
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
সকল লেখা

ধামরাইয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় শিক্ষক গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ের এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ রোববার সকালে গ্রেপ্তারকৃত শিক্ষকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ধামরাইয়ে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
ঢাকার ধামরাইয়ে একটি পোশাক কারখানায় বিদ্যুতায়িত হয়ে মো. শামীম হোসেন (৩২) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের জয়পুরা এলাকার মমো ফ্যাশন লিমিটেড কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

ধামরাইয়ে পুলিশ সদস্যের বাল্যবিবাহ, ঠেকাতে ব্যর্থ প্রশাসন
ঢাকার ধামরাইয়ে ঢাকঢোল পিটিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ে করলেন এক পুলিশ সদস্য। বিষয়টি জানার পর প্রশাসন থেকে নিষেধ করার পর বিয়ে সম্পন্ন করা হয়। বর পক্ষের দাবি, দুজনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে না করলে মেয়ে আত্মহত্যার করবে বলে হুমকি দিয়েছে। তাই দ্রুত এই বিয়ে দেওয়া হয়েছে।

ভুট্টাখেত থেকে গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১
ঢাকার ধামরাইয়ে ভুট্টা খেত থেকে মমতাজ বেগম (৩৩) নামের এক গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় শরীফ (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৪ এর সাভার (নবীনগর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। গতকাল সোমবার

ইউপি চেয়ারম্যানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন সানোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়াও লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা করায় ২০ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের মধুডাঙা এলাকায় অভিযান চালিয় প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন

ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু
ঢাকার ধামরাইয়ের বাসা বাড়ির গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

জুয়ার আসরে প্রতিদিন কোটি টাকা হাতবদল
ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের ভোরাইল এলাকায় পাঁচ মাস ধরে চলছে জুয়ার আসর। সেখানে প্রতিদিন হাতবদল হচ্ছে প্রায় কোটি টাকা। অভিযোগ রয়েছে, প্রশাসন ও স্থানীয়দের ম্যানেজ করে জুয়ার এই আসর পরিচালনা করছেন বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মঈন মিয়া (৩৩)। তাঁকে সহযোগিতা করেন বা

ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে পোশাক কারখানার একটি শ্রমিকবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ধামরাইয়ের বালিথা এলাকার একেএইচ কারখানার পাশে এ ঘটনা ঘটে।

বাস খাদে পড়ার ২৪ ঘণ্টা পর ২ জনের মরদেহ উদ্ধার
ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস ডোবায় পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাসের কন্ডাক্টর আব্দুল বাতেন (৪৫) ও মুক্তা আক্তার (২৫) নামের এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একেএইস কারখা

আর্জেন্টিনার জয়ের খিচুড়ি নিয়ে দোকানিকে মারধরের অভিযোগ
ঢাকার ধামরাইয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শেষে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে...

ধামরাইয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে নিহত ২, আহত ৩০
ঢাকার ধামরাইয়ে প্রতীক সিরামিকস কারখানার শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডোবা থেকে অজ্ঞাতনামা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
ঢাকার ধামরাইয়ে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা ও চোখ উপড়ানো অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যার পর উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করে থানা-পুলিশ।

ইটভাটার লাইসেন্সের দাবিতে মানববন্ধন
ইট ভাটার ছাড়পত্র, লাইসেন্স প্রদান ও কয়লা সংকট সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন ধামরাইয়ের ইটভাটার মালিক ও শ্রমিকেরা। আজ রোববার বিকেল ৪টার দিকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে এই কর্মসূচি পালিত হয়...

মরার আগেই ‘মরে’ ভাতা বন্ধ হলো ফুল খাতুনের
ঢাকার ধামরাইয়ে বয়স্ক ভাতা পাওয়া ফুল খাতুন বেগম (৮৫) নামের এক বৃদ্ধাকে মৃত দেখিয়ে নতুন করে ফুলবানু নামের অন্য এক নারীকে ভাতার কার্ড দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার যাদবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে...

বৃদ্ধাকে মৃত দেখিয়ে আরেকজনকে বয়স্কভাতার কার্ড দিয়েছেন ইউপি সদস্য
ভুক্তভোগী ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গরুগ্রাম এলাকার মৃত আব্দুল গফুরের স্ত্রী ফুল বেগম (৮৫)। তিনি পাঁচ বছর ধরে বয়স্ক ভাতা পেয়ে আসছিলেন।

ধামরাইয়ে কীটনাশকের কারখানায় আগুন, ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ঢাকার ধামরাইয়ে বিসিক শিল্পনগরীর ভেতরে একটি কীটনাশক উৎপাদনকারী কারখানায় আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটলেও প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ
