Ajker Patrika
Add

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনট (বগুড়া) প্রতিনিধি

সকল লেখা
ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।

২ দিন আগে
ধুনটে ইয়াবা ও হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটে ইয়াবা ও হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ধুনট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০টি ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ মো. সোহাগ (২৮) ও মো. হান্নান মণ্ডল (২৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গোসাইবাড়ী গুচ্ছগ্রাম ও পূর্ব গুয়াডহরী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

১৭ দিন আগে
জমি নিয়ে বিরোধে মসজিদে ভাঙচুর-লুটপাট, পাল্টাপাল্টি মামলা

জমি নিয়ে বিরোধে মসজিদে ভাঙচুর-লুটপাট, পাল্টাপাল্টি মামলা

বগুড়ার ধুনটে বিরোধপূর্ণ জায়গা দখলকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, মসজিদ ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে মামলা দুটি করা হয়। একটি মামলায় জাহিদুল ইসলাম বাদী হয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হকসহ ১৯ জনকে আসামি করেছেন। অন্য মামলায় মসজিদ পরিচাল

২০ দিন আগে
ধুনটে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা নবাব আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাকে আজ শনিবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

২১ দিন আগে
বগুড়ায় জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, মসজিদে ভাঙচুর-লুটপাট

বগুড়ায় জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, মসজিদে ভাঙচুর-লুটপাট

বগুড়ার ধুনটে মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় মসজিদে ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।

২২ দিন আগে
ধুনটে নাশকতা ও বিস্ফোরণ মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

ধুনটে নাশকতা ও বিস্ফোরণ মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের মারপিট, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও নাশকতার পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে আদালতের....

২২ দিন আগে
ধুনট পৌরসভার গ্রামীণ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

ধুনট পৌরসভার গ্রামীণ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

বগুড়ার ধুনটে আরসিসি ঢালাই করা একটি গ্রামীণ সড়কের দুটি অংশ ভেঙে কয়েকটি গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃষ্টির পানিতে সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় গর্ত ও সুড়ঙ্গ তৈরি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

১৭ সেপ্টেম্বর ২০২৬
২ বছর ধরে রাতের আঁধারে সরকারি গাছ কাটছে দুর্বৃত্তরা

২ বছর ধরে রাতের আঁধারে সরকারি গাছ কাটছে দুর্বৃত্তরা

বগুড়ার ধুনটে সড়কের সরকারি গাছ রাতের আঁধারে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। গত দুই বছর ধরে সড়কের বিভিন্ন স্থান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে কাটা গাছের গুঁড়ি উদ্ধার করলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

১৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে: জামায়াত আমির

বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে: জামায়াত আমির

দেশে গ্যাস, তেল ও জ্বালানির সংকট রয়েছে উল্লেখ করে এর সমাধানে সরকারকে সহযোগিতার প্রস্তাব দিয়েও সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান...

১২ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, প্রথমে সালিস পরে মামলা

ধুনটে বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, প্রথমে সালিস পরে মামলা

বগুড়ার ধুনট উপজেলায় ১৪ বছর বয়সী বাক্‌প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর, অ-আপসযোগ্য এবং ফৌজদারী অপরাধ হওয়া সত্ত্বেও এলাকাবাসী বিষয়টি সালিসে মীমাংসার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত মীমাংসা না হওয়ায় গতকাল মঙ্গলবার রাতে রফিকুল ইসলাম মধু (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণে

২৬ আগস্ট ২০২৬
ধুনটে রান্না করা খাবার খেয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী-মেয়ে ও জামাই হাসপাতালে

ধুনটে রান্না করা খাবার খেয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী-মেয়ে ও জামাই হাসপাতালে

খাবার খাওয়ার কিছুক্ষণ পর তাঁদের পেটে ব্যথা শুরু হয়। একপর্যায়ে ডায়রিয়া। পরে অসুস্থ চারজনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

২৬ আগস্ট ২০২৬
ধুনটে দুই মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা

ধুনটে দুই মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা

বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলার মামলাসহ দুই মামলায় ফজলে খোদা বাবুল (৫১) নামে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বগুড়া শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরের তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।

২৪ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলার আলামত নষ্টে কিশোরীকে অপহরণ, আসামি গ্রেপ্তার

ধর্ষণ মামলার আলামত নষ্টে কিশোরীকে অপহরণ, আসামি গ্রেপ্তার

বগুড়ার ধুনটে ধর্ষণ মামলার আলামত নষ্টের উদ্দেশ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। ৯ দিন পর বগুড়া শহরের একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার ও আসামি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

২৪ আগস্ট ২০২৬
যমুনার স্পারে ভাঙন: ১৫০ মিটার অংশ বিলীন

যমুনার স্পারে ভাঙন: ১৫০ মিটার অংশ বিলীন

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর শহড়াবাড়ি স্পারে আবারও ভাঙন দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত স্পারের ১৫০ মিটার অংশ যমুনায় বিলীন হয়ে গেছে। স্পারের ভাঙনরোধে পানিতে বালুভর্তি জিও ট্যাক্স ব্যাগ ও জিও টিউব ব্যাগ ফেলা হচ্ছে।

২৩ আগস্ট ২০২৬
দায়িত্বরত নার্সকে মারধরের অভিযোগ, হাসপাতালে আটক সাবেক স্বামী

দায়িত্বরত নার্সকে মারধরের অভিযোগ, হাসপাতালে আটক সাবেক স্বামী

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক নার্সকে মারধরের অভিযোগ উঠেছে তাঁরই সাবেক স্বামীর বিরুদ্ধে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ হোসেন শাহীনকে আটক করেছে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

২২ আগস্ট ২০২৬
মাদকের টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেপ্তার

মাদকের টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেপ্তার

বগুড়ার ধুনটে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যাচেষ্টার অভিযোগে ফিরোজ আলম (২৭) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার রাতে উপজেলার গোপাল নগর ইউনিয়নের চকমেহেদী গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

২২ আগস্ট ২০২৬