
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
সকল লেখা

স্বামী দ্বিতীয় বিয়ে করায় একমাত্র সন্তানসহ গৃহবধূর ‘বিষপানে আত্মহত্যা’
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বামী দ্বিতীয় বিয়ে করায় একমাত্র ছেলেসন্তানকে ‘বিষপান করিয়ে গৃহবধূ নিজেও বিষপানে আত্মহত্যা’ করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলে এবং বরিশাল নেওয়ার পথে রাতে গৃহবধূর মৃত্যু হয়। উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

জোয়ারের পানিতে মঠবাড়িয়ার সড়ক ভেঙে ১০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানীসাফা-মিরুখালী-আমুয়া সড়ক দুইস্থান ভেঙে যাওয়ায় ১০ গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও পূর্ণিমার জোয়ারের পানির চাপে সড়কটি ভেঙে যায়।

সড়ক দুর্ঘটনায় মা নিহত, মেয়ে হাসপাতালে
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ময়না বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর মেয়ে আহত হয়েছেন।

ফেসবুকে ছাত্রীর আপত্তিকর ছবি, প্রবাসীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
কলেজছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানোর অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীসহ সাতজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বরিশাল সাইবার আদালতে মামলাটি করেন ভুক্তভোগী।

৭ দিন ধরে নিখোঁজ স্কুল-কলেজের ৪ ছাত্রী
নিখোঁজের কয়েক দিন আগে নিখোঁজ কলেজছাত্রীদের একজন তাদের বাড়িতে বেড়াতে গিয়ে সাত দিন থেকেছে। পরে ৩০ এপ্রিল সকালে তাঁর মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু পরে আর বাড়িতে ফেরেনি...

মঠবাড়িয়ায় আমিরুল হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন
পিরোজপুরের মঠবাড়িয়ায় আমিরুল ইসলাম হাওলাদার (৪২) হত্যা মামলার আসামিদের বিচার দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। আজ রোববার সকালে উপজেলার চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনের সড়কে তারা কালো ব্যাজ ধারণ করে মানববন্ধনে অংশ নেয়।

জেলেপল্লিতে এক টাকায় এক বেলা আহার
এক টাকায় এক বেলার আহার। বিষয়টি অবাক লাগলেও সত্যি। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাছুয়া জেলেপল্লিতে এক টাকায় এক বেলার খাবার পাওয়া যায়।

মঠবাড়িয়ায় কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
পিরোজপুরের মঠবাড়িয়ায় আমিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার নিহতের ভাই মাওলানা মো. নূরুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেছেন।

রাতে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাহফিল থেকে গভীর রাতে বাড়ি ফেরার পথে আমিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার চালিতাবুনিয়া গ্রামে গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। আমিরুল ইসলাম উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে।

মঠবাড়িয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
পিরোজপুরের মঠবাড়িয়ায় রুবেল তালুকদার (৩৫) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার মিরুখালী বাজারের ব্রিজের উত্তর পাশে এই ঘটনা ঘটে।

মঠবাড়িয়ায় বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। আজ রোববার সকালে উপজেলার মিরুখালী ইউনিয়নের সোবহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই মানববন্ধন হয়।

মঠবাড়িয়ায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মিরুখালী বাজারে এ ঘটনা ঘটে। নিহত মিঠু হাওলাদার (৩০) চালিতাবুনিয়া গ্রামের নিরঞ্জন হাওলাদারের ছেলে। তিনি ওই বাজারে লালু রায়ের

মঠবাড়িয়ায় বিএনপি-যুবদলের ১৮ নেতা-কর্মী কারাগারে
পিরোজপুরের মঠবাড়িয়ার আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় বিএনপি ও যুবদলের ১৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঠবাড়িয়ায় ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির ১০২ নেতা-কর্মীর নামে মামলা
পিরোজপুরের মঠবাড়িয়ায় ককটেল বিস্ফোরণের অভিযোগে পৌর বিএনপির সাবেক সভাপতিসহ ১০২ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মঠবাড়িয়ায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে ডাকাতি
পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মিঠাখালীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মঠবাড়িয়ায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে কুপিয়ে জখম
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে লিপি আক্তার নামের এক গৃহবধূকে কুপিয়ে জখমের খবর পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার উলুবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
