
মুফতি এনায়েতুল্লাহ ফাহাদ
মুফতি এনায়েতুল্লাহ ফাহাদ
সকল লেখা

রমজান ও রোজাদারের মর্যাদা সম্পর্কে ১০ হাদিস
বছরের ১২ মাসের মধ্যে মাহে রমজানের মাহাত্ম্য ও মর্যাদা অতুলনীয়। মুমিনের কাছে রমজান মানেই রহমত, মাগফিরাত ও নাজাতের এক বিশেষ সুযোগ। হাদিস শরিফে সিয়াম বা রোজা পালনকারীদের জন্য এমন কিছু বিশেষ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, যা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে পাওয়া যায় না।

শবে বরাতের নামাজের নিয়ম ও সতর্কতা
শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত হলো পবিত্র শবে বরাত। রাতটি শাবান মাসের মধ্যবর্তী হিসেবে হাদিসে এই রাতকে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ তথা অর্ধশাবানের রাত বলা হয়েছে। ফারসি ভাষায় শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি। সমন্বিত অর্থ মুক্তির রাত। এই রাতে মহান আল্লাহ মুক্তি ও মাগফিরাতের দুয়ার খুলে দেন।

শাবান মাস: ইবাদতের সুবাতাসে রমজানের প্রস্তুতি
রমজানের আগমনী বার্তা নিয়ে আমাদের দোরগোড়ায় হাজির হচ্ছে পবিত্র মাস শাবান। এটি চান্দ্রবর্ষের অষ্টম মাস। আরবিতে এ মাসকে বলা হয় আশ-শাবানুল মুআজ্জাম। ইতিহাস বলে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের দেড় বছর পর পূর্বতন কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাসের...

রমজানের প্রস্তুতি শুরু হোক রজব মাস থেকেই
সময়ের আবর্তনে আমাদের দোরগোড়ায় আবারও হাজির হয়েছে মহিমান্বিত আরবি মাস—রজব। হিজরি পঞ্জিকাবর্ষের সপ্তম এই মাসটি মুমিনের জীবনে এক পরম পুণ্যের বার্তা নিয়ে আসে। পরকালীন পাথেয় ও সওয়াব হাসিলের তরে রজব মাস এক বিশাল সুযোগের মোহনা, যা বিশেষভাবে সিয়াম সাধনার মাস রমজানের অগ্রিম আগমনী বার্তা ঘোষণা করে।

জমাদিউস সানির গুরুত্ব ও করণীয়
জমাদিউস সানি আরবি বর্ষপঞ্জির ষষ্ঠ মাস। জমাদিউস সানিকে আবার কেউ জুমাদাল উখরা বা জুমাদাল আখিরাহ বলে থাকে। তবে ভারতীয় উপমহাদেশে জমাদিউস সানি নামেই বেশি পরিচিত। জুমাদা অর্থ হলো শীতকাল। আরবে এই মাস অতিবাহিত হতো প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার মধ্য দিয়ে।

জমাদিউল আউয়াল: সময়ের পরিবর্তনে ইবাদতের প্রেরণা
আমাদের মাঝে এসে হাজির হয়েছে ‘জমাদিউল আউয়াল’—এটি আরবি বর্ষপঞ্জি বা হিজরি সনের পঞ্চম মাস। আরবি এই মাসের বাংলা অর্থ নানাভাবে হতে পারে, তবে এ ক্ষেত্রে প্রাসঙ্গিক বিশ্লেষণ এভাবে করা যায়, জুমাদা শব্দের অর্থ—স্থির, অবিচল, দৃঢ়, শীতল।
