
নোয়াখালী (সুবর্ণচর) প্রতিনিধি
নোয়াখালী (সুবর্ণচর) প্রতিনিধি
সকল লেখা

নোয়াখালীর সুবর্ণচরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার থানার কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৬ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক কিশোরকে মাদক সেবনের অভিযোগে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ১৫ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় দেওয়া হয়।

নোয়াখালীর সুবর্ণচরে পৃথক ঘটনায় নারী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার
নোয়াখালীর সুবর্ণচরে মঙ্গলবার পৃথক ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে চরজব্বর থানা পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন এক ব্র্যাককর্মী, এক গৃহবধূ ও পানিতে ডুবে মারা যাওয়া এক শিশু। দুটি মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

সুবর্ণচরে তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা–ভাঙচুর, আটক ২
জ্বালানি তেল নেই বলায় নোয়াখালীর সুবর্ণচরে নূরানী ফিলিং স্টেশনে হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে হামলার সময় চরজব্বার থানার পরিদর্শক ও একজন কনস্টেবল উপস্থিত থাকলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি বলে জানা গেছে।

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।

টাকা আত্মসাৎ করতে অন্তঃসত্ত্বা ছোট বোনকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২
নোয়াখালীর সুবর্ণচরে জমি বিক্রির টাকা আত্মসাতের উদ্দেশ্যে অন্তঃসত্ত্বা ছোট বোনকে হত্যার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার দুপুরে র্যাব-১১, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সুবর্ণচরে গৃহবধূর লাশ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ স্বজনদের
জেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা

সহকারী শিক্ষিকাকে কিল–ঘুষি মারার ভিডিও ভাইরাল, প্রধান শিক্ষককে অব্যাহতি
নোয়াখালীর সুবর্ণচরে থানারহাট মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নানের বিরুদ্ধে এক সহকারী শিক্ষিকাকে চুলের মুঠি ধরে কিল–ঘুষি ও লাথি মারার অভিযোগ উঠেছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
