
মিলন উল্লাহ, কুষ্টিয়া
মিলন উল্লাহ, কুষ্টিয়া
সকল লেখা

দিনের ছবি (১৫ অক্টোবর, ২০২৬)

পদ্মার ১১ স্থানে বালু লুট
হাইকোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকার পরও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। কুষ্টিয়ায় পদ্মা-গড়াইয়ের মোহনা থেকে শুরু করে পাবনার পাকশী এলাকার সাড়াঘাট পর্যন্ত ১১টি স্থানে অবাদে এই বালু লুট করা হচ্ছে।

জগতি কি হেরিটেজ হবে
সন্ধ্যা নামলেই গা ছমছমে ভুতুড়ে পরিবেশ তৈরি হয় এখানে। মনে হয়, এই বুঝি কেউ এসে টিপে ধরল গলা! দরজা ভাঙা আর লাল ইটের দোতলা ভবন। পলেস্তারা খসে পড়ছে কোথাও। আলো নেই।

ঘুরে আসুন ইউটিউব ভিলেজ
অবাক হওয়ার মতো বিষয় বটে। একটি গ্রামের নাম বদলে গেল ইউটিউবের জন্য। তার নামটাই হয়ে গেল ইউটিউব ভিলেজ! সেটা আবার আমাদের দেশেই, কুষ্টিয়ায়। ইউটিউব ভিলেজে এলে তাজ্জব বানিয়ে দেয়। জায়গাটা ঘুরে আসতে পারেন যেকোনো ছুটির দিন।

কুষ্টিয়া-২: ইনুর বাধা আ.লীগ নেতারা
জোটের স্বার্থে ২০০৮ সালের নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনটি জাসদকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হন হাসানুল হক ইনু। পরের দুই নির্বাচনেও তিনিই হন এমপি। কিন্তু এবার ইনুর বাধা হতে পারে আওয়ামী লীগের সঙ্গে দলটির চলমান

দোলপূর্ণিমায় লালন স্মরণ
হাজার হাজার মানুষের পদচারণে মুখর কালীগঙ্গার তীর। মাজারসংলগ্ন এলাকায় লালনের গান গাইছেন বাউলেরা। সে সঙ্গে চলছে গুরু-শিষ্যের ভাববিনিময়। দীর্ঘদিন দেখা না হওয়ার আক্ষেপ সবাই মিটিয়ে নিতে চাইছেন একলহমায়। কুষ্টিয়ার ছেঁউড়িয়া এখন সংগীতময়। দোতারা, করতাল, বাঁশি, মৃদঙ্গের শব্দ যেন আবহসংগীত হয়ে বাজছে এ পুরো দৃশ্যপ

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শয্যার আট গুণ শিশুরোগী
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শয্যাসংখ্যা ২৫০। এর মধ্যে শিশু ওয়ার্ডে রয়েছে ২০ শয্যা। কিন্তু কদিন ধরে হাসপাতালটিতে প্রতিদিন রোগী ভর্তি থাকছেন আট শতাধিক। অর্থাৎ শয্যাসংখ্যার তিন গুণেরও বেশি। শুধু তাই নয়, শিশু ওয়ার্ডে ২০ শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিচ্ছে অন্তত ১৭০ শিশু, যা শয্যাসংখ্যার

প্রাচীন শহর তুলসী গ্রাম
তুলসী গ্রাম নামের সেই গ্রামটির কথা কেউ জানেন এখন? আমি নিশ্চিত, এ দেশের খুব কম মানুষ আছেন যাঁরা সে গ্রামটি সম্পর্কে জানেন। অথচ খোলনলচে বদলে গ্রামটি দিব্যি টিকে আছে এখনো একেবারে নাকের ডগায়!

আর্ট ক্যাম্পে ৭ দেশের শিল্পী
দেশি-বিদেশি চারুশিল্পীদের নিয়ে কুষ্টিয়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ক্র্যাক আন্তর্জাতিক আর্ট ক্যাম্প। এবার বসেছে এর ১৬তম আসর। প্রতিবছর একটি মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ট ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ‘এই সময়’। বাংলাদেশসহ সাতটি দেশের মোট ৩০ জন চারুশিল্পী অংশ নিয়েছেন ক্যাম্পটিতে।

বারামখানায় স্মরণোৎসব
আজ ১ কার্তিক। ফকির লালন সাঁইয়ের ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনের লালন স্মরণোৎসব। ১৮৯০ সালের ১৭ অক্টোবর লালন সাঁই ১১৬ বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন। লালন সাঁইয়ের তিরোধান দিবসে প্রতিবছর স্মরণোৎসব করেন তাঁর অনুসারীরা।

৫ বালুমহাল থেকে ৫০ কোটি টাকার বালু লুট
কুষ্টিয়ার পাঁচটি বালুমহাল থেকে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে চলতি অর্থবছরে ৫০ কোটি টাকার বালু লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে সাড়ে ৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। গত অর্থবছরে এসব মহাল থেকে পাওয়া রাজস্বের হিসাব অনুযায়ী এ তথ্য মিলেছে।

বিলম্বে আমন আবাদ খরচ বেড়ে দ্বিগুণ
মৌসুমের শুরুতে চাহিদামতো বৃষ্টি না হওয়ায় কুষ্টিয়ায় এবার আমনের আবাদ শুরু হয়েছে দেরিতে। এতে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পাশাপাশি জ্বালানি তেল ও সারের দাম বেড়েছে। কৃষকেরা বলছেন, সব মিলিয়ে আমন আবাদে...

লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা
কুষ্টিয়ায় চলতি মৌসুমের ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না জেলা খাদ্য বিভাগ। সরকারনির্ধারিত দামের চেয়ে খুচরা বাজারে ধান-চালের দাম বেশি থাকায় এই অবস্থা বলে দাবি করছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা।

শ্রমের দাম কমায় দুশ্চিন্তা
কুষ্টিয়ার অন্যতম বড় শ্রমিকের হাট মিরপুর উপজেলার মিরপুর বাজার। প্রতিদিন ভোরে মিরপুরসহ জেলার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামের দিনমজুরেরা কাজের খোঁজে এই হাটে আসেন। ফজরের আজানের পর থেকে এই হাটে চলে শ্রম বেচাকেনা। কিন্তু কয়েক দিন ধরে দ্রব্যমূল্য বাড়ার সঙ্গে সঙ্গে কমছে শ্রমের দাম। এতে হতাশ এই হা

ফের বাড়ল চালের দাম, সবজিও চড়া
জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পাঁচ দিনের মাথায় এর প্রভাব পড়েছে কুষ্টিয়ার বাজারে। বাজারের সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। চাল থেকে শুরু করে কাঁচা মরিচ সবকিছুরই দাম বাড়তির দিকে। এ পরিস্থিতিতে সব চেয়ে বিপাকে পড়ছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

সেই বাসের যাত্রীর বয়ান: তিন দফায় উঠেছিল ১১ ডাকাত, কথা বললেই মারধর
মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জে পৌঁছানোর পর পরপর তিন দফায় মোট ১১ জন ডাকাত যাত্রীবেশে উঠেছিল ঈগল এক্সপ্রেস পরিবহনের সেই বাসে। তৃতীয় দফায় দুজন ওঠার পরই বাসটির নিয়ন্ত্রণ নিয়ে তারা। দলনেতাকে তারা ডাকছিল ‘কাকা’ বলে। এ ছাড়া আরও কিছু নামও বিভিন্ন সময় শুনতে পেয়েছেন ভুক্তভোগী যাত্রীরা। সেই বাসে থাকা দুই যাত্রী
