি...

হালুয়াঘাটে শ্বশুরবাড়ি থেকে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার, হত্যার অভিযোগ
ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুরবাড়ি থেকে বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন রতন (৩০) এবং তাঁর সাত বছর বয়সী মেয়ে নূরিয়া খাতুন। এই ঘটনায় রতনের শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিরখাঁ কুড়া
