
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সকল লেখা

কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, সুপারভাইজারসহ নিহত ২
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা যমুনা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে পৌলি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে ধাক্কা দেয়। এতে বাসের সামনে থাকা সুপারভাইজার ও অজ্ঞাতপরিচয় এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অন্তত তিনজন আহত হয়েছেন।

যমুনা সেতুতে পরপর দুর্ঘটনা, ২০ কিলোমিটার যানজটে দুর্ভোগ
যমুনা সেতু পূর্ব থানা ও সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জুন) মধ্যরাতে যমুনা সেতুর ওপর ও মহাসড়কের সেতু পূর্ব থানা এলাকায় পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৪ থেকে ৫টি যানবাহন বিকল হয়ে যায়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখতে হয়।

যমুনা সেতু দিয়ে এক দিনে পারাপার ৩৮ হাজার যান, টোল আদায় ২.৮ কোটি টাকা
এই প্রেক্ষাপটে গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত) যমুনা সেতু দিয়ে ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

যমুনার তীর থেকে ১১টি মর্টার শেল উদ্ধার
মর্টার শেলগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের। তাঁদের ভাষ্যমতে, ভূঞাপুরের পাটিতাপাড়া ও পাশের মাটিকাটা এলাকায় যমুনা নদীর তীরে এক সময় পাকিস্তানি বাহিনীর একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছিল। সেই জাহাজ থেকেই এসব শেল ভেসে এসে নদীতীরে মাটির নিচে চাপা পড়েছিল বলে মনে করছেন তাঁরা।

যমুনা সেতুর আগে ২৫ কিমিজুড়ে ধীরগতি, থেমে থেমে চলাচল
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতি ও কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। এতে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। আজ শুক্রবার (৬ জুন) ভোর থেকে মহাসড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক, তাঁর সহকারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে...

ভূঞাপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত
টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শাহরুখ আকন্দ নাবিল (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের গোবিন্দাসী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন একই কলেজের আরও দুই শিক্ষার্থী।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আন্ডারপাসের দাবিতে অবরোধ, বিক্ষোভ
টাঙ্গাইলের কালিহাতীতে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

টাঙ্গাইলে একই স্থানে ১৩ ঘণ্টার ব্যবধানে আবার দুর্ঘটনা, অটোরিকশার চালকসহ নিহত ২
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ছয়জন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের কালিহাতীর সল্লা এলাকায় অরিন ট্রাভেলস পরিবহনের দ্রুতগতির একটি বাসের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকায় ট্রাক ও কাভার্

টাঙ্গাইলে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালক। আজ শুক্রবার ভোরে সড়কের সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সড়কের পাশে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ
টাঙ্গাইলের ভূঞাপুরে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভূঞাপুর-যমুনা সেতু সড়কের কষ্টাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভূঞাপুরে জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্ব, সালিসে যুবককে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ডাকা সালিসে মুসলিম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের পরিষদসংলগ্ন মাটিকাটা ব্রিজপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহতের বাবা ও চাচাসহ ছয়জন আহত হন।

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে যাত্রীবাহী বাস, নিহত ১
টাঙ্গাইলের ভূঞাপুরে অন্য একটি বাসের সঙ্গে গতির প্রতিযোগিতা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে বসত ঘরের ওপর উল্টে পড়ে। এতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ভূঞাপু

কালিহাতীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেলচালকের
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর এলাকার ১৮ নম্বর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোল চত্বর এলাকায় অবস্থান করে কোটাবিরোধী কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

যমুনার পানি বেড়ে ভূঞাপুরের চরাঞ্চল ও নিচু এলাকা প্লাবিত
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পানি বাড়ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে চরাঞ্চল ও নিচু এলাকা প্লাবিত হচ্ছে। যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবার নতুন করে শুরু হয়েছে নদীভাঙন।
