
ভোলা প্রতিনিধি
ভোলা প্রতিনিধি
সকল লেখা

ভোলায় পূজা মণ্ডপের গেট ভাঙচুর, যুবক কারাগারে
ভোলায় পূজা মণ্ডপের গেট ভাঙচুরের অভিযোগে শিমুল চন্দ্র দে (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়।

ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫
ভোলায় বিপুল পরিমাণে ফেনসিডিল ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলার বাপ্তা পাইলট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজকের পত্রিকার পাঠকবন্ধুর উদ্যোগে ভোলায় মাদক বিরোধী সভা
ভোলায় আজকের পত্রিকার পাঠকবন্ধুর উদ্যোগে মাদক বিরোধী র্যালি, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতীতের পুলিশি ব্যবস্থা পাল্টে দেওয়া হবে: বরিশাল রেঞ্জের ডিআইজি
পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোরশেদ আলম বলেন, ‘আমরা অতীত নিয়ে আর পড়ে থাকতে চাই না। অতীতে পুলিশি যে ব্যবস্থা ছিল, তা পাল্টে দেওয়া হবে। অতীতের কোনো চিহ্নই আমরা রাখব না। কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। আগামী দিনগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়।’

ভোলায় ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ভোলার চরফ্যাশনে উপজেলা ছাত্রদল সভাপতি আবদুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি লোকমান মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বোরহানউদ্দিন প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ও আলোচনা সভা
ভোলার বোরহানউদ্দিন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. এমরান হোসাইনকে (রিপোর্ট এক্সপ্রেস) সভাপতি, ফয়সাল আহমেদকে (দৈনিক মানবজমিন) সাধারণ সম্পাদক ও মো. সাইফুল ইসলাম আকাশকে (আজকের পত্রিকা) সহসভাপতি করে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

মেঘনায় ডুবে যাওয়া ড্রেজার থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৩
ভোলার মেঘনায় ডুবে যাওয়া ড্রেজার থেকে নুরে আলম ও মো. সিয়াম নামে দুজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ড্রেজারের ভেতর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে বিআইডব্লিউটিএর ডুবুরি দল। এর আগে গত শনিবার রাতে এই ড্রেজারডুবির

পরীক্ষা খারাপ হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলার দৌলতখানে চলমান এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। উপজেলার চর খলিফা ইউনিয়নে আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম জোবায়ের উদ্দিন জিতু (১৭)। দৌলতখান সরকারি আবি আব্দুল্লাহ কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল সে। দৌলতখান সরকারি উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে নিয়ম

ভোলায় ২২ ড্রাম রেণু জব্দ, দুজনের জরিমানা
ভোলার বিভিন্ন উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে রেণু আহরণ ও নিধন বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। গত বৃহস্পতিবার রাতে লালমোহন উপজেলার দেবীরচর এলাকা থেকে ২২টি ড্রাম থেকে আনুমানিক ৫০ লাখ চিংড়ির রেণু জব্দ করা হয়। এ ছাড়া ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও চট জাল জব্দ করা হয়।

নিজের পিস্তলের গুলিতে আহত এএসআই, অবস্থা আশঙ্কাজনক
নিজের পিস্তলের গুলিতে ভোলার পূর্ব ইলিশা নৌ থানায় মোকতার হোসেন নামে এক এএসআই আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে। গতকাল রোববার থানায় অস্ত্রাগার থেকে অস্ত্র বুঝে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

ভোলায় জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১৩
ভোলার বোরহানউদ্দিনে জুয়ার আসর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চকডোষ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ভোলায় চন্দ্রবোড়া সাপ পিটিয়ে মারছে মানুষ
কয়েক দিনের ব্যবধানে ভোলার তিন উপজেলায় রাসেল ভাইপার সাপের দেখা মেলায় জেলাটির বিভিন্ন এলাকায় এ সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, স্থানভেদে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামে পরিচিত এ সাপটি জেলায় এর আগে দেখা মিললেও সেগুলো ধরে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করা হয়। তবে এবার আর বন বিভাগকে খবর না দিয়ে আতঙ্কিত জনগণ

মন্দির ও এতিমখানায় বিতরণের ২ টন চাল মিলল মুদি দোকানে
ভোলার বোরহানউদ্দিনে মন্দিরের ভক্ত ও এতিমখানার ছাত্রদের মধ্যে বিনা মূল্যে বিতরণের চাল মিলল মুদি দোকানে। গতকাল বৃহস্পতিবার রাতে বোরহানউদ্দিন উপজেলার রানিগঞ্জ বাজারের একটি দোকান থেকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. এমরান জাহিদ খান ওই দোকানে অভিযান চালিয়ে এ চাল জব্দ করেন।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা ৩ দিন বিদ্যুৎবিহীন ভোলার ৭ উপজেলা
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিন দিন ধরে বিদ্যুৎবিহীন ভোলার সাতটি উপজেলা। গত রোববার সকাল থেকে আজ মঙ্গলবার সন্ধ্যায় ভোলার ৭টি উপজেলায় বিদ্যুতের দেখা মেলেনি। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ঘরবাড়ি, দোকান-পাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে মোমবাতি ব্যবহার করে চলছে প্রয়োজনীয় কাজকর্ম...

ভোলায় আম কুড়াতে গিয়ে পুকুরের পাড় ধসে গৃহবধূর মৃত্যু
ভোলার বোরহানউদ্দিনে বাগানে আম কুড়াতে গিয়ে পুকুরের পাড় ভেঙে মাটি চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সাঁচড়া ইউনিয়নের রাম কেশব গ্রামে এ ঘটনা ঘটে।

প্রার্থীর কর্মী-সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে: ইসি হাবিব
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেছেন, ভোটে অংশগ্রহণকারীদের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পেরেছে নির্বাচন কমিশন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে বর্ষীয়ান রাজনীতিবিদেরা ভোটারদের কাছে যেতে পারছেন।
