Ajker Patrika
Add

পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি  

পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি  

সকল লেখা
পাথরঘাটায় বিষখালী নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

পাথরঘাটায় বিষখালী নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় নিখোঁজের একদিন পর বিষখালী নদী থেকে সোহরাব হোসেন (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি-সংলগ্ন বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে কাকচিড়া নৌ পুলিশ।

১৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, লাশ দাফন নিয়ে সংকট

বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, লাশ দাফন নিয়ে সংকট

বরগুনার পাথরঘাটা পৌরসভার কাজী বাড়ি ৫২ ঘর আবাসনের বাসিন্দাদের জন্য বরাদ্দ করা কবরস্থানের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহিন মোল্লার বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের পর থেকেই প্রভাবশালীরা কবরস্থানের ওই জায়গা দখলের চেষ্টা শুরু করেন বলে অভিযোগ আবাসনের বাসিন্দাদের।

১৬ সেপ্টেম্বর ২০২৬
পাথরঘাটায় চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২

পাথরঘাটায় চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২

বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজির মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এনামুল হক ইমু ও শামীম ওরফে ‘ইয়াবা শামীম’কে গ্রেপ্তার করেছে পাথরঘাটা থানা-পুলিশ। আজ রোববার দিবাগত গভীর রাতে পাথরঘাটার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানা

১৪ সেপ্টেম্বর ২০২৬
পাথরঘাটা বিএফডিসি ঘাটে পুলিশের অভিযান, ইয়াবা-গাঁজা ও রামদা উদ্ধার

পাথরঘাটা বিএফডিসি ঘাটে পুলিশের অভিযান, ইয়াবা-গাঁজা ও রামদা উদ্ধার

গভীর সমুদ্র থেকে মাছধরা ট্রলারে করে ইয়াবার চালান বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে আসার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে পাথরঘাটা থানা-পুলিশ। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের বিভিন্ন স্থানে...

১২ সেপ্টেম্বর ২০২৬
৩৩ বছরে সাগরে গিয়ে ফিরে আসেননি পাথরঘাটার ১৯২ জেলে

৩৩ বছরে সাগরে গিয়ে ফিরে আসেননি পাথরঘাটার ১৯২ জেলে

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে দুর্যোগের কবলে পড়ে প্রতিবছর নিখোঁজ হন বরগুনার পাথরঘাটার অসংখ্য জেলে। গত ৩৩ বছরে সাগরে গিয়ে ১৯২ জনের বেশি জেলে নিখোঁজ হয়েছেন। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম দারিদ্র্যসহ নানা সংকট ও উৎকণ্ঠায় দিন পার করতে হচ্ছে তাঁদের পরিবারের।

২৮ আগস্ট ২০২৬
পাথরঘাটায় বরফ সিন্ডিকেটের কবলে মৎস্য ব্যবসায়ীরা

পাথরঘাটায় বরফ সিন্ডিকেটের কবলে মৎস্য ব্যবসায়ীরা

বরগুনার পাথরঘাটায় কৃত্রিম সংকট তৈরি করে বরফের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বরফকল মালিকদের বিরুদ্ধে। মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি বরফকল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ও ঘন ঘন লোডশেডিংয়ের সুযোগ নিয়ে একটি সিন্ডিকেট জেলেসহ মৎস্য ব্যবসায়ীদের জিম্মি করে অতিরিক্ত দামে বরফ বিক্রি করছে।

২২ আগস্ট ২০২৬
পাথরঘাটায় জেলের জালে ধরা পড়ল দেড় কেজির ইলিশ, ৫০০০ টাকায় বিক্রি

পাথরঘাটায় জেলের জালে ধরা পড়ল দেড় কেজির ইলিশ, ৫০০০ টাকায় বিক্রি

বরগুনার পাথরঘাটায় জেলের জালে ধরা পড়েছে দেড় কেজি ওজনের একটি বড় ইলিশ। মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা মণ হিসেবে। এতে মাছটির দাম আসে প্রায় ৫ হাজার টাকা। আজ সোমবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের মেসার্স শাম্মি মৎস্য আড়ত থেকে মাছটি কেনেন মৎস্য পাইকার মো. শিমু।

১৭ আগস্ট ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে পাথরঘাটায় রিকশাচালককে হত্যার অভিযোগ

জমি নিয়ে বিরোধের জেরে পাথরঘাটায় রিকশাচালককে হত্যার অভিযোগ

বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান (৪০) নামে এক রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত সফেজ উদ্দিনের ছেলে।

১৩ জুন ২০২৬
পাথরঘাটায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ৪

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ৪

বরগুনার পাথরঘাটায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কামারের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

১১ ফেব্রুয়ারি ২০২৬
পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলার অভিযোগ, ১৫ জন আহত হওয়ার দাবি

বরগুনার পাথরঘাটায় জামায়াতের কর্মিসভায় হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জামায়াতের দাবি, হামলায় ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। গুরুতর দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

১৮ ডিসেম্বর ২০২৫
অবৈধ ট্রলিং ট্রলার বন্ধ না হলে পাথরঘাটায় জেলেদের আন্দোলনের হুঁশিয়ারি

অবৈধ ট্রলিং ট্রলার বন্ধ না হলে পাথরঘাটায় জেলেদের আন্দোলনের হুঁশিয়ারি

মানববন্ধনে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘আমরা সাধারণ জেলেরা সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে ইলিশ রক্ষায় সহযোগিতা করেছি। অথচ কিছু প্রভাবশালী ট্রলিং ট্রলার মালিক প্রশাসনের নীরবতায় সাগরে অবৈধভাবে মাছ ধরছে এবং ইলিশের পোনা ধ্বংস করছে। এটা শুধু জেলেদের ক্ষতি নয়, এটি জাতীয় সম্পদের ওপরও বড় হুমকি।’ তিনি

১৯ অক্টোবর ২০২৫
পোষা বিড়াল খুঁজে পেতে পোস্টারিং, পুরস্কার ঘোষণা

পোষা বিড়াল খুঁজে পেতে পোস্টারিং, পুরস্কার ঘোষণা

হারিয়ে যাওয়া পোষা বিড়াল খুঁজে পেতে শহরে পোস্টার লাগিয়েছেন মালিক। সেই সঙ্গে ঘোষণা দিয়েছেন, যিনি প্রাণীটির সন্ধান দিতে পারবেন, তাঁকে পুরস্কৃত করা হবে। বরগুনার পাথরঘাটা শহরের গুরুত্বপূর্ণ স্থানে এমন পোস্টার সাঁটিয়েছেন বিড়ালের মালিক তানিয়া আক্তার। তিনি পাথরঘাটা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

১৪ মার্চ ২০২৫
ফোনে বিয়ে করা স্ত্রীকে দেখা হলো না সৌদিপ্রবাসী মুসার

ফোনে বিয়ে করা স্ত্রীকে দেখা হলো না সৌদিপ্রবাসী মুসার

গতকাল স্থানীয় সময় বেলা ৩টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) সৌদি আরবের একটি হাসপাতালে মৃত্যু হয়‌ মোহাম্মদ মোসলেম মুসার। গত শুক্রবার রাত ৮টার দিকে সৌদি-কুয়েত সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।

১৩ ফেব্রুয়ারি ২০২৫
যুবদল নেতা নাসির হত্যার দায় নিচ্ছে না কেউ, ৩ দলের পাল্টা সংবাদ সম্মেলন

যুবদল নেতা নাসির হত্যার দায় নিচ্ছে না কেউ, ৩ দলের পাল্টা সংবাদ সম্মেলন

পাথরঘাটায় যুবদল নেতা নাসির হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত রাব্বি ও হাসানকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। কোনো সংগঠনই এ দুজনের দায়ভার নিতে চাইছে না। ঘটনাকে কেন্দ্র করে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী আন্দোলন পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। এদিকে ছাত্রলীগও এক বিবৃতি দিয়েছে।

০৩ জানুয়ারি ২০২৫
পাথরঘাটায় যুবদল নেতাকে রগ কেটে হত্যা, শিবির সভাপতিকে মারধর

পাথরঘাটায় যুবদল নেতাকে রগ কেটে হত্যা, শিবির সভাপতিকে মারধর

বরগুনার পাথরঘাটা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করে ফেরার পথে নাসির হাওলাদার (৩৮) নামে এক যুবদল নেতাকে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জেরে তিনটি বসতবাড়িতে অগ্নিসংযোগ ও উপজেলা শিবিরের সভাপতিকে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা।

০১ জানুয়ারি ২০২৫
বরগুনায় মাদক বিরোধী অভিযানে শ্রমিকলীগ নেতাসহ গ্রেপ্তার ২

বরগুনায় মাদক বিরোধী অভিযানে শ্রমিকলীগ নেতাসহ গ্রেপ্তার ২

বরগুনার পাথরঘাটায় উপজেলা শ্রমিক লীগের সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পাথরঘাটা পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের বিএফডিসি সংলগ্ন একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

১১ নভেম্বর ২০২৪