রীতা ফারিয়াকে মনে থাকার কথা নয় এ প্রজন্মের অনেকের। কিন্তু ঐশ্বরিয়া রাই কিংবা প্রিয়াঙ্কা চোপড়াদের মনে আছে সবার। প্রায় ৭৩ বছর আগে ১৯৫১ সালে পৃথিবীতে প্রথম যে ‘আধুনিক’ সৌন্দর্য প্রতিযোগিতার আসর বসেছিল, তার নাম মিস ওয়ার্ল্ড। রীতা-ঐশ্বরিয়া-প্রিয়াঙ্কারা ছিলেন সেই আসরের বিভিন্ন সময়ের বিজয়ী।
১৯৫২ সালে শুরু হয় মিস ইউনিভার্স প্রতিযোগিতা। ১৯৯৪ সালে সুস্মিতা সেন সে প্রতিযোগিতায় জিতেছিলেন সেরার মুকুট। আমরা মনে রেখেছি তাঁকে। কিংবা তারপরেও যাঁরা এ প্রতিযোগিতায় জিতেছিলেন, সেই লারা দত্ত বা হালের হারনাজ সান্ধুকেও আমরা মনে রেখেছি।
সেসব নাম আমাদের মনের ভেতর কোথাও আফসোস তৈরি করেছিল—ইশ্, বাংলাদেশের কেউ যদি পেত বিশ্বসুন্দরীর খেতাব! সেই আফসোস ঘুচবে কি না জানি না। কিন্তু এমনই এক বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণের সংবাদ আমাদের আনন্দিত করছে।
এ বছর শুরু হয়েছে মিস কসমো সৌন্দর্য প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছেন খুলনার মেয়ে ফারজানা ইয়াসমিন অনন্যা। ৫ অক্টোবর এর চূড়ান্ত সন্ধ্যা অনুষ্ঠিত হবে ভিয়েতনামের হো চি মিন সিটির ফু থো ইনডোর স্টেডিয়ামে। সে স্টেডিয়ামের র্যাম্পে হাঁটবেন ৫৫টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের অনন্যা। মিস কসমো সংগঠন ঘোষণা করেছে, সাবেক মিস ইন্টারন্যাশনাল ২০১৬, কাইলি ভারজোসা এর গ্র্যান্ড ফিনালে উপস্থাপনা করবেন।
মিস কসমো প্রতিযোগিতাটি নারীদের জন্য শুধু সৌন্দর্য প্রতিযোগিতা নয়; এটি নারীর ক্ষমতায়ন, তাদের অধিকার এবং বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার একটি মঞ্চ। এটি একটি প্ল্যাটফর্ম, যা নারীদের মেধা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক সচেতনতা প্রদর্শন করার সুযোগ দেবে। প্রতিযোগিতায় বিজয়ী নারী শুধু তাঁর দেশের প্রতিনিধিত্ব করবেন না, তিনি বৈশ্বিক ইস্যুগুলোর প্রতিও মনোযোগ দেবেন এবং বিভিন্ন দাতব্যকাজে অংশ নেবেন।
ফারজানা ইয়াসমিন অনন্যা যে একাই বিশ্বমঞ্চে গেছেন, বিষয়টি সে রকম নয়। এর সঙ্গে দেশের পোশাক, সংস্কৃতিসহ আরও অনেক কিছু গেছে ভিয়েতনামে। অনন্যার জন্য পোশাকের ডিজাইন করেছেন ফারদিন বায়েজিদ। এ পোশাকের থিম ছিল বসন্ত। পোশাকটি কিছুটা লেহেঙ্গার মতো হলেও একটি ফুল। এর সঙ্গে যে ব্লাউজ আছে, সেটি তৈরি বলাকা সিল্ক দিয়ে। তার ওপর করা হয়েছে যশোর জেলায় প্রচলিত সূচিকর্মের কারুকাজ। বসন্ত বলেই এর নকশার রঙে লালের আধিক্য আছে। সঙ্গে আছে সবুজ। এই লাল আর সবুজ একই সঙ্গে বসন্ত আর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বলে জানিয়েছেন ফারদিন। এর সঙ্গে যে কেভ আছে, সেটি সিল্কের তৈরি। তাতে স্ক্রিনপ্রিন্টে আছে ট্রাইবাল আর্ট।
এ পোশাকের কোমর থেকে নিচের যে মূল অংশ, সেটি তৈরি করা হয়েছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি কেটে। ফারদিন জানিয়েছেন, এই অংশ তৈরি করতে তিনি ব্যবহার করেছেন ৯টি টাঙ্গাইল তাঁতের শাড়ি। পোশাকটির পাশের যে স্বচ্ছ অংশ, তা তৈরি করা হয়েছে অরগাঞ্জা ফ্যাব্রিকস দিয়ে। তার ওপরে প্রিন্ট করা হয়েছে বসন্তের ফুল আর একটি কোকিল পাখি।
ফারদিন জানিয়েছেন, তাঁর কাজ ছিল—বাংলাদেশের যেকোনো একটি উৎসব বেছে নিতে হবে পোশাকের থিম হিসেবে। তিনি বেছে নিয়েছিলেন বসন্ত উৎসব। এবার আমাদের অপেক্ষার পালা, বসন্তের উৎসব শরতে আরও রঙিন হয় কি না।

সোশ্যাল মিডিয়ায় এখন চারদিকে শুধু আশি ও নব্বইয়ের দশকের ছোঁয়া। রেট্রো ফিল্টার, ভিনটেজ আউটফিট কিংবা সেকালের পপ কালচারের ফটো ট্রেন্ডে মেতেছেন সব বয়সের মানুষ। তবে কখনো কি ভেবে দেখেছেন...
৫ ঘণ্টা আগে
ঘরে ঢুকতেই যদি নাকে আসে বেলি ফুলের মিষ্টি সুবাস, কোথাও ধূপের পরিচিত গন্ধ, আবার কোথাও ভেসে আসে ল্যাভেন্ডার কিংবা ভ্যানিলার নরম ঘ্রাণ; তাহলে সেই ঘর শুধু দেখা নয়, অনুভব করা যায়। ঘরের সাজ যেমন মানুষের রুচির পরিচয় দেয়, তেমনি ঘরের গন্ধও তৈরি করে আলাদা এক আবহ।
৬ ঘণ্টা আগে
সোজা, সিল্কি ও মসৃণ চুলের আশায় অনেকে পারলারের শরণাপন্ন হন রিবন্ডিং করতে। তবে কেমিক্যাল ও তীব্র তাপ প্রয়োগের মাধ্যমে করা এই কৃত্রিম সোজা ভাব ধরে রাখা বেশ চ্যালেঞ্জিং। রিবন্ডিং করার প্রাথমিক তিন দিন চুল না ভেজানোর নিষেধাজ্ঞা কাটার পর অনেকে ভাবেন, যত্ন নেওয়ার ঝামেলা শেষ।
৬ ঘণ্টা আগে
১৯৯৪ সাল, লন্ডন। সন্ধ্যার কিছু আগে একটি টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানে প্রিন্স চার্লস ক্যামিলার সঙ্গে তাঁর প্রেমের কথা স্বীকার করেন। ঠিক সেদিনই সন্ধ্যায় লন্ডনের সার্পেন্টাইন গ্যালারির তহবিল সংগ্রহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সেস ডায়ানা। তাঁর পরনে ছিল স্ট্র্যাপবিহীন কালো সিল্কের সান্ধ্য পোশাক।
৭ ঘণ্টা আগে