
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রতিনিধি
সকল লেখা

মেহেরপুরে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
মেহেরপুরে চার বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের দায়ে তসলিম উদ্দিন মিস্ত্রি (৫৯) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক তহিদুল ইসলাম এই রায় দেন।

মেহেরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন
মেহেরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে গোলাম রসুল (৬২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

সাবেক মন্ত্রী ফরহাদের ভাইয়ের বাড়িতে মিলল বিপুল পরিমাণ সরকারি পণ্য
মেহেরপুর শহরের ক্যাশ্যবপাড়ার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ফুপাতো ভাইয়ের ভাড়া বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি মালামাল জব্দ করেছে সেনাবাহিনী ও পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদসহ ১৬৩ জনের বিরুদ্ধে মামলা
মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ভাই সরফরাজ হোসেন মৃদুল, সহযোগী আমান হোসেন মিলুসহ ১৬৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী র

সাবেক জনপ্রশাসন মন্ত্রীসহ ১৬৮ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
মেহেরপুরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ও তাঁর স্ত্রী সৈয়দা মোনালিসাসহ ১৬৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার মামলার বাদী সদর উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামান আদালতে উপস্থিত হয়ে মামলাটি প্রত্যাহার করেন।

পদ হারালেন মেহেরপুর জেলার ৬ জনপ্রতিনিধি
মেহেরপুর ও গাংনী পৌর মেয়র এবং জেলার তিন উপজেলা চেয়ারম্যানকে অপসারণের নির্দেশ দিয়েছে সরকার। তাঁদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্য কর্মকর্তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মুজিবনগরে ঘুমন্ত অবস্থায় যুবককে কুপিয়ে হত্যা
মেহেরপুরের মুজিবনগরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় আলম হোসেন (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার তারানগর গ্রামে এই ঘটনা ঘটে। আলম ওই গ্রামের আকবত আলীর ছেলে।

বাদুড়ের নিরাপদ আবাস থানা প্রাঙ্গণের গাছ
সরকারি দপ্তরে মানুষ আসছেন প্রয়োজনীয় কাজ মেটাতে। চারপাশে কিচকিচ শব্দ। আশপাশে তাকালে চোখে পড়ছে গাছের ডালে উল্টো করে ঝুলে আছে অনেকগুলো বাদুড়। রাত হলেই এসব বাদুড় বেরিয়ে পড়ছে খাবারের সন্ধানে। মেহেরপুর সদর থানা প্রাঙ্গণে প্রতিদিনের এমন দৃশ্য আনন্দ দেয় অনেককে।

মেহেরপুরে জনজীবনে স্বস্তি, ছেড়ে গেছে দূরপাল্লার বাস
সারা দেশে চার দিনের টানা কারফিউর পর আজ (বুধবার) পঞ্চম দিনে স্বাভাবিক হতে শুরু করেছে মেহেরপুরের জনজীবন। স্বল্প পরিমাণে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। জেলার পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন...

মেহেরপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
মেহেরপুরে পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে শহরের গড়পুকুরে এ ঘটনা ঘটে। মৃত ছাত্রের নাম তৌফিক হোসেন (১২)। সে শহরের নতুনপাড়ার তোজাম্মেল হোসেনের ছেলে ও মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

মেহেরপুরে হেরোইন রাখায় দায়ে একজনের যাবজ্জীবন ও অর্থদণ্ড
মেহেরপুরে মাদকের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন।

নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন গৃহবধূ, স্বামীর উপর্যুপরি কোপে গেল প্রাণ
মেহেরপুরে স্বামীর হাসুয়ার কোপে গৃহবধূ সালেহা খাতুন (৫৮) নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার গোভিপুর গ্রামের এই ঘটনায় তাঁর স্বামী এলাহী বক্সকে (৬৫) আটক করেছে পুলিশ।

মেহেরপুরে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় ২ সাইকেল আরোহী নিহত
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সিমেন্ট বোঝায় ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর সদরের চাঁদবিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট কানেকটিভিটি ‘জীবন’ বদলে দেবে: পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, ‘উচ্চগতির ইন্টারনেট সেবা ‘জীবন’ কানেকটিভিটি হবে বিটিসিএলের লাইফ লাইন। এই একটি প্যাকেজ যা দিয়ে আমরা বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারব।’

মেহেরপুরে বিএনপির সভাপতি অরুণসহ ৮ নেতা কারাগারে
সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে করা মামলায় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণসহ আটজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে বিচারক আবু বক্কর সিদ্দিক তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

মেহেরপুর জেলা কারাগারের কয়েদির মৃত্যু
মেহেরপুর জেলা কারাগারের কয়েদি আব্দুল আউয়াল (৪২) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। একটি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল আউয়াল গাংনী উপজেলার বামন্দি গ্রামের রকিবুল হোসেনের ছেলে।
