
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সকল লেখা

লংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশত
খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে সাতক্ষীরায় ফেরার পথে তালায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় আব্দুল খালেক (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত যাত্রী। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা...

সাতক্ষীরায় গরুবোঝাই ভ্যান খাদে পড়ে চালক নিহত, আহত ৩
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বালিগাদা এলাকার একটি ইটভাটা-সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত
সাতক্ষীরার তালা উপজেলায় মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে একটি অটোরিকশা উল্টে এক নারী ও তাঁর শিশুসন্তান নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের

খেজুরের রস সংগ্রহে গাছ পরিচর্যায় ব্যস্ত সাতক্ষীরার গাছিরা
গাছিরা বর্তমানে খেজুরগাছ থেকে রস সংগ্রহের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন। এটিকে স্থানীয় ভাষায় বলা হয় ‘গাছ তোলা’ বা গাছের প্রাথমিক পরিচর্যা। এই প্রক্রিয়ায় গাছ পরিষ্কার করা হয়। প্রাথমিক পরিচর্যার এক সপ্তাহ পরই আবার গাছে চাঁছ দিয়ে নলি ও গুজা (রস সংগ্রহের যন্ত্রাংশ) লাগানো হবে।

পাটকেলঘাটায় বৃষ্টিতে তলিয়েছে আমন বীজতলা, সবজির খেত
টানা বৃষ্টিতে সাতক্ষীরার পাটকেলঘাটার নিচু এলাকার আমন বীজতলা তলিয়ে গেছে। এতে আমনচাষিরা এই মৌসুমে ক্ষতির আশঙ্কা করছেন। বৃষ্টিতে বেশির ভাগ এলাকা জলমগ্ন হয়ে অনেক সবজির খেত ডুবে গেছে। ফলে সবজিচাষিরাও পড়েছেন বিপাকে।

সাতক্ষীরার পল্লিতে বাঁশির সুরে মুগ্ধতা ছড়াচ্ছেন সুব্রত শীল
চায়ের দোকান কিংবা যাত্রাপালার মঞ্চ—যেখানেই সুযোগ মেলে, নিজের বাঁশির সুরে তিনি মানুষকে আনন্দ দিতে চেষ্টা করেন...

পাটকেলঘাটায় ভাটাশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরার পাটকেলঘাটায় ফজর আলী (৪৫) নামের এক ভাটাশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার কুমিরা ইউনিয়নের নওয়াকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

কপোতাক্ষ নদে লাফ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
বন্ধুদের সঙ্গে খেলার ছলে নদের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিল হোসেন আলী নামের (১৫) এক কিশোর । গতকাল বুধবার রাত ১১টার দিকে কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে বিকেল ৫টার দিকে নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় সে।

পাটকেলঘাটায় খেলার সময় ডোবায় ডুবে শিশুর মৃত্যু
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার ডোবায় ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

পাটকেলঘাটায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার ভোরে উপজেলার নগরঘাটা ইউনিয়নের ত্রিশমাইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নামাজে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় সাইকেল মিস্ত্রির মৃত্যু
সাতক্ষীরায় নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় ইসমাইল মোড়ল (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বাইগুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাটকেলঘাটায় কপোতাক্ষের পাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা এলাকার কপোতাক্ষ নদের পাড় থেকে অজ্ঞাত (৪২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নদীর পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে সেনাসদস্যের মৃত্যু
সাতক্ষীরার পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে আফজাল হোসেন (২৬) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে নিজ বাড়িতে বিদ্যুতায়িত হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাটকেলঘাটায় পারিবারিক কলহে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা
সাতক্ষীরার পাটকেলঘাটায় পারিবারিক কলহের জেরে বিষপানে অমৃতা ঘোষ (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। আজ রোববার রাতে জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ১৮ জুন সে বিষপান করে।

পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকনেতার মৃত্যু
সাতক্ষীরার পাটকেলঘাটায় নিজের ঘরে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে আশিকুর রহমান মিলন (৩৫) নামের এক শ্রমিকনেতার মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

পাটকেলঘাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাতক্ষীরার পাটকেলঘাটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকালে উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ী ফুটবল মাঠে এই খেলা হয়।
