
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সকল লেখা

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুনে পুড়ে এক নারী ও তাঁর শিশু নাতনির মৃত্যু হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় পুড়ে গেছে ছয়টি বসতঘর। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট-সংলগ্ন কাদেরীয়াপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে।

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে গুলিতে প্রাণ গেল মারমা যুবকের
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এক মারমা যুবককে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা।

ব্যাঙ ধরতে গিয়ে যে বড় বিপদে পড়েছিলেন তাঁরা
সন্ত্রাসীরা তাঁদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

চোরাই গরুর মাংসসহ তিনজনকে আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরু চুরির পর জবাই করে মাংস বিক্রির জন্য নেওয়ার পথে তিনজনকে আটক করে জনতা। পরে গণপিটুনি দিয়ে তাঁদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মহিষের বাম এলাকায় এ ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গৃহবধূ আমেনা খাতুন (২৮) হত্যার ঘটনায় আজ শুক্রবার এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আমেনা বেগম (৩০) নিহতের স্বামীর দ্বিতীয় বউয়ের বড় বোন।

রাঙ্গুনিয়ায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার রাণীরহাট বাজারের কেবিএস কনভেনশন ক্লাবের পাশে এই ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়ায় চুলার আগুনে দগ্ধ হয়ে শিক্ষিকার মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবকের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত শাহেদুল ইসলাম মানিক (২৩) নামের এক গ্যারেজ মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

চুয়েটে শেখ কামাল আইটি বিজনেস ও ২ ছাত্রাবাসের নাম পরিবর্তন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আইটি বিজনেস ইনকিউবেটর থেকে শেখ কামালের নাম বাদ দিয়ে নতুন নাম দেওয়া হয়েছে আইটি বিজনেস ইনকিউবেটর, চুয়েট। আজ রোববার প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ মশিউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

১৫ বছর পর রাঙ্গুনিয়ায় ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
১৫ বছর পর আত্মগোপনে থাকার পর ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান মো. মহিউদ্দিন (৩৮) নামের সৌদিপ্রবাসী এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার বেলা ৩টার দিকে সৌদি আরবের তনুমা শহরে এই দুর্ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়ায় মুরগির খামার থেকে যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মুরগির খামার থেকে দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের খণ্ডলিয়াপাড়া গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়। দেলোয়ারের বাড়ি একই এলাকায়।

রাঙ্গুনিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার বেতাগী ইউনিয়নের গুচ্ছগ্রাম ৩০ নম্বর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

হাছান মাহমুদের ভাইয়ের দখলের আরও ১০০ একর জমি উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা জায়গা একের পর এক উদ্ধার করছে বন বিভাগ। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার উপজেলার পদুয়া ইউনিয়নের খুরুশিয়া বনবিট এলাকায় অভিযান চালিয়ে ১০০ একর জমি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত চার দিনে এরশাদের দখলে থাকা ২০০ একর বনে

দড়ি ছিঁড়ে পালিয়ে কোরবানির মহিষের তাণ্ডব, নিহত ১
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ঠাক্কুরঘোনা বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

খাল পার হতে গিয়ে স্রোতে ভেসে গেলেন নানি-নাতি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালে পানির স্রোতে ভেসে গেছে নানি ও নাতি। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিয়ালবুক্কা গ্রামের শিয়ালবুক্কা খালে এ ঘটনা ঘটে।
