
ফাহিম হাসান, পঞ্চগড়
ফাহিম হাসান, পঞ্চগড়
সকল লেখা

মানব পাচারের অন্যতম রুট পঞ্চগড় সীমান্ত
২০ থেকে ২৫ হাজার টাকার চুক্তি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো করা। এরপর সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দেওয়া—সব শেষে সুযোগ বুঝে রাতের আঁধারে ভারতে পাচারের চেষ্টা। পঞ্চগড় সীমান্তে সাম্প্রতিক একের পর এক আটকের ঘটনায় সামনে আসছে মানব পাচারের এমনই এক সংঘবদ্ধ চক্রের তৎপরতা।

ছিটমহল বিলুপ্তির ১২ বছর: পঞ্চগড়ে ৩৬ এলাকায় পরিবর্তনের ছোঁয়া
ছিটমহল বিনিময়ের ১১ বছর পেরিয়ে ১২ বছরে পড়েছে। পঞ্চগড়ে ৩৬টি বিলুপ্ত ছিটমহলে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও নাগরিক অধিকার নিশ্চিত হলেও কিছু অবকাঠামো এখনো অচল।

ওয়াশ ব্লক নির্মাণ: মেয়াদ শেষ হলেও কাজ শুরু হয়নি
পঞ্চগড়ে ১১টি সরকারি প্রাথমিক স্কুলের ওয়াশ ব্লক নির্মাণের মেয়াদ শেষ হলেও সাতটির কাজ এখনো শুরু হয়নি। এমনকি ওই সব স্কুলের প্রধান শিক্ষকেরা জানেন না এমন প্রকল্পের অনুমোদন হয়েছে। তাঁদের দাবি, বিদ্যালয়ের নামে দরপত্র হলেও এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। তাঁরা সম্পূর্ণ অন্ধকারে ছিলেন।

৫১ বিদ্যালয়ের নিরাপদ পানির প্রকল্পে অনিয়ম
পঞ্চগড় জেলার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে গভীর নলকূপ এবং সাবমার্সিবল পাম্প স্থাপনের একটি প্রকল্প বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রায় ৫১ লাখ টাকার এই প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হওয়ার কথা থাকলেও এখনো অধিকাংশ বিদ্যালয়ে কাজ সম্পন্ন হয়নি।

স্বপ্নজয়ী ভলিবল-কন্যা তেঁতুলিয়ার তাকফিয়া
নদীর ঠান্ডা পানিতে নেমে পাথর তোলেন বাবা। রোদ-বৃষ্টি-শীতে সেই পাথরই সংসারের ভরসা। সেই সংসারের মেয়েটি একসময় গ্রামের রাস্তায় হাঁটলে কটুকথা শুনত, অপমান লুকিয়ে চলত মাথা নিচু করে। আনন্দ-উৎসবে মা-বাবার হাত ধরে যাওয়াও ছিল নিষিদ্ধ—সমাজের চোখ আর কথার ভয়ে। আজ সেই মেয়েটি বিমানে চড়ে বিদেশে যায়—বুকের ভেতর লাল-সবু

তেঁতুলিয়ার ‘লিলি আপা’: ১,৪২০টি স্বাভাবিক প্রসব করিয়েছেন যিনি
সমতলের চা-বাগান আর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বেশ খ্যাতি লাভ করেছে দেশের একেবারে উত্তরের জনপদ তেঁতুলিয়া। হিমালয়ের খুব কাছের এই এলাকায় বছরের বেশির ভাগ সময় থাকে তীব্র শীত, ঝড়-বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়া। আধুনিক চিকিৎসা-সুবিধা এখানকার মানুষের কাছে এখনো অনেকটা স্বপ্নের মতো।

পঞ্চগড় ১ ও ২ আসন: তরুণদের টানার চেষ্টায় প্রার্থীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড়ে বইছে ভোটের হাওয়া। জেলার পাঁচটি উপজেলা নিয়ে গঠিত দুটি সংসদীয় আসনে প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা বেড়েছে দৃশ্যমানভাবে। কর্মী-সমর্থকদের ব্যস্ততা, গণসংযোগ ও ব্যানার-ফেস্টুনে এখন সরব পুরো জেলা।

চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপির লংমার্চ
চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড় জেলাজুড়ে লংমার্চ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে যোগ দেয় চিনিকল মাঠে। লংমার্চে অংশ নেয় প্রায় ৭০০ থেকে ৮০০ মোটরসাইকেল।

শেখ হাসিনাকে ফেরানো ছাড়া ভারত প্রত্যাশিত আচরণ পাবে না: সারজিস
ভারত যত দিন না শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে, তত দিন তারা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাশিত আচরণ পাবে না—বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের শের-ই-বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে

মুলা-বেগুন-থালাবাটি মার্কাগুলো কীভাবে তালিকায় রাখে নির্বাচন কমিশন, প্রশ্ন সারজিসের
মুলা-বেগুন-থালাবাটি মার্কাগুলো কীভাবে তালিকায় রাখে নির্বাচন কমিশন, এমন মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় তিনি বলেন, দেশে কি মার্কার অভাব পড়সে!

জাতীয় পার্টি-আওয়ামী লীগ চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস আলম
জাতীয় পার্টি-আওয়ামী লীগ চোরে চোরে মাসতুতো ভাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেওয়া আইডিয়া।

শরতে পঞ্চগড়ের আকাশে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘা
হঠাৎ মেঘমুক্ত নীল আকাশে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে। হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম এই পর্বতশৃঙ্গ এখন পরিষ্কার দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে। মহানন্দা নদীর পাড়সহ জেলার বিভিন্ন জায়গা থেকে খালি চোখেই দেখা যায় বরফাচ্ছাদিত এ পর্বতচূড়া।

হুমকিতে ফসলি জমি, নদী
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দিন-রাত চলছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু তোলার কাজ। বিশেষ করে উপজেলার সাঁও, চাওয়াই ও করতোয়া নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে নির্বিচারে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট হচ্ছে এবং আশঙ্কা দেখা দিয়েছে ভয়াবহ ভাঙনের। নদীর দুই তীর, ফসলি জম

বালু পরিবহনে ট্রেন, বদলে যাচ্ছে উত্তরের দৃশ্যপট
উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ে নদী থেকে প্রতিদিন উত্তোলন করা হচ্ছে হাজার হাজার টন বালু। এই বালু এখন আর সীমাবদ্ধ নেই জেলার অভ্যন্তরে বা পাশের কোনো উপজেলায়। তা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে; বিশেষত ঢাকা, গাজীপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, জয়পুরহাটের নির্মাণ প্রকল্পগুলোতে।

৫৭ কোটির ভবন ফাঁকা, রোগীরা বারান্দায়
উত্তরের জেলা পঞ্চগড়ের স্বাস্থ্য খাতের সংকট যেন কাটছেই না। হস্তান্তরের ৯ মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল ও জিনিসপত্রের অভাবে সেবা চালু হয়নি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন বহুতল ভবনে। শূন্য ভবনে জমছে ধুলাবালু।

খনন নেই এক যুগেও তালমার বুকে ফসল
খননের পরও পঞ্চগড় জেলায় অধিকাংশ নদী জলশূন্য হয়ে পড়েছে। আর যেগুলো এক যুগের বেশি সময় ধরে খনন করা হয়নি সেগুলোর অবস্থা আরও করুণ। দখলদারদের দখলে দুপার চেপে গেছে। এসব নদী দখল করে করা হচ্ছে চাষাবাদ। নদীগুলোতে আবাদ করার ফলে ব্যবহার করা হচ্ছে অতিরিক্ত সার ও কীটনাশক।
