
রিমন রহমান, রাজশাহী
রিমন রহমান, রাজশাহী
সকল লেখা

রাজশাহী শহরে এখনো রিকশায় ঘুরছেন ভূমিমন্ত্রী মিনু
রাজশাহী শহরে মিজানুর রহমান মিনুকে গাড়িতে চড়তে দেখা যায় না বললেই চলে। সকালে রিকশায় চড়ে সবজির বাজারে যান। আবার রিকশা নিয়েই ফেরেন। দলীয় কর্মসূচিতেও অংশ নিতে যান রিকশায় চড়ে। মিজানুর রহমান মিনু এবার ভূমিমন্ত্রী হয়েছেন। কিন্তু রাজশাহীতে তাঁকে দেখা যাচ্ছে সেই চিরচেনা রূপে। রিকশায় ঘুরে বেড়াচ্ছেন তিনি।

জামায়াতের বিরুদ্ধে জোটসঙ্গী
রাজশাহী বিভাগের আটটি আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটে বিশৃঙ্খলা রয়ে গেছে। বিভাগের ৩৯টি আসনের কোনোটিতেই ছাড় না পাওয়া এবি পার্টির প্রার্থীরা ৭টি আসনে জামায়াত ও এনসিপির প্রার্থীর বিরুদ্ধে ভোটের মাঠে রয়েছেন।

ই-কমার্সে দিনে ৩ হাজার কেজি গুড়ের ব্যবসা
রাজশাহীর গ্রামে গ্রামে ঘুরে আম কিনে বিক্রি করতেন মুন্তাজ আলী। সেই ঐতিহ্যগত ব্যবসাকেই আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে ছেলে মুরাদ পারভেজ তৈরি করেছেন একটি সফল ই-কমার্স উদ্যোগ। ঝুড়িতে আম নিয়ে হাটে না গিয়ে তিনি ফেসবুক ও অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার নিয়ে সারা দেশে খাঁটি আম, খেজুরের গুড় ও লিচু পৌঁছে দিচ্ছে

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো রাজবাড়ী
রাজশাহী নগরের সিপাইপাড়া এলাকার রাজবাড়ী গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখন তোলা হচ্ছে ভবনের মাটির নিচে থাকা ইট। ইট তুলতে গিয়ে কয়েকটি সুড়ঙ্গও পাওয়া গেছে।

রাজশাহীর ৪ জেলায় পানিবন্দী সাড়ে ৬ হাজার পরিবার, বাড়ছে নদীভাঙন আতঙ্ক
নদ-নদীতে পানি বাড়ার কারণে রাজশাহী বিভাগের চার জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। আজ রোববার সকাল থেকে পদ্মা নদীর পানি কমছে।

কাজ নেই, মজুরি ষোলো আনা
একসময় রাজশাহী নগরে পানি সরবরাহের জন্য প্রতিটি পাম্পে একাধিক অপারেটর থাকতে হতো। প্রযুক্তির কল্যাণে এখন পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) কেন্দ্রীয় কার্যালয় থেকেই এই পাম্প নিয়ন্ত্রণ করা হয়। তারপরও পাম্পগুলোয় দুই থেকে তিনজন করে পাম্প অপারেটর রাখা হয়েছে।

ফাগুনের বৃষ্টিতে মুকুল নিয়ে উদ্বিগ্ন চাষিরা
বাগানে বাগানে গাছভরা মুকুল দেখে ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন চাষিরা। গত শনিবার রাজশাহী মহানগরের কিছু এলাকা, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলায় বৃষ্টি হয়েছে। ছিল ধুলোঝড়। বাঘায় বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে। গতকাল রোববার ভোরে চাঁপাইনবাবগঞ্জে এবং সকালে বৃষ্টি হয়েছে নওগাঁর বিভিন্ন এলাকায়। এই ফাগুনের হঠাৎ বৃষ্ট

১১৪ কিমি সিঙ্গেল লাইন ভোগাবে রাজশাহীবাসীকে
যমুনায় আলাদা রেলসেতু চালু হয়েছে। এখন আর যমুনা সেতুতে উঠে ট্রেনকে ধীরগতিতে চলতে হবে না। নতুন রেলসেতুতে গতি নিয়েই ছুটবে ট্রেন। যাতায়াতে এই গতি এলেও উত্তরাঞ্চলের মানুষের গলার কাঁটা হয়ে থাকল ১১৪ কিলোমিটার রেলপথ। এই রেলপথ এখনো সিঙ্গেল লাইন।

মাটি সিন্ডিকেট বদলে দিচ্ছে বরেন্দ্রের চেহারা
সিঁড়ির মতো উঁচু থেকে নিচু, আবার কখনো নিচু থেকে উঁচু—এমনই বৈশিষ্ট্য বরেন্দ্র অঞ্চলের ভূমির। বরেন্দ্রভূমির ভৌগোলিক এই বৈশিষ্ট্য অনুযায়ী একে বলা হয় ‘বারিন্দ ট্র্যাক্ট’। এঁটেল ও দোআঁশ হওয়ার কারণে এই মাটিতে ফলে নানা ফসল। আবার ইটভাটায় এই এঁটেল মাটির চাহিদাও তুঙ্গে। ফলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় উর্বর জমির

রাজশাহীর আদালতে ‘আয়নাবাজি’, ভাড়ায় সেতাউরের সাজা খাটছেন মিঠুন
আদালতে কারাদণ্ড হয়েছে সেতাউর রহমানের (৩৯)। কিন্তু সেতাউর সেজে কারাগারে সাজা খাটছেন মো. মিঠুন (৩২)। অমিতাভ রেজার বাংলা থ্রিলার ‘আয়নাবাজি’ সিনেমার মতো চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। একটি রিকশা আর কিছু টাকা...

শস্য সংগ্রহের বস্তাতেই ঠিকাদার-কর্মকর্তার ‘ভূত’
অনিয়ম এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি কর্মকর্তাদের যোগসাজশে বিপাকে পড়েছে খাদ্য অধিদপ্তর। ফসল সংগ্রহের লক্ষ্যে সাত লাখ বস্তা সরবরাহের জন্য রাজশাহী বিভাগের সঙ্গে যে দুটি প্রতিষ্ঠান চুক্তি করেছে, তারা বস্তা সরবরাহ করছে না। এ পর্যন্ত যে দুই লাখ বস্তা সরবরাহ করেছে, সেগুলো নিম্নমানের। এ ব্যাপারে যে

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, উপদেষ্টার অপেক্ষায় গুদামে বস্তাবন্দী কম্বল
রাজশাহীতে শীতের প্রকোপ বাড়লেও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সফরসূচি পরিবর্তনের কারণে শীতবস্ত্র বিতরণ স্থগিত রয়েছে। সফরসূচি অনুযায়ী উপদেষ্টা নিজে উপস্থিত থেকে কম্বল বিতরণ করবেন বলে নির্দেশনা থাকলেও সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর তিনি সফর অসমাপ্ত রেখে ঢাকা ফেরেন। এতে রাজশাহী ও বগুড়ার তিনটি

শিক্ষার্থী খাতায় আছে বাস্তবে নেই, ধরা পড়ল টিকা কর্মসূচিতে
শিক্ষা বোর্ডের মঞ্জুরি বহাল রাখা কিংবা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) চালু রাখার স্বার্থে স্কুল ও মাদ্রাসাগুলোতে খাতা-কলমে বাড়তি শিক্ষার্থী দেখানোর অভিযোগ পুরোনো।

রাজশাহীতে শীতের নিমন্ত্রণ
আমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
