
রজত কান্তি রায়, ঢাকা
রজত কান্তি রায়, ঢাকা
সকল লেখা

পূজার খাবারের মানিকজোড়
পূজার অন্যতম আকর্ষণ নানা স্বাদের খাবারদাবার। নিরামিষ থেকে শুরু করে মিষ্টি বা পায়েস। আর পূজা শেষ হলে আমিষ। আমিষের বেলায় আবার খাসির মাংসের প্রাধান্য বেশি। সঙ্গে ইলিশ। এসব ছাড়িয়ে পূজার খাবারের কম্বিনেশন আসলে মুগ্ধতা ছড়ায়।

সৌন্দর্যের বিশ্বমঞ্চে বাংলাদেশ
রীতা ফারিয়াকে মনে থাকার কথা নয় এ প্রজন্মের অনেকের। কিন্তু ঐশ্বরিয়া রাই কিংবা প্রিয়াঙ্কা চোপড়াদের মনে আছে সবার। প্রায় ৭৩ বছর আগে ১৯৫১ সালে পৃথিবীতে প্রথম যে ‘আধুনিক’ সৌন্দর্য প্রতিযোগিতার আসর বসেছিল, তার নাম মিস ওয়ার্ল্ড। রীতা-ঐশ্বরিয়া-প্রিয়াঙ্কারা ছিলেন সেই আসরের বিভিন্ন সময়ের বিজয়ী।

নারীদের জন্য ভ্রমণের দরজা খুলেছে সৌদি আরব
শুধু ইসলামি সংস্কৃতির সূতিকাগার হিসেবে নয়, সুপ্রাচীন ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং মরুভূমির রুক্ষ সৌন্দর্য, সমুদ্রের গর্জন কিংবা বনানীর নৈঃশব্দ্যের জন্যও বিখ্যাত সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে বিশ্বের প্রধানতম ভ্রমণ গন্তব্য হয়ে উঠতে চাইছে দেশটি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদি আরবে নারীদের

জেনারেশন জির সৌন্দর্যচিন্তা
এখন সব আলোচনার কেন্দ্রবিন্দু জেনারেশন জি। এ এক টগবগে প্রজন্ম। এদের নিয়ে কিছু নেতিবাচক আলোচনা থাকলেও ইতিবাচকতার শেষ নেই; বিশেষ করে তাদের স্বাধীনচেতা মনোভাব আমাদের চিন্তার খোরাক জুগিয়েছে। সবকিছুর মতো সৌন্দর্য বিষয়ে চিন্তার ক্ষেত্রেও এ প্রজন্মের রয়েছে নির্দিষ্ট ভাবনা।

তরুণদের পোশাক রাজনীতির পোশাক
‘লোফার’ নামে জুতাগুলো কারা জনপ্রিয় করে তুলেছিল? আপনি বুদ্ধিমান হলে এ প্রশ্ন শুনে বলে দেবেন, আরে, ছাত্ররা। এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি। না, জিজ্ঞেস করার দরকার নেই। কিন্তু জানার দরকার আছে।

আন্দোলনের নারীরা
জুলাই মাসের ১ তারিখ থেকে আগস্ট মাসের ৫ তারিখ পর্যন্ত ঘটে যাওয়া আন্দোলনে আমরা আমাদের নারীদের দেখেছি। তাঁদের রাগে কাঁপতে দেখেছি, দুঃখে কাঁদতে দেখেছি, চরম দুঃসময়ে সহায়তার হাত বাড়াতে দেখেছি, আহত হতে দেখেছি, শুশ্রূষা করতে দেখেছি। বিজয়ে উল্লাস করতে দেখেছি। এ এক অভাবনীয় দৃশ্য।

সবজি কেনার ৫কৌশল
মিঠেকড়া। না, সুকান্ত ভট্টাচার্যের কবিতার বইয়ের কথা বলছি না। বলছি এ সময়ের আবহাওয়ার কথা। এই চনচনে রোদ তো এই মেদুর মেঘে ঢাকা আকাশ। আবার ঝরঝরে বৃষ্টি। এ এক অদ্ভুত ঋতুই বটে! আবহাওয়াই যখন এমন মিঠেকড়া, এ সময়ের খাবারের স্বাদও তাই হওয়ার কথা। এ সময় যে শাকসবজি পাওয়া যায়, সেগুলোর প্রায় সবই আসলে ঠান্ডা সবজি। অর্

ওষুধ লাগে না যে পরিবারে
২০১৩ সাল। নিউমোনিয়া ও ঠান্ডাজনিত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলেন মনিরুল ইসলাম। চিকিৎসক জানালেন, অ্যাজমা। ইনহেলার ব্যবহার করতে হবে। চিকিৎসা শুরু হলো। এরই মধ্যে একদিন ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলে শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামের অনুষ্ঠান দেখে সেটা করতে শুরু করেন তিনি।

এ শুধু আমের দিন
প্রেম আর জীবনের গূঢ় রসের খোঁজে বারবার ফিরে যেতে হয় মির্জা গালিবের কাছে। কিন্তু তাঁকে বোঝা যায় কীভাবে? উর্দু ও ফারসি কবিতা আর সুবাসিত তাজা ফুলে। কিন্তু ‘এজিদের মতো থালায় বায়জিদের মতো’ খানা খাওয়া মানুষটিকে কি এ দুইয়েই চেনা হয়ে যায়? আরও নিদান আছে তাঁকে চেনার। এগুলোর মধ্যে অন্যতম হলো মুর্শিদাবাদের সুপক

পাতে থাক মোলায়েম খাবার
থালার মাঝখানে আমনের মোটা চালের লালচে ভাত, তার ওপর আলগোছে রেখে দেওয়া এক টুকরো কাগজি বা গন্ধরাজ লেবু। একদিকে পাট কিংবা কলমিশাক ভাজা, পটোল, উচ্ছে অথবা কাঁকরোল ভাজা। মিষ্টিকুমড়া-আলু-বরবটি-শজনে ডাঁটার ঘন্ট কিংবা সুক্তো, বাটিতে পাঁচফোড়ন ও আস্ত কাঁচা মরিচ চিরে দেওয়া টলটলে ঝোলে রান্না করা পাকা রুই মাছ। সঙ্গ

কোন চালে পান্তা ভালো হয়
ঘি দিয়ে মেখে পান্তা ভাত খান আর নাই খান, লবণ আর পেঁয়াজ-কাঁচা মরিচ সঙ্গে থাকতে হবে। এভাবেই সাধারণত পান্তা খাওয়া হয়। কিন্তু হালে, না মানে ঠিক হালে নয়, বেশ আগে থেকেই আরকি, পান্তার সঙ্গে কিছু উপকরণ যোগ করার চল আছে।

নীতা আম্বানির কালো শাড়ি
ক্রিস্টাল ও সিকুইন বসানো রেশমের এমব্রয়ডারি করা কালো শাড়িতে মাত করেছেন নীতা আম্বানি।

টাঙ্গাইল শাড়িতে বসন্ত আসুক
মানুষ স্বপ্ন খুঁজে পাক বা না পাক, শিল্পী অর্ণবের গাওয়া এ গান শুনলেই টাঙ্গাইল শাড়ির কথা মনে হয়। ছোটবেলা থেকে বাড়িতে মাসহ বয়োজ্যেষ্ঠ নারীদের মুখে শুনে আসছি টাঙ্গাইল শাড়ির কথা। তখন থেকেই ‘ঠাস বুনট’ শব্দটি মগজের মধ্যে গেঁথে গেছে।

চলন থেকে চূড়ায়
অথচ তিনি একজন সফল প্রকৌশলী কিংবা একজন ডুবুরিও হতে পারতেন। তাঁর জন্ম হয়েছিল জলের কাছাকাছি, চলনবিল এলাকায়। তিনি এখন পুরোদস্তুর পর্বতারোহী এবং পর্যটক—দুটোই এখন তাঁর নেশা ও পেশা। সম্ভবত তিনিই প্রথম বাংলাদেশি, যিনি পেশা হিসেবে এক্সপেডিশন লিডারের পদ বেছে নিয়েছেন কোনো প্রতিষ্ঠানে।

রোমাঞ্চপ্রিয় শাহাদাত
শাহাদাত হোসেনকে অনেকে না চিনলেও তরুণ পর্যটকদের কাছে ব্যাগপ্যাকার শাহাদাত বেশ পরিচিত নাম। ফেসবুক খুললেই দেখা যাবে, তিনি হয় মালদ্বীপ নয়তো শ্রীলঙ্কা কিংবা ভারতের কোনো জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। না, একা নন। সঙ্গে লোকজন থাকে। তিনি তাঁদের ‘ভাই বেরাদার’ বলেন।

ফ্যাশন ও অনুষঙ্গে রিকশাচিত্র
ঢাকার রাস্তায় জ্যামে বসে থাকতে থাকতে আপনি বিরক্ত। হঠাৎ দেখলেন, বাংলা সিনেমার এক নায়িকা আপনাকে পিস্তল তাক করে আছেন, আপনার বিরক্তি নিমেষে উধাও হয়ে যাবে। মনে হবে ‘হাউ ফানি’! কিন্তু যখন দেখবেন, ব্রুস লি আপনার সামনে কারাতে বা কুংফুর এক জটিল প্যাঁচ কষে দাঁড়িয়ে আছেন, শরীর খানিক শিরশির করে উঠবে। আর যদি কখনো
