
শাহীন রহমান, পাবনা
শাহীন রহমান, পাবনা
সকল লেখা

পাবনার বেড়া: পাঁচ কিমি দীর্ঘ সড়কটি আজ হারানোর পথে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।

চালুর আগেই অচল অর্ধকোটি টাকার সৌর সেচ প্রকল্প
ইছামতী নদীর ভূ-উপরিস্থ পানি সেচকাজে ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করতে পরীক্ষামূলকভাবে প্রায় ৪২ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে এই সৌরচালিত সেচ প্রকল্প বাস্তবায়ন করে বিএমডিএ। তবে চালুর আগেই প্রকল্পের সৌর প্যানেল, ব্যাটারি ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়েছে।

পাবনায় হঠাৎ হামের প্রাদুর্ভাব, হাসপাতালে ভর্তি ২৭ রোগী
পাবনায় হঠাৎ করে বেড়েছে হামের প্রাদুর্ভাব। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া নতুন সাতজন রোগীসহ চিকিৎসাধাীন রোগীর সংখ্যা ২৭। টিকা নেওয়া সত্ত্বেও এত শিশু আক্রান্ত হওয়ায় টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

পাবনার চাটমোহরে নকল দুধে সোডা-ডিটারজেন্ট
আসল দুধের সঙ্গে সোডা, পাম তেল, ডিটারজেন্ট, হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করা হতো। সরবরাহ করা হতো স্থানীয় প্রাণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে। সেই দুধ চলে যেত রাজধানী ঢাকাসহ সারা দেশে।

হঠাৎ বিকল ট্রেনের ইঞ্জিন, তারপর ঘটল অভূতপূর্ব ঘটনা
চলতি পথে হঠাৎ বিকল ট্রেনের ইঞ্জিন। আশপাশে স্টেশন নেই। বিকল্প আরেকটি ইঞ্জিন এসে ট্রেন সচল করতে প্রায় সাড়ে তিন ঘণ্টার অপেক্ষা। এত সময় ট্রেনে বসে থাকতে গিয়ে ক্ষুধা ও তৃষ্ণায় বিপাকে পড়েন যাত্রী ও ট্রেনের স্টাফরা; বিশেষ করে শিশু ও বৃদ্ধরা পড়েন মহা বিপাকে। তাঁদের এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন এলাকাবাসী। যাঁর

পাবনায় রেলের জমিতে বিএনপি ও আ.লীগ নেতার ভবন
পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে রেলের জায়গা কৃষিজমি হিসেবে ইজারা নিয়ে শ্রেণি পরিবর্তন করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর সদর এলাকায় ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইন থেকে মাত্র ২০ গজ দূরে এই ভবন নির্মাণ চলছে।

আশ্রয়ণের ঘর ধ্বংসে দিশেহারা ৬০ পরিবার
পাবনা সদর উপজেলার ভাড়ারা পশ্চিম জামুয়া গুচ্ছগ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৬০টি ঘর গুঁড়িয়ে দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, স্থানীয় জামায়াত ও বিএনপি-সমর্থিত কিছু লোক ঘর স্থাপন করা ওই জমি নিজেদের দাবি করে পরিবারগুলোকে জোর করে তুলে দিয়েছে। একই সঙ্গে ঘর ভেঙে সবকি

এক অভিযানে ছয় হাজার মিটারের বেশি উচ্চতার ৩ পর্বত জয় তৌকিরের
মাত্র ২৭ দিনে নেপালের তিনটি ছয় হাজার মিটারের বেশি উচ্চতার তিন পর্বতচূড়া জয় করেছেন আহসানুজ্জামান তৌকির (২৭)। কোনো ধরনের শেরপার সাহায্য ছাড়াই চূড়াগুলো জয় করেছেন তিনি। তার এই অভিযানের নাম ছিল, ‘থ্রি পিক ইন এ রো’। গত ৩০ অক্টোবর সকাল মেরা পিক জয়ের মাধ্যমে অভিযানটির সফল সমাপ্তি হয়।

পাবনার হোসিয়ারিশিল্প: ঝুট কাপড়ে ভাগ্যবদল
স্থানীয়দের জন্য সম্ভাবনার দুয়ার খুলেছে পাবনার হোসিয়ারিশিল্প। গার্মেন্টসের উচ্ছিষ্ট ঝুট কাপড় হলো এ শিল্পের প্রধান উপকরণ। এই ঝুট দিয়ে তৈরি হচ্ছে গেঞ্জিসহ নানা বস্ত্র; যা দেশের চাহিদা পূরণের পর রপ্তানির মাধ্যমে সুনাম কুড়াচ্ছে বিদেশেও। শুধু বৈদেশিক মুদ্রাই দেশে আনছে না; পাশাপাশি তৈরি করছে বিপুল কর্মসংস্

বাবা-ছেলের দখল-বাণিজ্য, দলীয় নেতারাও আক্রান্ত
ক্ষমতায় থাকার সময় জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শামসুল হক টুকু এবং তাঁর ছেলে বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন দখলদারত্বের রাজত্ব চালিয়েছেন বলে অভিযোগ এলাকাবাসীর। ভুক্তভোগীদের অভিযোগ, নৌবন্দর দখল, হুরাসাগর নদ ও আশপাশে শতাধিক বিঘা জমি দ

বৃষ্টি হলেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পাবনা পৌরবাসী
কয়েক দিনের ভারী বর্ষণে পাবনা পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জানা গেছে, দ্রুত পানি নিষ্কাশন হতে না পারায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে সড়ক ও বাসাবাড়িতে বৃষ্টির পানি জমে চরম দুর্ভোগে পড়েছে পৌরবাসী। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের।

পাবনায় পেঁয়াজের পাইকারি বাজারে ধস, আমদানিতে ক্ষুব্ধ কৃষক
পেঁয়াজের জেলা হিসেবে পরিচিত পাবনায় আবারও দাম কমেছে। ভারত থেকে আমদানি হওয়ার খবরে এক দিনের ব্যবধানে পাইকারি হাটে মণপ্রতি দাম কমেছে ৫০০-৬০০ টাকা। এতে হতাশ হয়ে পড়েছেন চাষিরা।

বুয়েটে ভর্তি পরীক্ষায় তৃতীয় পাবনার সুদীপ্ত
প্রবীর কুমার পোদ্দার স্বপন ও মিতু পোদ্দার দম্পতির একমাত্র ছেলে সুদীপ্ত পোদ্দার। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সুদীপ্ত সবার ছোট। বাবা ব্যবসায়ী ও মা গৃহিণী। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত সুদীপ্ত ও তাঁর পরিবার। সেই সঙ্গে খুশি তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি অ্যাডওয়ার্ড কলেজের শিক্ষকেরাও।

১৫ কঙ্কাল চুরি: কালো পোশাকে ৯ মুখোশধারী এসেছিল কবরস্থানে
‘তখন আমি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শেষে বাইরে বের হই। ভোরের আলো কেবল ফুটছে, আঁধার কিছুটা ছিল। কিছুদিন আগে আমার ভাই মারা গেছে। তাই কবরস্থানের দিকে যাই। সেখানে কালো পোশাক পরা, মুখ বাঁধা নয়জন মানুষকে কবরস্থান থেকে বের হতে দেখি। তাদের হাতে ও কাঁধে ছিল ব্যাগ।’

টিটিই মিঠুর আন্তরিকতায় চলন্ত ট্রেনে অসুস্থ রোগীর সেবায় ছুটলেন সবাই
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে যায় একটি আন্তনগর ট্রেন। হঠাৎ চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে পড়েন এক তরুণী। প্রচণ্ড কোমর ব্যথা সঙ্গে বমি, হাত-পা অবশ হয়ে যাচ্ছিল তাঁর। তরুণীর সঙ্গে থাকা চাচা-চাচি উদ্বিগ্ন।

সবজির দেশে গোলাপের সুবাস
সবজিপ্রধান এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা পাবনা। তবে সেখানে গোলাপের সুবাস ছড়িয়েছেন তিন ভাই। বাণিজ্যিকভাবে গোলাপ ফুলের চাষ করে মাত্র দুই বছরে ব্যাপক সফলতাও পেয়েছেন। ৬ বিঘা জমিতে খরচ বাদে প্রতি মাসে তাদের লাভ দুই থেকে আড়াই লাখ টাকা। ফলে বেড়েছে সবজির দেশে ফুল চাষের সম্ভাবনা।
