Ajker Patrika
Add

মুহাম্মদ শফিকুর রহমান

মুহাম্মদ শফিকুর রহমান

সকল লেখা
বন্যার্তদের সহায়তায় চিত্রশিল্পীদের প্রচেষ্টা

বন্যার্তদের সহায়তায় চিত্রশিল্পীদের প্রচেষ্টা

ছাত্র-জনতার আন্দোলনে শিল্পীরা যেমন রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, তেমনি দেয়ালে তাঁরা প্রতিবাদী চিত্র এবং ক্যালিগ্রাফি এঁকেছেন, স্লোগান দিয়েছেন। সেই শিল্পীদের কয়েকজন এবার দাঁড়িয়েছেন বানভাসি মানুষের পাশে। অনেকে ছবি বিক্রির পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলেছেন, ছবি বিক্রির টাকা দুর্গতদের সাহায্

০১ সেপ্টেম্বর ২০২৪
দুর্গতদের পাশে ফ্রিল্যান্সাররা

দুর্গতদের পাশে ফ্রিল্যান্সাররা

দেশে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, মহামারিসহ যেকোনো দুর্যোগে মানবিক সহায়তায় এগিয়ে আসেন বিভিন্ন পেশার মানুষ। ফ্রিল্যান্সাররাও এর বাইরে নন। তাঁদের অনেকে ব্যক্তিগতভাবে বিভিন্ন দাতব্য সংস্থায় সাধ্যমতো দান করেছেন। আবার কয়েকজন মিলে দল করে শুকনো খাবার, পানিসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ছুটে গেছেন বন্যাকবলিত এলাকায়।

২৭ আগস্ট ২০২৪
নার্সারি ব্যবসায় সফল সেলিনা

নার্সারি ব্যবসায় সফল সেলিনা

সবার মতো তিনিও স্বাধীনভাবে আয়ের সুযোগের স্বপ্ন দেখতেন। সে জন্য কিছুদিন শিক্ষকতা করলেও মন বসেনি তাতে। ২০২০ সালে শুরু করেন চারাগাছের ব্যবসা। অনলাইন মাধ্যমে এই ব্যবসার কারণে তিনি বেশ পরিচিত। এখন তাঁর মাসে আয় ৭০-৮০ হাজার টাকা। সফল এই উদ্যোক্তার নাম সেলিনা আহমেদ। সেলিনার সংসারে আছেন স্বামী, শাশুড়ি আর কন্

২১ আগস্ট ২০২৪
লাল শাপলার বিল

লাল শাপলার বিল

বর্ষা শেষ। শুরু হয়েছে শরৎকাল। বর্ষার সতেজ প্রকৃতি এখন বেশ স্নিগ্ধ। খাল-বিল কিংবা নদীতে পানি আছে। তবে তা শান্ত। বিলের পানি এখন একেবারে নিস্তরঙ্গ। শাপলা-শালুকের মাথায় এখন খেলা করছে ফড়িং। বিল দেখতে যাওয়ার এখন উপযুক্ত সময়। মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টি বা নরম রোদ মাথায় নিয়ে নৌকায় বসে শাপলা ছুঁয়ে দেখার আনন্দই

১৫ আগস্ট ২০২৪
ছবিতে জীবনের গল্প

ছবিতে জীবনের গল্প

আটঘাট বেঁধে নেমে পড়া বলতে যা বোঝায়, ফটোগ্রাফির জন্য সেভাবে আসেননি মম। কলেজে পড়ার সময় একটি ফুজি সাইবার শট ক্যামেরা কিনে দিয়েছিলেন তাঁর বাবা। সেটি দিয়েই ‘অটো মুডে’ ছবি তুলতেন। এরপর একদিন চঞ্চল মাহমুদের কোর্সে ভর্তি হলেন। আরেকটু শেখার জন্য প্রিজমে এক বছরের একটি ডিপ্লোমা কোর্স করেন। এসব করতে করতে একসময়

১৪ আগস্ট ২০২৪
নতুন দিনে ফ্রিল্যান্সারদের প্রত্যাশা

নতুন দিনে ফ্রিল্যান্সারদের প্রত্যাশা

বর্তমান ডিজিটাল যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সাইবার আইন পরিমার্জন করা জরুরি; যাতে সাইবার অপরাধ দমন, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত হয়।

১৩ আগস্ট ২০২৪
সৃষ্টির প্রতি দয়ার্দ্র হওয়ার নির্দেশ

সৃষ্টির প্রতি দয়ার্দ্র হওয়ার নির্দেশ

মানুষ মানুষের জন্য। চলতে-ফিরতে মানুষের ভুল হতেই পারে। কিন্তু কেউ ভুল করলে তাকে শোধরানোর সুযোগ না দিয়ে চড়াও হওয়া সঠিক নয়। সামান্য ভুলে গায়ে হাত তোলা অনুচিত। বাসার গৃহপরিচারিকা, নিরাপত্তারক্ষী, ফেরিওয়ালা, টোকাই কিংবা রিকশাচালক

০১ আগস্ট ২০২৪
প্রাণীদের বন্ধু বায়েজিদ

প্রাণীদের বন্ধু বায়েজিদ

বলা হয়, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’। কিন্তু কিছু সুযোগসন্ধানী মানুষ টাকার লোভে বন্য প্রাণী ধরে নিয়ে আসে লোকালয়ে। আবার কিছু মানুষ এদের ফিরিয়ে দেয় নিজ আবাসস্থলে। তেমনই একজন বায়েজিদ মুন্সী। তাঁর কাছে পথের ধারে পড়ে থাকা অসুস্থ কুকুর সেবা পায়। বন্য পাখি, প্যাঁচা, সাপ, বনবিড়াল, মেছো বিড়াল ও শিয়া

২৪ জুলাই ২০২৪
আদনানের ছবিতে জুড়ায় প্রাণ

আদনানের ছবিতে জুড়ায় প্রাণ

ফুল, পাখি, লতা, পাতা, আকাশ, মানুষ, প্রাণ, প্রকৃতি—সবই তাঁর ক্যামেরার লেন্সে ধরা পড়ে। মাদ্রাসায় আলিম পড়ার পাশাপাশি শখের ফটোগ্রাফিতে আলো ছড়াচ্ছেন তিনি। পাঁচটি জাতীয় প্রদর্শনীতে অংশ নেওয়ার পাশা‌পাশি পাঁচ প্রতিযোগিতায় পেয়েছেন পুরস্কার। এই ফটোগ্রাফারের নাম কাউসার আদনান। বাড়ি পাবনার ভাঙ্গুরা থানার চর ভাঙ্

১৪ জুলাই ২০২৪
লটকনের অনেক গুণ

লটকনের অনেক গুণ

বর্ষার ফল লটকন বা বর্মিজ গ্রেপ। এলাকাভেদে এটি হাড়ফাটা, ভুবি, কানাইজু, লটকা, লটকাউ, লোটকা ইত্যাদি নামে পরিচিত। লটকনে আছে অ্যামিনো অ্যাসিড ও এনজাইম। এগুলো দেহ গঠন, কোষের ক্ষয়পূরণ ও কোষকলার সুস্থতায় সাহায্য করে। লটকন বেটে চুলকানি, খোসপাঁচড়া ও দাদে প্রলেপ হিসেবে ব্যবহার করা যায়। এতে এই চর্মরোগগুলো সেরে

১৩ জুলাই ২০২৪
ফ্রিল্যান্সিংয়ের দুনিয়ায় টিকে থাকতে হলে

ফ্রিল্যান্সিংয়ের দুনিয়ায় টিকে থাকতে হলে

প্রতিনিয়ত বদলে যাওয়া প্রযুক্তির দুনিয়ায় আমাদের ফ্রিল্যান্সাররা নিজেদের ধরে রাখতে পারবেন তো? অনেকে শঙ্কা প্রকাশ করছেন এ বিষয়ে। পরিবর্তনশীল প্রযুক্তির দুনিয়ায় টিকে থাকতে হলে কী করতে হবে, সে বিষয়ে জানিয়েছেন দুই সফল ও অভিজ্ঞ ফ্রিল্যান্সার। লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান।

০৯ জুলাই ২০২৪
অর্কিড ভালো রাখতে হলে

অর্কিড ভালো রাখতে হলে

বছরের এ সময়টায় অর্কিড রোপণ করতে পারেন। এর জন্য সঠিক মিডিয়া নির্বাচন করা জরুরি। শৌখিন বাগানিরা এ কাজেই ভুল করেন। ভুল মিডিয়ার কারণে অর্কিড খুব দ্রুত পচে যায়। অর্কিড টপ সেটিং করতে কয়লা ও ক্লে বল মিডিয়া হিসেবে ব্যবহার করুন। কাঠে মাউন্ট করলে পুরোনো গাছের কাঠ ব্যবহার করা যায়। তবে সেগুন কাঠ হলে ভালো হয়।

০৮ জুলাই ২০২৪
সাজিদের দুর্লভ সংগ্রহ

সাজিদের দুর্লভ সংগ্রহ

তাঁর সংগ্রহে আছে ১৫০টির বেশি দেশের ব্যাংক নোট ও ধাতব মুদ্রা। ডাকটিকিট আছে ১২০টি দেশের, সংখ্যাটা এক হাজারের বেশি। শৌখিন এই সংগ্রাহকের নাম ওয়াসিম ইকবাল সাজিদ। বাবা একজন পুলিশ অফিসার। সাজিদ গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

২৩ জুন ২০২৪
আলোছায়ায় সোফিয়ার  রঙিন জগৎ

আলোছায়ায় সোফিয়ার রঙিন জগৎ

২০২৩ সালের নভেম্বর মাসের মধ্যরাত। ১৭ জনের একটি দল সুন্দরবন থেকে বন্য প্রাণীর ছবি তুলে ফিরছে ঢাকার দিকে। মোংলার কাছে বাদ সাধল জাহাজের ইঞ্জিন। সারেং জানালেন, জাহাজ চলবে না। বিকল ইঞ্জিন সারাতে লাগবে কিছু যন্ত্রাংশ। জায়গাটা সুন্দরবন—জলে কুমির ডাঙায় বাঘ। মোবাইল ফোনের নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছে না। এমন দমব

১২ জুন ২০২৪
ফ্রিল্যান্সিংয়ের সাতসতেরো

ফ্রিল্যান্সিংয়ের সাতসতেরো

ফ্রিল্যান্সিংয়ে সাফল্য ও ব্যর্থতা—দুটিরই গল্প আছে। অনেকেই আছেন, যাঁরা এ পেশায় আগ্রহী, কিন্তু কাজ শিখেও অর্থ উপার্জন করতে পারছেন না। অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের সঙ্গে কথা বলে লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান।  

১১ জুন ২০২৪
সহশিক্ষা কার্যক্রমে সফল লাবণ্য

সহশিক্ষা কার্যক্রমে সফল লাবণ্য

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট গ্রামে লাবণ্যর বেড়ে ওঠা। পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর ভর্তি হন পীরগঞ্জ সরকারি কলেজে। সেখান থেকে এইচএসসি পাস করার পর তিনি পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোম ইকোনমিকস ইউনিটের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাই

০২ জুন ২০২৪