
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাটিতাপাড়া এলাকায় যমুনা নদীর তীর ঘেঁষে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১১টি বিস্ফোরিত মর্টার শেল।
বুধবার (১১ জুন) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় এক জেলের চোখে পড়ে এসব শেল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শেলগুলো উদ্ধার করে সেনা ক্যাম্পে পাঠায়।
স্থানীয়রা জানান, মো. শাহাদত নামে এক ব্যক্তি প্রতিদিনের মতো যমুনার পাড়ে মাছ ধরতে গিয়ে হঠাৎ মাটির উপরিভাগে মরিচাধরা কিছু ধাতব বস্তু দেখতে পান। প্রথমে ভয় পেলেও পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানান। দ্রুতই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং খবর দেওয়া হয় পুলিশে।
উদ্ধার হওয়া শেলগুলোর বেশ কয়েকটি জংধরা ও বিস্ফোরিত অবস্থায় ছিল। কিছু শেলের ভেতরে ফাঁপাও ছিল বলে জানান পুলিশ সদস্যরা।
এলাকাবাসীর ধারণা, মর্টার শেলগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের। তাঁদের ভাষ্যমতে, ভূঞাপুরের পাটিতাপাড়া ও পাশের মাটিকাটা এলাকায় যমুনা নদীর তীরে একসময় পাকিস্তানি বাহিনীর একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছিল। সেই জাহাজ থেকেই এসব শেল ভেসে এসে নদীতীরে মাটির নিচে চাপা পড়েছিল বলে মনে করছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছি—এই এলাকায় একবার পাকিস্তানি বাহিনীর একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছিল। আজকের এই শেল উদ্ধারের ঘটনায় সেই স্মৃতি যেন আবারও ফিরে এল।’
নিকরাইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আমি নিজে শেলগুলো দেখেছি। এরপর তাৎক্ষণিকভাবে থানায় খবর দিই এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করি।’
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, ‘ধারণা করা হচ্ছে, মর্টার শেলগুলো মুক্তিযুদ্ধের সময়ের। অধিকাংশ শেলের ভেতরে বিস্ফোরক নেই। নিরাপত্তার স্বার্থে শেলগুলো সেনা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
২ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
২ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
২ ঘণ্টা আগে