
হবিগঞ্জ ও চুনারুঘাট প্রতিনিধি
হবিগঞ্জ ও চুনারুঘাট প্রতিনিধি
সকল লেখা

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের চুনারুঘাটে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার দুপুরে উপজেলার চান্দপুর চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতে ৩ বাংলাদেশির লাশ, কুপিয়ে ও তির মেরে হত্যার অভিযোগ
ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকায় তিন বাংলাদেশিকে কুপিয়ে ও তির মেরে হত্যার অভিযোগ উঠেছে। তাঁদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। গতকাল বুধবার রাত ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়।

পুকুরে ডুবে তিন ভাইয়ের তিন মেয়ের মৃত্যু, বিয়েবাড়িতে কান্নার রোল
স্থানীয়রা জানায়, চানপুর চা-বাগানের বাসিন্দা আলমের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিল শিশুদের পরিবারের সদস্যরা। আজ ছিল বিয়ের দিন। বাড়ির এক পাশে বিয়ের বাড়ির আয়োজন চললেও শিশুরা খেলতে খেলতে পুকুর পাড়ে চলে যায়।

হবিগঞ্জ সীমান্ত দিয়ে ফের পুশ ইন, এবার আটক ২২
হবিগঞ্জ সীমান্ত দিয়ে ফের পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার রাতে চুনারুঘাট উপজেলার রেমা সীমান্ত দিয়ে ২২ জনকে ঠেলে দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-৫৫ ব্যাটালিয়নের অধীনস্থ রেমা বিওপির ডেবরাবাড়ী এলাকা দিয়ে পুশ ইন করা হয়।

পাগল পেটানোয় মামলা, চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
হবিগঞ্জের চুনারুঘাটে পাগলকে পেটানোর ঘটনায় দায়ের করা মামলায় চার আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। আজ রোববার মামলাটি দায়ের করেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি নুরুল আমিন। মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম মামলার আসামি মোতাল্লিব মিয়া, তাঁর পুত্র বকুল, মকুল ও সেকুল

এক মাসেই ধসে পড়ল সেতুর গাইডওয়াল
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ২ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে জারুলিয়া উসমানপুর রাস্তায় ইছালিয়া সেতু নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করে। কাজ পায় এম আলম কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান।

দিনে নলকূপের কাজ রাতে ভয়ংকর ডাকাত
চক্রটি নিয়মিত বিভিন্ন বাড়িতে নলকূপ বসানোর কাজ করেন। তবে এটা তাঁদের পেশা নয়। ডাকাতির ছক আঁকতে নলকূপ বসানোর কাজ নেন তাঁরা। একটি নলকূপ বসাতে দুই থেকে তিন দিন সময় লাগে। পাশাপাশি ডাকাতির পরিকল্পনা করেন। তারপর সময় সুযোগ বুঝে হানা দেন ওই বাড়িতে।
